Saturday, June 13, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home কুয়েত

আই ই বি কুয়েত চ্যাপ্টারের পিকনিক এবং ফ্যামিলি গেট টুগেদার

banglarbarta.com by banglarbarta.com
January 28, 2024
in কুয়েত, বিনোদন, শীর্ষ সংবাদ
0
আই ই বি কুয়েত চ্যাপ্টারের পিকনিক এবং ফ্যামিলি গেট টুগেদার
0
SHARES
215
VIEWS
Share on FacebookShare on Twitter

কুয়েতের বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ারিং সাপোর্ট দিয়ে বেশ সুনাম কুড়িয়েছেন বাংলাদেশী ইঞ্জিনিয়াররা। এক সময় কয়েক শত বাংলাদেশী ইঞ্জিনিয়ার দেশটির গুরুত্বপূর্ণ কাজে দায়িত্ব পালন করে থাকলেও বর্তমানে বাংলাদেশী ইঞ্জিনিয়ারের সংখ্যা অনেক কম। ভিসা জটিলতায় নতুন করে বাংলাদেশী ইঞ্জিনিয়ার না আসায় দেশটিতে কমতে শুরু করেছে উচ্চ পর্যায়ের দক্ষ জনশক্তি।

কুয়েতের বিদ্যুৎ ও পানি মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, তেল মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, সহ কুয়েতের বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি বেসরকারি অনেক গুরুত্বপূর্ণ সেক্টরের ট্যেকনিকেল বিভাগে বেশ সুনামের সাথে তাদের দায়িত্ব পালন করে আসছেন বাংলাদেশী প্রকৌশলীরা। ২০০৭ সালের আগে দেশটিতে কয়েক শত বাংলাদেশী প্রকৌশলী কর্মরত ছিলেন।

কর্ম জীবনের মেয়াদ শেষে কেউ নিয়েছেন অবসর, কেউবা আরো উচ্চ জীবন যাপনের চিন্তা করে পাড়ি জমিয়েছেন আমেরিকা কিংবা কানাডায়। সেই থেকে দেশটিতে বাংলাদেশী প্রকৌশলীর সংখ্যা কমতে শুরু করেছে । এখন দেশটিতে বাংলাদেশী প্রকৌশলীর সংখ্যা অর্ধশতের নিচে এমনটাই জানা গেল ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট বাংলাদেশ, (আই ই বি) কুয়েত চ্যাপ্টারের সংগঠনটির পিকনিক এবং ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠানে। অনুষ্ঠানের প্রধান অতিথি কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানের কাছে কুয়েত প্রবাসী বাংলাদেশী প্রকৌশলীরা দেশটিতে নতুন করে সরকারীভাবে প্রকৌশলী নিয়োগের যথাযথ পদক্ষেপ গ্রহন করার অনুরোধ করেন। কুয়েতে উনিশশো ছিয়ানব্বই থেকে আই ই বি কুয়েত চ্যাপ্টার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন।


কুয়েতে সরকারি বেসরকারি বিভিন্ন সেক্টরে রয়েছে প্রচুর প্রকৌশলীর চাহিদা। এই সুযোগটি গ্রহন করছে ভারত ও মিসর। অতি দ্রুত বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ে চেষ্টা করলে কুয়েতে আবারও বাংলাদেশী ইঞ্জিনিয়ারা তাদের দক্ষতায় এখানে সুনাম কুড়ানোর পাশাপাশি দেশের রেমিটেন্সও রাখবেন বিশেষ ভূমিকা এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা।


প্রধান অতিথির বক্তব্যে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান বলেন বাংলাদেশ দূতাবাস সব সময় কুয়েতে নতুন শ্রম বাজার খুঁজছে তবে তারা এখন দক্ষ জনশক্তির বাজার ধরতে চেষ্টা চালাচ্ছেন। এরই ধারাবাহিকতায় ইতিমধ্যে কয়েকশো নার্স কুয়েতে বিভিন্ন হাসপাতালে নিয়োগ পেয়েছেন। এটা একটা মাইল ফলক কুয়েতে শ্রম বাজারে। তাদের প্রচেষ্টা অব্যাহত আছে যাতে আগামীতেও আরো দক্ষ জনশক্তি কুয়েতে নিয়োগ দিতে ।

অনুষ্ঠানের আয়োজকরা বলেন একই দেশে বাস করলেও কর্মব্যস্ততার কারণে এক জনের সাথে আরেক জনের দেখা হয় না বছরে একবার। এই মিলন মেলার মাধ্যমে পারিবারিক এবং কর্ম জীবনের খবরা খবর একে অপরের সাথে শেয়ার করা যায়। অনুষ্ঠানে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বল নিক্ষেপ, বালিশ খেলা, র‌্যাফল ড্র, পুরস্কার বিতরণসহ নানা ব্যতিক্রমী আয়োজন। এই মিলন মেলায় অংশ নেন । এছাড়া গৃহীনিদের তৈরী নানা রকম মুখরোচক খাবারও পরিবেশন করা হয়।

ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট বাংলাদেশ, কুয়েত চ্যাপ্টার এর সভাপতি ইঞ্জিনিয়ার আবদুল কুদ্দুস মল্লিক এর সভাপতিত্বে এবং ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম এর সঞ্চালনায় খেলাধুলা সহ অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার আতাহার আলী, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার সাহেদ ফারুক সিনহা, ইঞ্জিনিয়ার জুলফিকার পথিক, ইঞ্জিনিয়ার মোস্তাফিজ সহ সংগঠনের নেতৃবৃন্দরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ডিফেন্স এটাশে ব্রিগেডিয়ার জেনারেল মু. হাসান-উজ-জামান, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (পাসপোর্ট ও ভিসা) ইকবাল আক্তার, তৃতীয় সচিব আবদুল লতিফ ফকির। । এছাড়াও ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট বাংলাদেশ, (আই ই বি) কুয়েত চ্যাপ্টারের সকল নেতৃবৃন্দ ও তাদের পরিবারবর্গ সহ সুধীজনেরা।

Post Views: 198
Previous Post

সিলেট ওয়েলফেয়ার সেন্টার হতে শিক্ষাবৃত্তি ও প্রতিবন্ধী ভাতার চেক হস্তান্তর

Next Post

কুয়েতে বসবাস করার সুযোগ

Next Post
কুয়েতে বৃষ্টির সম্ভাবনা, আগামীকাল সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকবে

কুয়েতে বসবাস করার সুযোগ

Discussion about this post

❑ আর্কাইভ

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

নারীকে বিয়ের প্রলোভনে ৮০ লক্ষ দিনারের গয়না চুরি, আটক ভারতীয় সেলসম্যান

কুয়েতে বিদ্যুৎ ক্যাবল চুরির অভিযোগে ৫ জন গ্রেপ্তার

কুয়েতে কর্মস্থলে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

কুয়েতে কর্মস্থলে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist