Friday, June 12, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home প্রবাস

জাকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হলো “সন্দীপ এসোসিয়েসনে”র অভিষেক অনুষ্ঠান

by
December 8, 2013
in প্রবাস
0
0
SHARES
21
VIEWS
Share on FacebookShare on Twitter

তৈয়বুর রহমান টনি নিউ ইয়র্কঃ- ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে অত্যন্ত জাকজমকপূর্ণ ভাবে গত ৭ই ডিসেম্বর শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো নিউ ইয়র্কে’র বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা “সন্দীপ এসোসিয়েসনে”র নবাগত কমিটির অভিষেক-আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান। ব্রুকলীনে অবস্হিত পি এস ১৭৯ স্কুলে এই অনুষ্ঠনটি অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে অভিষেক অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সন্দীপ এসোসিয়েসনের সভাপতি এন আমিন। মঞ্চে প্রধান অতিথির আসন অলংকৃত করেন সন্দীপ এসোসিয়েসনের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কাসেম। বিশেষ অতিথি হিসাবে মঞ্চে উপস্হিত ছিলেন শফিকুল আলম অল স্টার, মোঃ শহীদ উল্লাহ, জিয়া উদ্দিন কানু, হাজী আবুল কাসেম, মোঃ রফিকুল ইসলাম, জসিম উদ্দিন, নজরুল ইসলাম বাবু, ইন্জিঃ মোতাহার হোসেন, আনোয়ার হোসেন সেলিম, হাজী শফিকুল আলম, মোস্তফা কামাল পাশা ও নজরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত পাঠ ও দোয়া পরিচালনা করেন মোঃ সানাউল্লাহ।
এই পর্বের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন শামসুদ্দিন আজাদ, সন্দীপ এসোসিয়েসনের সভাপতি এন আমিন। সভাপতি এন আমিন বলেন-“বহু রাই উৎরাই ও বাধা বিপত্তি পার হয়ে আমাদের এই পর্যায়ে আসা। আমেদের আন্তরকভাবে সহযোগিতা করার জন্য নিউ ইয়র্কে বসবাসরত সকল সন্দীপবাসীদের জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ”। তিনি নির্বাচিত নতুন কমিটিকে অভিন্দন জানান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল “সন্দীপ এসোসিয়েসনে”র নবগঠিত কমিটির শপথ বাক্য পাঠ। নবনির্বাচিত কমিটিকে মঞ্চে ডাকেন নির্বাচন কমিশনের সদস্য নজরুল ইসলাম। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মোস্তফা কামাল পাশা।
আলোচনা অনষ্ঠানের সভাপতিত্ব করেন নবনির্বাচিত কমিটির সভাপতি মজিবুর মওলা ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবুল হাসান মহিউদ্দিন। এই পর্বে বিশেষ অতিথি হিসাবে মঞ্চে আরো ডাকা হয় সন্দীপ এসোসিয়েসনের নব-নির্বাচিত সহ-সভাপতি ফোরকান উদ্দিন, মোঃ নূরুজ্জামান, মোঃ সেলিম খান, মোঃ মোশারফ ও জমশেদুর রহমান। যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী হায়াত ও জাবেদ উদ্দিন। এই পর্বে শুভেচ্ছা বক্তব্য রখেন নজরুল ইসলাম, আব্দুল কাদের, মোস্তফা কামাল পাশা, নজরুল ইসলাম বাবু, জিয়াউদ্দিন কানু, আওলাদ হোসেন। আরোও বক্তব্য রাখেন এটর্নি-এট-ল প্যারী ডি সিলভা।
প্রধান অতিথি সন্দীপ এসোসিয়েসনের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কাশেম তাঁর বক্তব্যে বাংলাদেশের ঐতিহ্যবাসী জেলা “সন্দীপ এসোসিয়েসনে”র নতুন কমিটিকে অভিন্দন জানান। তিনি বলেন-“শুরু থেকে আমারা ঐক্যবদ্ধ ভাবে এই এই সংগঠনটিকে এগিয়ে নিয়ে গিয়েছি। আপনাদের আন্তরিক সহযোগিতা না পেলে আমাদের এতদুর আসা সম্ভব হতো না। আমরা অতীতে এই সংগঠনের বিভিন্ন কার্যক্রম স্বাধীনতা দিবস, বিজয় দিবস, একুশে ফেব্রুয়ারী, ইফতার পার্টি, ঈদ পূর্ণমিলনী, পহেলা বৈশাখ ইত্যাদির মা্ধ্যমে সন্দীপ বাসীদের একত্রিত করেছি এবং ভবিস্যতেও করবো এই আশা করছি”।
নবনির্বাচিত কমিটির নতুন সভাপতি মুজিবুর মওলা উপস্হিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠানে আসার জন্য। তিনি বলেন-“আমরা সকল বাধাবিপত্তিকে অতিক্রম করে সামনের দিকে যেন এগিয়ে যেতে পারি এবং এই সংগঠনের অর্জিত সুনাম অক্ষুন্ন রাখতে পারি সেই দোয়া কামনা করছি সকলের কাছে। আমরা সবাইকে নিয়ে একত্রে কাজ চাই”।
অভিষেক অনুষ্ঠানটির শেষ পর্বে ছিল মনোজ্ঞো সাংস্কৃতিক অনুষ্ঠান। এই পর্বটি উপস্হাপনা করেন ঝর্ণা। সংগীত পরিবেশন করেন প্রবাসের খ্যতিমান সংগীত শিল্পী শাহ মাহবুব, জিনাত রেহেনা রত্না, নীলয় ও মাহী। নাচ পরিবেশন করেন প্রিয়া ডায়েস ড্যান্স একাডেমির শিল্পীবৃন্দ। এই পর্বে আরোও ছিলন টুম্পা, শুতপা, শান্তা, স্মৃতী ও মাইশা। মিউজিক পরিচালনয় ছিলন পার্থ বড়ুয়া, জোহান, রাকেশ ও আকাশ। সহযোগিতায় ছিলেন আলম, তামিম ও লিটন। সাউন্ড পরিচালনার ছিলেন জিয়া, মনিরুল ও বশির।
এই আয়োজনে প্রচন্ড শীতকে উপেক্ষা করে বহু লোগের সমাগম ঘঠে। সামাজিক, রাজনৈতক ও সাংস্কৃতিক অংগনের বহু খ্যাতিমান ব্যাক্তিরা ও প্রিন্টমিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার কর্মকর্তারা উপস্হিত ছিলেন। মধ্যরাত্র পর্যন্ত্য চলা এই অভিষেক অনুষ্ঠানটি উপস্হিত সকলে প্রানভরে উপভোগ করেন। আমন্ত্রীত অতিথিদের জন্য কর্মকর্তারা রাত্রের ডিনারের ব্যাবস্হা করেন। সাবলীল উপস্থপনায় অভিষেক অনুষ্ঠানের সফলভাবে সমাপ্তি ঘটে। সবমিলিয়ে “সন্দীপ এসোসিয়েসনে”র সমগ্র অভিষেক অনুষ্ঠানটি ছিলো খুবই প্রানবন্ত।

Post Views: 49
Previous Post

ম্যান্ডেলার ১০ তথ্য

Next Post

বাংলা সাহিত্যের মহা কবি ”ফররুখ আহমদ” এর সংক্ষিপ্ত পরিচয় ও জীবণী

Next Post

বাংলা সাহিত্যের মহা কবি ''ফররুখ আহমদ'' এর সংক্ষিপ্ত পরিচয় ও জীবণী

Discussion about this post

❑ আর্কাইভ

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

নারীকে বিয়ের প্রলোভনে ৮০ লক্ষ দিনারের গয়না চুরি, আটক ভারতীয় সেলসম্যান

কুয়েতে বিদ্যুৎ ক্যাবল চুরির অভিযোগে ৫ জন গ্রেপ্তার

কুয়েতে কর্মস্থলে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

কুয়েতে কর্মস্থলে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist