Friday, November 6, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home কুয়েত

কুয়েতে অবৈধ পশু জবাইখানায় অভিযান, আটক তিন বাংলাদেশি

banglarbarta.com by banglarbarta.com
October 27, 2026
in কুয়েত, প্রবাস, শীর্ষ সংবাদ
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

কুয়েতে অবৈধভাবে পরিচালিত দুটি পশু জবাইখানায় অভিযান চালিয়ে তিন বাংলাদেশিকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। কুয়েতের জাহরা গভর্নরেটের বার রাহিয়া এলাকায় লাইসেন্স ছাড়াই দুটি পশু জবাইখানা পরিচালনার অভিযোগে তাদের আটক করা হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন অপরাধ তদন্ত বিভাগের জাহরা শাখা এ অভিযান পরিচালনা করে। কর্তৃপক্ষের কাছে তথ্য ছিল, ওই এলাকার কিছু পশুর খামার ও ক্যাম্পে অসুস্থ ও সুস্থ উভয় ধরনের পশু জবাই করা হচ্ছিল। এসব কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি এবং পশুগুলোর স্বাস্থ্য পরীক্ষাও করা হতো না বলে অভিযোগ রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে তদন্ত ও নজরদারির পর একটি স্থানে অভিযান চালিয়ে দুই বাংলাদেশিকে আটক করা হয়। পরে পাশের আরেকটি অবৈধ জবাইখানার সন্ধান পেয়ে সেখান থেকে তৃতীয় বাংলাদেশিকে আটক করা হয়।অভিযানকালে প্রথম জবাইখানাটিতে পোকামাকড় ও ইঁদুরের উপদ্রব এবং স্বাস্থ্য ও নিরাপত্তাবিধির গুরুতর ঘাটতি দেখতে পায় কর্তৃপক্ষ। এ ছাড়া জবাইখানার কার্যক্রম থেকে নগদ টাকাও উদ্ধার করা হয়। তবে উদ্ধার করা অর্থের পরিমাণ বা জবাই করা পশুর সংখ্যা প্রকাশ করা হয়নি। অভিযানের পর জাহরা গভর্নরেটের পৌর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে অবৈধ স্থাপনা ও আশপাশের লোহার বেড়া অপসারণের উদ্যোগ নেওয়া হয়। আটক তিনজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরবর্তী পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জনস্বাস্থ্য ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথাও জানিয়েছে কুয়েতের কর্তৃপক্ষ। আটককৃত তিন বাংলাদেশের ছবি প্রকাশ করলেও পরিচয় প্রকাশ করা হয়নি।

Post Views: 55
Previous Post

কুয়েতে বাংলাদেশি প্রকৌশলীদের ৭৮তম ইঞ্জিনিয়ার্স ডে উদযাপন

Next Post

আলেয়া মান্নান এর কবিতা

Next Post
আলেয়া মান্নান এর কবিতা

আলেয়া মান্নান এর কবিতা

Discussion about this post

❑ আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
« Oct    
কুয়েতে গর্ভপাতের ওষুধসহ মিসরীয় প্রবাসী আটক

কুয়েতে গর্ভপাতের ওষুধসহ মিসরীয় প্রবাসী আটক

Where Natural Beauty Meets the Echoes of History

Where Natural Beauty Meets the Echoes of History

কুয়েতে মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৬

কুয়েতে মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৬

কুয়েতে মেয়াদোত্তীর্ণ মাছের তারিখ জালিয়াতি, আটক ২৭

কুয়েতে মেয়াদোত্তীর্ণ মাছের তারিখ জালিয়াতি, আটক ২৭

কুয়েতে সড়ক দুর্ঘটনায় তরুণ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

কুয়েতে সড়ক দুর্ঘটনায় তরুণ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist