Friday, June 5, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home কুয়েত

সিকান্দার বাদশার প্রাসাদে একদিন – ভিডিও সহ

banglarbarta.com by banglarbarta.com
October 4, 2023
in কুয়েত, গল্প, ভিন্ন খবর, শীর্ষ সংবাদ
0
সিকান্দার বাদশার প্রাসাদে একদিন – ভিডিও সহ
0
SHARES
195
VIEWS
Share on FacebookShare on Twitter
পারস্য উপসাগর পারি দেওয়ার সময়

কুয়েত, ১৭ হাজার ৮১৮ বর্গ কিমি আয়তনের দেশটির পুরোটাই স্থল। ৪৭৫ কিমি স্থল সীমান্তের উত্তর- উত্তর পশ্চিমে ২৫৪ কিমি জুড়ে ইরাক, দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে ২২১ কিমি ব্যাপী সৌদি আরবের অবস্থান। কুয়েতের উপকূল রেখা পারস্য উপসাগরের ৪৯৯ কিমি জুড়ে বিস্তৃত। 

দেশটি ছোট হলেও এখানে রয়েছে অনেক ইতিহাস ঐতিহ্য। ছোট সময় গল্পে শোনেছি সিকান্দার বাদশার কথা। আর এই সিকান্দার বাদশার স্মৃতি বিজরিত দ্বীপ ফাইলাকা কুয়েতেই অবস্থিত। অনেক স্বপ্ন ছিলো এই দ্বীপটিতে ভ্রমন করব। দীর্ঘ দিনের স্বপ্ন আজ পুরন হলো। এই দ্বীপটির বিভিন্ন ইতিহাস আর বর্তমান অবস্থা পাঠকদের উদ্দেশে শেয়ার করলাম। বাংলাদেশ প্রেসক্লাব, কুয়েত এর নির্বাচন সম্পন্ন হলো গেল কিছুদিন। এই উপলক্ষে ভ্রমনে যাওয়ার পরিকল্পনা করা হলো। একদিন ভ্রমনে যাব সিকান্দার বাদশার প্রাসাদে। যে কথা সে কাজ বাংলাদেশ প্রেসক্লাব, কুয়েত এর নির্বাচন কমিশনার জাহাঙ্গীর খান পলাশ ও তার সহপার্টীদের সহযোগিতায়   বাংলাদেশ প্রেসক্লাব, কুয়েত এর সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, সাধারন সম্পাদক আ হ জুবেদসহ ১০ জনের একটি দল পারস্য উপসাগর পারি দিয়ে  সিকান্দার বাদশার দ্বীপে যেতে প্রস্তুত সবাই। সার্ক সমুদ্রতীরে অবস্থিত একটি পার্কে সবাই সমেবেত হলাম। সকালে নাস্তার পর্ব বোটে উঠার আগেই সেরে নিতে সফর সঙ্গী নজরুলে জোড়াজোড়ি। ইতিমধ্যে আলম নাস্তা পরিবেশ করছেন সবাইকে। চায়ের নেশায় কাতর জাহাঙ্গীর খান পলাশ, চা না হলে ইঞ্জিনই চলে না তার। তাই চা আর গাওহা (আরবী কফি) পর্ব শুরু বোটে উঠার আগ থেকেই। সফর সঙ্গী ফকরুল বাতিজা কাজী কে নিয়ে নিজের তৈরী তেহারীর ইয়া বড় পাতিল নিয়ে টানা টানি। প্রায় ৪০ ডিগ্রি তাপমাত্রা সকাল সারে নয়টার উপরে সময়। বোট ছাড়ার জন্য জাহাজের ক্যাপ্টেন তাগাদা দিচ্ছে। তা শোনে পানি পেপসির কার্টুন উঠাতে শুরু করলো হাসেম আর কাসাদুল। অনেক পানি সাথে নেওয়ার পরেও টান পরেছিল পানি।

পারস্য উপসাগর পারি দেওয়ার সময় দর্শনার্থিদের অনুভুতি গ্রহনের সময়

প্রায় এক ঘন্টা সময় জুড়ে আরব সাগর দিয়ে পারস্য উপসাগরে দ্বীপটি পৌছালাম। আগে থেকেই গাড়ী আমাদের অপেক্ষায় ছিল। একটি পিকাপে কয়েকজন ভিতরে আর কয়েকজন বাহিরে উঠে বসলাম। পুরো ফাইলাকা দ্বীপটা ঘুরে ঘুরে দেখলাম এক অপূর্ব  দ্বীপ ।

1990 সালে আক্রমণকারী ইরাকিরা দ্বীপটিকে ধ্বংস করে তার দৃশ্য এখনো আছে। বিভিন্ন ভবনে গোলা বারুদের আঘাতে ছিদ্র হয়ে আছে। নিচে পরে আছে অসংখ্য গোলা বারুদ।  যুদ্ধে ব্যবহৃত ট্যাংক গুলোও সংরিক্ষিত আছে। এখানে দেখলাম  সিকান্দার বাদশার প্রাসাদ, ইনজাক এর সমাধিস্থল, ৬০০০ বছর পূর্বের কারাগার, তখনকার আমলে যেখানে মৃত্যুদন্ড কার্যকর করতে শিরচ্ছেদ করা হত সে স্থানটি, কুয়েতের প্রথম আমীরের বাসস্থান। প্রত্নতত্ত্ববিদরা খুদাই করে এসব আবিষ্কার করে।

ফাইলাকা দ্বীপ আয়তনে ২০ বর্গকিমি এ দ্বীপটি কুয়েত শহর থেকে সমুদ্র পথেই ২০ কিমি। টাইগ্রিস-ইউফ্রেটিস নদীর মোহনা থেকে ৫০ কিমি দূরে অবস্থিত।   ইতিহাস সমৃদ্ধ এ দ্বীপটিতে খ্রীস্টপূর্ব ২০০০ সালে মেসোপটেমিয়ানদের বসতি স্থাপন করতে শোনা যায়।

ফাইলাকা একটি মসজিদের সামনে জুমার নামাজ শেষে

পারস্য উপসাগরের উত্তরে বর্তমানে যে দেশ ইরাক সেটিই একসময় মেসোপটেমিয়া বলে ইতিহাসে বিখ্যাত ছিল। অবশ্য এটা সেই প্রাচীনকালের কথা। গ্রীকরাই দিয়েছিল এই নাম। মেসোপটেমিয়া অর্থ দুই নদীর মধ্যবর্তী দেশ। আসলে মেসোপটেমিয়া ঘিরে বয়ে গিয়েছে দুটি নদী টাইগ্রিস এবং ইউফ্রেটিস। কালক্রমে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর পলিমাটি জমে নিম্নভূমি ভরাট হয়ে এক উর্বর অঞ্চলের সৃষ্টি হয়। এই উর্বর এলাকায় প্রায় ৬০০০ খ্রিষ্টপূর্ব থেকেই বিভিন্ন এলাকার মানুষ এসে সমবেত হতে থাকে। কালক্রমে এরাই মেসোপটেমিয়া সভ্যতার বীজ বপন করে।

১৯৯০ সালে কুয়েত আক্রমণ দ্বীপটিকে ধ্বংস করার দৃশ্য এখনওযুদ্ধে ব্যবহৃত ট্যাংকগুলোও সংরক্ষিত আছে।

এখানে নাকি অনেক  ছোট ছোট টিলা ছিল। পরবর্তীকালে প্রত্নতত্ত্ববিদরা এসব টিলা খুঁড়ে  মাটির বিভিন্ন স্তর থেকে বসতির নানা চিহ্ন আর ধ্বংসাবশেষ আবিস্কার করেন। আর এসব ধ্বংসাবশেষই  প্রাচীন সভ্যতার সাক্ষ্য বহন করে।

সিকান্দার বাদশার প্রাসাদের সামনে

2000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 4000 খ্রিস্টপূর্বাব্দ  পর্যন্ত কুয়েতের উপসাগর ছিল দিলমুন সভ্যতার আবাসস্থল।  দিলমুনের নিয়ন্ত্রণের মধ্যে ছিল মূল ভূখণ্ড আক্কাজ,  উম্ম আন নামিল দ্বীপ,  এবং ফাইলাকা দ্বীপ।

সিকান্দার বাদশার প্রাসাদের সামনে

বিজ্ঞানিদের মতে এই তথ্যগুলো  ইঙ্গিত দেয় যে ফাইলাকাতে মানব বসতির চিহ্ন পাওয়া যায় খ্রিস্টপূর্ব ৩য় সহস্রাব্দের শেষের দিক থেকে ।

ফাইলাকা দ্বীপে পাওয়া সুমেরীয় কিউনিফর্ম গ্রন্থ অনুসারে দিলমুন রাজার উপাধি ছিল সার্ভেন্ট অফ ইনজাক অফ আকরোম , এখানে ইনজাক  নামেই পরিচিত। দিলমুন সভ্যতার পরে ফাইলাকা মেসোপটেমিয়ার কাসাইটদের দ্বারা অধ্যুষিত ছিল,  আনুষ্ঠানিকভাবে কাসাইট  ব্যাবিলনের রাজবংশের নিয়ন্ত্রণে ছিল।

ব্যবিলিয়ন শাসনামলে এখানে তৎকালীন রাজার প্রমোদ প্রাসাদ ও টেম্পল স্থাপনের কথা শোনা যায়। খ্রীস্টপূর্ব চতুর্থ শতকে মহাবীর আলেকজান্ডার দ্যা গ্রেট ফাইলাকা দ্বীপ দখলে নেয় এবং এর নামকরণ করেন ইকারস। আলেকজান্ডার এর প্রাচ্য নামই সিকান্দার বাদশা। এখানে এখনো ইকারস নামে স্থাপনা রয়েছে।

কুয়েতের প্রথম মহামন্য আমীর এর রেষ্ট হাউজের সামনে

1990 সালের ইরাকি আক্রমণের আগে, দ্বীপটিতে দুই হাজারের বেশি বাসিন্দা এবং বেশ কয়েকটি স্কুল ছিল। আক্রমণকারী ইরাকিরা দ্বীপটিকে দখল করে জনশূন্য করতে এর সমস্ত বাসিন্দাকে মূল ভূখণ্ডে পাঠিয়ে দেয়।

আমাদের পিছনে সিকান্দার বাদশার প্রাসাদ, ইনজাক এর সমাধিস্থল, ৬০০০ বছর পূর্বের কারাগার

1991 সালে বহুজাতিক বাহিনি ইরাকী বাহিনিকে পরাস্ত করে দ্বীপটির পুনর্দখল নেয় এবং আগ্রাসী বাহিনির পোঁতা সকল স্থল মাইন নিস্ক্রিয় করে।  এখানকার সবকিছু ধ্বংস হয়ে গিয়েছিল। ইরাকী আগ্রাসী বাহিনি দ্বীপটির অনেক ক্ষতিসাধন করে যা  এখনও পুরোপুরি মেরামত করা হয়নি।

১৯৯০ সালে কুয়েত আক্রমণে বিভিন্ন ভবনে গোলা বারুদের আঘাতে ছিদ্র হয়ে আছে।

বর্তমানে দ্বীপটি অত্যন্ত আকর্ষণীয় একটি পর্যটন এলাকা হিসেবে পরিচিত। সাপ্তাহিক ছুটিতে হাজার হাজার ভ্রমণপিয়াসীরা দ্বীপটিতে যাতায়াত করেন। যাওয়া আসার আরামদায়ক ফেরি, স্টীমার, বোট  ইত্যাদির ব্যবস্থা রয়েছে। রাত্রি যাপনের  জন্য মনোরম পরিবেশে হোটেলও রয়েছে দ্বীপটিতে। সেখানে ঘুরা ফেরা করার জন্য গাড়ী ভাড়া করে চড়ার সুবিধাও রয়েছে। চাইলে নিজেদের গাড়ী নিয়েও যেতে পারেন । চাইলে নিজেদের গাড়ী নিয়েও যেতে পারেন । এখানে আরো রয়েছে টুরিস্ট পার্ক, ফ্যামিলি পার্ক, হেরিটেজ পার্ক, স্যানিটোরিয়াম, হোটেল, সুইমিং পুল, তাঁবু ও চিড়িয়াখানা ইত্যাদি।

কুয়েত দেশটি ছোট হলেও এখানে রয়েছে অনেক ইতিহাস ঐতিহ্য।  1990 সালে আক্রমণকারী ইরাকিরা দ্বীপটিকে ধ্বংস করলেও এখানে আসলে এখনো দেখা যায় সিকান্দার বাদশার প্রাসাদ, ইনজাক এর সমাধিস্থল, ৬০০০ বছর পূর্বের কারাগার এসব দৃশ্য দেখলে মনে করা যায় কেমন বর্বরতা চালিয়েছে ইরাকিরা আর কেমন ছিল প্রাচীন যুগ।

লেখক সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন।

ফাইলাকা দ্বীপের সম্পূর্ণ ভ্রমন কাহিনীর ভিডিও দেখতে নিচের লিংকে দেখুন

Post Views: 225
Previous Post

প্রিয় জনপ্রতিনিধি হিসেবে ভালোবাসায় সিক্ত হলেন প্রবাসীদের কাছে

Next Post

কুয়েতে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Next Post
কুয়েতে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুয়েতে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Discussion about this post

❑ আর্কাইভ

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
কুয়েত বিমানবন্দর হামলায় আহত ৫ বাংলাদেশি, হাসপাতালে ছুটে গেলেন রাষ্ট্রদূত

কুয়েত বিমানবন্দর হামলায় আহত ৫ বাংলাদেশি, হাসপাতালে ছুটে গেলেন রাষ্ট্রদূত

কুয়েতে ড্রোন হামলায় আহতদের জন্য রক্ত দিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত ও দূতাবাস কর্মকর্তারাসহ প্রবাসীরা

কুয়েতে ড্রোন হামলায় আহতদের জন্য রক্ত দিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত ও দূতাবাস কর্মকর্তারাসহ প্রবাসীরা

কুয়েতে জুয়ার আসর থেকে ২০ প্রবাসী আটক

কুয়েতে জুয়ার আসর থেকে ২০ প্রবাসী আটক

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

কুয়েতে মানি এক্সচেঞ্জে সশস্ত্র ডাকাতি, ২১ হাজার দিনার লুটের ঘটনায় ফিলিপিনো প্রবাসী গ্রেপ্তার

ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে রাডার ব্যবস্থার ক্ষতি

শত্রুপক্ষের হামলায় ক্ষতিগ্রস্ত কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর, ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist