Wednesday, August 12, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home কুয়েত

কুয়েতে নাভিশ্বাস লড়াইয়ের মধ্যদিয়ে বি বাড়িয়া একাদশের ঐতিহাসিক জয়

banglarbarta.com by banglarbarta.com
February 27, 2024
in কুয়েত, প্রবাস, শীর্ষ সংবাদ
0
কুয়েতে নাভিশ্বাস লড়াইয়ের মধ্যদিয়ে বি বাড়িয়া একাদশের ঐতিহাসিক জয়
0
SHARES
167
VIEWS
Share on FacebookShare on Twitter

২৫ এবং ২৬ ফেব্রুয়ারি কুয়েতের ৬৩ তম জাতীয় দিবস ও ৩৩ তম স্বাধীনতা দিবস। বর্ণিল আয়োজনে পালিত হয়েছে দিবসটি। দিনটি স্মরণীয় করতে কুয়েতে প্রবাসী বাংলাদেশীরা টি-১০ হালা ফেব্রুয়ারি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ আয়োজন করে। টান টান উত্তেজনা আর নাভিশ্বাস লড়াইয়ের মধ্যদিয়ে এই খেলায় কুয়েতে সবচেয়ে অভিজাত এবং শক্তিশালি ক্রিকেট দল হিসেবে পরিচিত আই আই ওয়াই দলকে হারিয়ে বি বাড়িয়া একাদশ ক্লাব ঐতিহাসিক জয় পেয়েছে। কুয়েতের জাতীয় দিবস এবং স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েত এর উদ্যোগে এবং বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত এর সহযোগিতায় অনুষ্ঠিত হলো টি-১০ হালা ফেব্রুয়ারি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪। বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন এর আয়োজনে এবং বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত এর সহযোগিতায় এই খেলায় প্রবাসী বাংলাদেশীদের মোট ১২টি দল অংশ নেয়। দল গুলো হলো জিলিব প্রবাসী, বি বাড়ীয়া একাদশ, আই আই ওয়াই, সিলেট সিক্সার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, বেঙ্গল এব্রাম্স, আল ফয়সল, মুন্সিগঞ্জ স্টার, খুলনা টাইটান্স, খুলনা রয়েল, বরিশাল ব্রাদার্স, মারাফি বেঙ্গল। দুই দিনব্যাপী নকআউট খেলার গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হয় শুক্রবার আল রাই ক্রিকেট গ্রাউন্ডে। বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন এর সভাপতি জাহাঙ্গীর খান পলাশ এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন এর পরিচালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল রাই পৌরসভার কর্মকর্তা মোহাম্মদ নাহার আল মোতাইরী, আবদুল আজীজ আল জাহাবী, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত এর সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, ট্রফি স্পন্সর মোঃ সারোয়ার, খেলা এবং মাঠ পরিচালনা কমিটির সদস্য কাসাদুল, ফকরুল ইসলাম, আবুল হাসেম, আলম, হানিফ, শহীদুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়েতে বসবাসরত বাংলাদেশি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। খেলার ধারাভাষ্য দেন হাসান কামাল।

মরুর মাঠে খেলা উপভোগ করতে জড় হয় দেশ বিদেশী অসংখ্য দর্শক। বিদেশি দর্শকরা যেমন করেছে আয়োজকদের প্রশংসা তেমনি দেশটির নাগরিকরা আগামীতে সার্বিক সহযোগিতা করার আশ্বাসও দেন। দীর্ঘদিন পর এমন আয়োজনে আনন্দিত প্রবাসী দর্শকরা। এমন আয়োজনে বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমুর্তি উজ্জল হওয়ার পাশাপাশি সবার মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট হবে মনে করেন প্রবাসীরা।

কুয়েতে প্রবাসী বাংলাদেশী ক্রিকেট দলে সবচেয়ে অভিজাত এবং শক্তিশালি ক্রিকেট দল হিসেবে পরিচিত আই আই ওয়াই। এই দলকে পরাজিত করা অবিস্মরণীয় ঐতিহাসিক জয় বলেন বি বাড়ীয়া একাদশের ক্যাপ্টেন মনির।

ফাইনাল খেলার টসে জিতে প্রথমে বেটিং করেন আই আই ওয়াই। চার উইকেটে ১২৩ রান তুলে স্কোর বোর্ডে। ১২৪ রানের টার্গেট নিয়ে মাঠে নামে বি বাড়িয়া একাদশ । চার উইকেট হারিয়ে নয় ওভার পাঁচ বলে ১১৯ রান নিলে, সর্বশেষ একটি বলে টার্গেট পুরনে পাঁচ রান দরকার, টান টান উত্তেজনা সৃষ্টি হয়। অবশেষে লাষ্ট বলে সাব্বিরের ব্যাটে ছক্কা ম্যাচ শেষে জয়ের হাসি বি বাড়িয়া একাদশের। অন্যদিকে সর্বোচ্চ উইকেট নিয়ে ম্যাচ সেরাও হয়েছেন সাব্বির।

Post Views: 77
Previous Post

কুয়েত প্রবাসী কাব্যগ্রন্থ ” দুঃখ পোষা লাজুক লতা”মোড়ক উম্মোচন

Next Post

পশু পাখির খাবারের ব্যবসা করে শ্রমিক থেকে মিলিনিয়ার বাসার

Next Post
পশু পাখির খাবারের ব্যবসা করে শ্রমিক থেকে মিলিনিয়ার বাসার

পশু পাখির খাবারের ব্যবসা করে শ্রমিক থেকে মিলিনিয়ার বাসার

Discussion about this post

❑ আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    
তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist