Tuesday, May 19, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home বিশ্ব

বিশ্বের নিরাপদ এয়ারলাইনসের তালিকায় বিমান বাংলাদেশ

banglarbarta.com by banglarbarta.com
March 8, 2019
in বিশ্ব, ভিডিও
0
বিশ্বের নিরাপদ এয়ারলাইনসের তালিকায় বিমান বাংলাদেশ

বিমান বাংলাদেশ এয়ারলাইনস

0
SHARES
257
VIEWS
Share on FacebookShare on Twitter
বিমান বাংলাদেশ এয়ারলাইনস
বিমান বাংলাদেশ এয়ারলাইনস

আকাশপথে কোন বিমান সংস্থা নির্ভরযোগ্য ও নিরাপদ সেই রেটিং প্রতি বছর করে থাকে এয়ারলাইন রেটিংস ডটকম। এ বছর যাত্রীদের নিরাপত্তা দেওয়ার দিক দিয়ে পাঁচতারকা পেয়ে বিশ্বের সেফটি এয়ারলাইনস তালিকায় জায়গা করে নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। রবিবার (২০ জানুয়ারি) এই তথ্য জানা গেছে। 

বিশ্বের ৪০৫টি বিমান সংস্থার তথ্য ব্যাপকভাবে বিশ্লেষণের মাধ্যমে নিরাপদ এয়ারলাইনসের তালিকা তৈরি করেছে এয়ারলাইন রেটিংস। এক্ষেত্রে ১২টি পৃথক মানদণ্ড ব্যবহার হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সরকারি, বিশ্ব এভিয়েশন গভর্নিং বডি ও এভিয়েশন সংশ্লিষ্ট শীর্ষ সংগঠনগুলোর অডিট। এছাড়া প্রতিটি এয়ারলাইনের উড়োজাহাজের বয়স ও লাভজনকের হারের সঙ্গে দুর্ঘটনায় পড়া ও গুরুতর ঘটনার রেকর্ড ঘেঁটে দেখা হয়।

আইয়াটা অপারেশনাল সেফটি অডিট (আইওএসএ) সনদপ্রাপ্ত হওয়ায় তিন তারকা পেয়েছে বিমান। ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) কালো তালিকাভুক্ত না হওয়া পূর্ণ তারকা পেয়েছে বাংলাদেশের পতাকাবাহী এই বিমান সংস্থা। গত ১০ বছরে দুর্ঘটনা এড়াতে পারায় ও কোনও আরোহীর মৃত্যু না হওয়ায় আরেকটি পূর্ণ তারকা পেয়েছে বিমান।

তবে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) অনুমোদন না থাকা ও আইকাওয়ের আটটি নিরাপত্তা প্যারামিটার সম্পন্ন না করায় দুটি তারকা পায়নি বিমান।

বিমানের ইকোনমি আসনের যাত্রী ২০ কেজি আর বিজনেস ক্লাসের যাত্রীরা ৩০ কেজি মালামাল বহন করতে পারেন। তাদের জন্য প্রতিটি ফ্লাইটে সৌজন্য হিসেবে থাকে খাবার।

১৯৭২ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয় বিমান। বাংলাদেশ বিমান বাহিনীর উপহার দেওয়া ডিসি-৩ উড়োজাহাজ দিয়ে প্রথম কার্যক্রম শুরু হয়। বিমানের এয়ারলাইন কোড ‘বিজি’। এর উড়োজাহাজগুলো হলো কিউ-৪০০, এ৩১০, ৭৩৭-৮০০ ও ৭৭৭-৩০০ইআর।

 

-বাংলা ট্রিবিউন

Post Views: 193
Previous Post

শেখ দীন মাহোমেদ: ইংরেজী ভাষায় বইয়ের প্রথম ভারতীয় লেখক

Next Post

ধুমপান মুক্ত, ক্লিন ও গ্রীন সিটি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে তৃণমূল পর্যায়ে আইনের যথাযথ প্রয়োগের দাবি

Next Post
ধুমপান মুক্ত, ক্লিন ও গ্রীন সিটি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে তৃণমূল পর্যায়ে আইনের যথাযথ প্রয়োগের দাবি

ধুমপান মুক্ত, ক্লিন ও গ্রীন সিটি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে তৃণমূল পর্যায়ে আইনের যথাযথ প্রয়োগের দাবি

Discussion about this post

❑ আর্কাইভ

May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    
ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে রাডার ব্যবস্থার ক্ষতি

কুয়েতে অনুমোদনহীন এয়ারলাইন্সে টিকিট বুকিং না করার সতর্কবার্তা

কুয়েতে ফুটপাতে হকারি করতে গিয়ে গ্রেফতার হচ্ছেন প্রবাসীরা

কুয়েতে ফুটপাতে হকারি করতে গিয়ে গ্রেফতার হচ্ছেন প্রবাসীরা

কুয়েত এয়ারপোর্টে টার্মিনাল ৪-এ চালু হলো সেলফ-সার্ভিস চেক-ইন সিস্টেম

কার্টুন নিয়ে যাত্রীদের চরম ভোগান্তি

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

সরকার দেবে আমদানির অতিরিক্ত খরচ

৯ নেপালি শ্রমিকের মরদেহ দেশে পাঠালো কুয়েত

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist