নগরীতে জেএসইউএস ও সিডিডি আয়োজিত প্রতিবন্ধিতা ও একীভূত উন্নয়ন বিষয়ক কর্মশালা

নগরীতে জেএসইউএস ও সিডিডি আয়োজিত প্রতিবন্ধিতা ও একীভূত উন্নয়ন বিষয়ক কর্মশালা

প্রেস বিজ্ঞপ্তি : প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কর্মরত জাতীয় সংগঠন সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) ও সিবিএম এর সহযোগিতায় বেসরকারী মানব উন্নয়ন মূলক স্বেচ্ছাসেবী সংগঠন যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস)’র অংশগ্রহণে “প্রতিবন্ধিতা ও একীভূত উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ”গত ১৯ নভেম্বর ২০২০ ইংরেজী নগরীর দেওয়ানবাজারস্থ সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সামাজিক দুরত্ব বজায় রেখে জেএসইউএস নির্বাহী পর্ষদের সদস্য ও সংস্থার উর্দ্ধতন কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি ফারজানা রহমান শিমু, সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীন, ব্যবস্থাপনা উপদেষ্টা ও পরিচালক কবি প্রাবন্ধিক সাঈদুল আরেফীন, সহ-সাধারণ সম্পাদক আলহাজ ছাবের আহমেদ, নির্বাহী সদস্য শাহানাজ বেগম, সিনিয়র এসিসটেন্ট ডিরেক্টর এম এ আসাদ, এসিসটেন্ট ডিরেক্টর শহীদুল ইসলাম, সংস্থার শাখা ব্যবস্থাপকসহ অপরাপর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সিডিডি-এর পক্ষ থেকে থিমেটিক এক্সপার্ট মো: জাহাঙ্গীর আলম, সিডিডি’র কোঅর্ডিনেটর ও প্রজেক্ট ম্যানেজার তানবিন আহমেদ, শাহ জালাল, জুনায়েদ রহমান, হীরা বণিক উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রতিবন্ধিতা বিষয়ক ধারণা, প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভূক্তি, সংস্থায় প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভূক্তি বিষয়ে ধারণা ও সকল কর্মকাণ্ডে প্রতিবন্ধী ব্যক্তিকে সম্পৃক্তকরণের পাশাপাশি এ সংক্রান্ত কর্মপদ্ধতি নির্ধারণসহ নানা বিষয়ে আলোচনা করা হয়। কর্মশালাটি পরিচালনা করেন মো: জাহাঙ্গীর আলম। কর্মশালা পরিচালনায় মো: জাহাঙ্গীর আলম বলেন, “বর্তমান সরকারের আন্তরিকতা ও নানা উদ্যোগ প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারের এ সংক্রান্ত অনেক আইন ও নীতিমালা রয়েছে। কিন্তু  সে অনুযায়ি সচেতনতা না থাকায় এর সুফল প্রতিবন্ধী ব্যক্তিবর্গ পাচ্ছেন না। আমাদের সকলের সম্মিলত প্রচেষ্টায় প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হতে পারে।” উদ্যোগ নিতে হবে আমাদের সকলকে বলে তিনি মন্তব্য করেন। এ প্রসঙ্গে সংস্থার পরিচালক কবি প্রাবন্ধিক সাঈদুল আরেফীন বলেন, “জেএসইউএস প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। সংস্থা অপরাপর কর্মসূচীতে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ এবং তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বোচ্চ গুরুত্বারোপ করে।” ভবিষ্যতে সকল প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়নে প্রতিবন্ধিতা ইস্যুটি সর্বাগ্রে বিবেচনা করা হবে বলে তিনি মন্তব্য করেন। -প্রেস বিজ্ঞপ্তি বার্তা প্রেরক মো: আরিফুর রহমান প্রোগ্রাম ম্যানেজার (এসডিপি)

অধ্যক্ষ গোলাম সারোয়ার সাঈদীর মৃত্যু

প্রখ্যাত আলেম অধ্যক্ষ গোলাম সারোয়ার সাঈদীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আড়াইবাড়ি আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা গোলাম সারোয়ার সাঈদী (৫২) মারা গেছেন। দুই সপ্তাহেরও বেশি সময় মৃত্যুর সঙ্গে লড়াই ...

কুয়েতে ২২ নভেম্বর থেকে পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চালু করতে যাচ্ছে বাংলাদেশ দূতাবাস।

কুয়েতে ২২ নভেম্বর থেকে পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চালু করতে যাচ্ছে বাংলাদেশ দূতাবাস।

নিজস্ব প্রতিবেদক। গত এক সাপ্তাহ পাসপোর্ট ও সোনালী ব্যাংকের কার্যক্রম বন্ধ রাখার পর ২২ নভেম্বর রোববার থেকে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের ...

বৈধ আকামাধারী প্রবাসীদের কুয়েতে প্রবেশে কোন বাধা নেই

নিষিদ্ধ দেশগুলো থেকে গৃহকর্মীদের কুয়েতে প্রবেশের অনুমোদন

নিজস্ব প্রতিবেদকঃ নিষিদ্ধ ৩৪টি দেশ থেকে গৃহকর্মীদের কুয়েতে প্রবেশের অনুমোদন দিয়েছে কুয়েত মন্ত্রিপরিষদ। সরকারী মুখপাত্র তারিক আল-মুজরিম এর বরাত দিয়ে ...

কুয়েতে ভয়াবহ অগ্নিকান্ড

কুয়েতে ভয়াবহ অগ্নিকান্ড

কুয়েতের সুয়েখ অঞ্চলের সুক আল মিরায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার ভোরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ছয়টি ফায়ার টিম ...

“নো মাস্ক,নো এন্ট্রি”স্লোগানে মানববন্ধন বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয় শিক্ষার্থীদের

“নো মাস্ক,নো এন্ট্রি”স্লোগানে মানববন্ধন বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয় শিক্ষার্থীদের

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয় এর পক্ষ থেকে মঙ্গলবার ১৭ নভেম্বর দুপুর দেড়টার সময় স্কুল ...

সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রাম সরকারি কলেজের সহকারী অধ্যাপকের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রাম সরকারি কলেজের সহকারী অধ্যাপকের মৃত্যু

কসবা পৌর এলাকার চড়নাল গ্রামের কসবা প্রেসক্লাবের প্রাক্তণ সভাপতি ওপন্যাসিক, কবি ও চৌদ্দগ্রাম সরকারি কলেজের অধ্যাপক মোহাম্মদ আবদুর রকিব স্বপন ...

মজলুম জননেতা মওলানা ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী

মজলুম জননেতা মওলানা ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। ১৯৭৬ সালের আজকের দিনে ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন ...

Page 63 of 271 1 62 63 64 271

❑ আর্কাইভ

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist