Sunday, April 12, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home কুয়েত

কুয়েতে দিনব্যাপী পর্যটন প্রদর্শনী

banglarbarta.com by banglarbarta.com
March 9, 2024
in কুয়েত, দূতাবাস, বিশ্ব, শীর্ষ সংবাদ
0
কুয়েতে দিনব্যাপী পর্যটন প্রদর্শনী
0
SHARES
27
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের সমৃদ্ধ পর্যটন খাতকে বিদেশীদের কাছে তুলে ধরতে বাংলাদেশ দূতাবাস, কুয়েত বৃহস্পতিবার, ০৭ মার্চ ২০২৪ তারিখে কুয়েতের স্বনামধন্য আল-শহীদ পর্কে মাল্টিপারপাস হলে দিনব্যাপী “পর্যটন প্রদর্শনী-২০২৪” আয়োজন করে। বাংলাদেশ এবং কুয়েত -এর কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি (সুবর্ণ জয়ন্তী) উদযাপনের অংশ হিসেবে এই পর্যটন প্রদর্শনীর আয়োজন করা হয়। দিনব্যাপী চলা পর্যটন প্রদর্শনীটিতে বিকাল ৩ ঘটিকায় দূতাবাসের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানানো হয়। উক্ত অনুষ্ঠানে কুয়েতে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক মিশনের সদস্য, কুয়েতের উচ্চপদস্থ কর্মকর্তা, বাংলাদেশ ও কুয়েতের ট্যুর অপারেটর, কুয়েত ট্রাভেলার অ্যাসোসিয়েশনের সদস্য, কুয়েত বাংলাদেশ কমিউনিটির সদস্য এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতের পর্যটন খাতের সম্মানিত সহকারী আন্ডার সেক্রেটারি ওসামা এইচ. আল মিখাইল। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ আশিকুজ্জামান, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি,জি (অব.) –এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রদর্শনীটি শুরু হয়। মান্যবর রাষ্ট্রদূত তার বক্তব্যে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য কুয়েতের পর্যটন খাতের সম্মানিত সহকারী আন্ডার সেক্রেটারি ওসামা এইচ. আল মিখাইল কে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও তিনি অনুষ্ঠানে উপস্থিত সকল রাষ্ট্রদূত ও বিশিষ্ট অতিথিদের আন্তরিক ধন্যবাদ জানান। মান্যবর রাষ্ট্রদূত তার বক্তব্যে বাংলাদেশের পর্যটন খাতের নৈসর্গিক সৌন্দর্যের কথা তুলে ধরেন এবং বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও আতিথেয়তা উপভোগ করতে সবাইকে তাদের সুবিধামত সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। পর্যটন প্রদর্শনীতে বাংলাদেশের আকর্ষণীয় পর্যটন কেন্দ্রগুলো নিয়ে নির্মিত অডিও-ভিজ্যুয়াল এবং রঙ্গিন পোস্টার, ব্যানার, ফটোগ্রাফ, বাংলাদেশের হস্তশিল্প ইত্যাদি প্রদর্শিত হয়। এছাড়াও বাংলাদেশের প্রসিদ্ধ পর্যটন কেন্দ্রগুলো নিয়ে প্রকাশিত পুস্তিকা, ট্রাভেল ম্যাপ, ট্রাভেল গাইড ইত্যাদি প্রদর্শনীতে আগত অতিথিদের মাঝে বিতরণ করা হয়। পর্যটন প্রদর্শনীতে আগত দর্শনার্থীদের জন্য একটি আকর্ষণীয় র‌্যাফেল ড্র-এর আয়োজন করা হয়। উক্ত র‌্যাফেল ড্রতে ৪টি পুরস্কার হিসেবে বিমানের টিকিট এবং হোটেল প্রদান করা হয়। উল্লেখ্য, অতিসম্প্রতি বাংলাদেশ ও কুয়েতের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্ণ হয়েছে এবং আগামী ২০২৪ সালের এপ্রিল মাসে কুয়েতে বাংলাদেশ মিশন প্রতিষ্ঠার পঞ্চাশ বছর পূর্ণ হবে । বাংলাদেশ-কুয়েতের সম্পর্কের সুবর্ণ জয়ন্তী যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দিপনার মধ্য দিয়ে উদযাপন করতে বাংলাদেশে দূতাবাস, কুয়েত ২০২৪ সাল জুড়ে বিভিন্ন কর্মসূচি এবং অনুষ্ঠান করার পরিকল্পনা করেছে। এরই অংশ হিসেবে এই পর্যটন প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

Post Views: 34
Previous Post

কুয়েত প্রবাসী লেখকদের খুঁজে বাংলার বার্তা

Next Post

বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের সভাপতি লুৎফর রহমান মোখাই আলী, সাধারন সম্পাদক মোঃ এমাদুল ইসলাম

Next Post
বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের সভাপতি লুৎফর রহমান মোখাই আলী, সাধারন সম্পাদক মোঃ এমাদুল ইসলাম

বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের সভাপতি লুৎফর রহমান মোখাই আলী, সাধারন সম্পাদক মোঃ এমাদুল ইসলাম

Discussion about this post

❑ আর্কাইভ

April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    
কুয়েত এয়ারপোর্টে টার্মিনাল ৪-এ চালু হলো সেলফ-সার্ভিস চেক-ইন সিস্টেম

কার্টুন নিয়ে যাত্রীদের চরম ভোগান্তি

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

সরকার দেবে আমদানির অতিরিক্ত খরচ

৯ নেপালি শ্রমিকের মরদেহ দেশে পাঠালো কুয়েত

সৌদি স্থল সীমান্তে নতুন বাস সার্ভিস চালু

সৌদি স্থল সীমান্তে নতুন বাস সার্ভিস চালু

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ালে শাস্তি: কুয়েতে নাগরিকরাও ছাড় পাচ্ছেন না

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist