Friday, June 12, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home দেশ

ভালো ফসল উৎপাদনে উন্নত বীজ প্রধান সহায়ক শক্তি হিসাবে কাজ করে

by
March 30, 2013
in দেশ
0
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

হাটহাজারী, চট্টগ্রাম : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর মহাপরিচালক ড. মো: রফিকুল ইসলাম মন্ডল বলেছেন, দেশ স্বাধীনতা লাভের পর ৩০ লক্ষ টণ খাদ্য ঘাটতি ছিল। তখন দেশের লোক সংখ্যা ছিল সাড়ে ৭ কোটি। স্বাধীনতার ৪০ বছর পর দেশের লোকসংখ্যা ১৬ কোটি। এ বিপুল সংখ্যক লোকের আবাসন চাহিদা পূরণ করতে অনেক ফসলি জমি নষ্ট হয়ে গেছে। ফলে ফসলি জমির পরিমাণ কমে যাওয়ায়, বর্তমানে খাদ্য ঘাটতি ভয়াবহ হওয়ার কথা। কিন্তু দেশে খাদ্য ঘাটতি নেই। বরং দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তাছাড়া অনেক কৃষি পণ্য এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। এর পেছনে কৃষি বিজ্ঞানিদের ভূমিকা অপরিসীম। কৃষি বিজ্ঞানিদের নিরন্তর গবেষণার ফলে উদ্ভাবিত উন্নত বীজ কৃষির উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হিসেবে কাজ করেছে। ভালো ফসল উৎপাদনের জন্য উন্নত বীজের প্রয়োজন। বিজ্ঞানিরাই উন্নত জাতের বীজ ব্যবহারে কৃষকদের পরামর্শ প্রদানের কারণে খাদ্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। তাই ফসলি জমি কমে গেলেও বর্ধিত জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণ হচ্ছে। তিনি গতকাল শুক্রবার (২৯ মার্চ) আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র হাটহাজারীতে সবজির মান সম্পন্ন বীজ উৎপাদন কলাকৌশল শীর্ষক এক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উল্লেখিত অভিমত ব্যাক্ত করেন। আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র হাটহাজারীর উদ্যান তথ্য সেমিনার কক্ষে এ উপলক্ষ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আমিন। এতে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো: আব্দুল মালেক, উপ-পরিচালক মো: খসরু মিয়া ও হাটহাজারী কৃষি ইন্সিষ্টিটিউটের অধ্যক্ষ তজ্জাফল হোসেন। এ সময় প্রশিক্ষণে ৬০ জন কৃষক-কিষানী প্রশিক্ষণ গ্রহণ করেন। পরিদর্শন কালে কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মনোরঞ্জণ ধর বারি লাউ-২ জাতের বৈশিষ্ট ও উন্নত চাষ কৌশল বর্ণনা করেন এবং কৃষক-কিষাণীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। মাঠ পরিদর্শন শেষে কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আমীন উচ্চ ফলনশীল এই জাতের লাউ এর চাষাবাদ বৃদ্ধিতে আগ্রহী কৃষকদের প্রযুক্তিগত সহযোগিতা প্রদান ও এই জাতের বীজ কেন্দ্র থেকে সরবরহের আশ্বাস প্রদান করেন। উক্ত প্রশিক্ষণে উপস্থি কৃষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাষ্টার ওমর চৌধুরী ও মো: সিরাজ উদ্দিন। শুরুতে কোরআন থেকে তেলোয়াত করেন মাওলানা মো: নুরুল হক।

Post Views: 26
Previous Post

টর্নেডো আতঙ্ক দূর্গত এলাকায় পরিদর্শনে আসছেন বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া

Next Post

নতুন ইতিহাস গরল টাইগারা

Next Post

নতুন ইতিহাস গরল টাইগারা

Discussion about this post

❑ আর্কাইভ

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

নারীকে বিয়ের প্রলোভনে ৮০ লক্ষ দিনারের গয়না চুরি, আটক ভারতীয় সেলসম্যান

কুয়েতে বিদ্যুৎ ক্যাবল চুরির অভিযোগে ৫ জন গ্রেপ্তার

কুয়েতে কর্মস্থলে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

কুয়েতে কর্মস্থলে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist