Tuesday, June 2, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home কুয়েত

কুয়েতে বাংলাদেশীদের উদ্যোগে আয়োজিত খেলায় বিদেশিদের অংশগ্রহণ

banglarbarta.com by banglarbarta.com
June 8, 2024
in কুয়েত, প্রবাস, বিশ্ব, শীর্ষ সংবাদ
0
কুয়েতে বাংলাদেশীদের উদ্যোগে আয়োজিত খেলায় বিদেশিদের অংশগ্রহণ
0
SHARES
138
VIEWS
Share on FacebookShare on Twitter

কুয়েতে প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে আয়োজিত চেম্পিয়ান লীগ ২০২৩ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়েছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলংকা সহ বিভিন্ন দেশের প্রবাসীদের মোট চল্লিশ টি দল। ফাইনালে জয় পেয়েছে ভারত। তবে বাংলাদেশীদের পরিচালনা প্রশংসা কুড়িয়েছেন বিদেশিদের কাছে। কুয়েতে প্রবাসী বাংলাদেশীদের সংগঠন বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েত পরিচালনা করে আসছে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট। যেখানে বাংলাদেশের খেলোয়াড়দের পাশাপাশি খেলছে ভারত পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলংকা সহ বিভিন্ন দেশের খেলোয়াড়। সংগঠনের উদ্যোগে আয়োজিত চেম্পিয়ান লীগ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চারটি গ্রুপে কুয়েতে প্রবাসী বাংলাদেশী সহ বিভিন্ন দেশের প্রবাসীদের মোট চল্লিশ টি দল অংশগ্রহণ করে। দীর্ঘ এক বছর খেলা শেষে ভারতের দুটি দল ফাইনালে আসে। ৭জুন শুক্রবার এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয় আল রাই ক্রিকেট গ্রাউন্ডে। দুপুর দুইটায় প্রায় পঞ্চাশ ডিগ্রী তাপমাত্রা উপেক্ষা করে মাঠে নামে এপি এলিভেন এবং চেন্নাই ফায়ার বয়েজ। টসে জিতে প্রথমে ব্যাটিং করে এপি এলিভেন বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো পঁচাশি রান নিতে সক্ষম হয়। অন্যদিকে চেন্নাই ফায়ার বয়েজ একশো ছিয়াশি রানের টার্গেট নিয়ে মাঠে নামে। সতের ওভাবে চার বলে ছয় উইকেটেই একশো আটাশি রানে জয়ের শীরোপা অর্জন করে চেন্নাই ফায়ার বয়েজ। প্রশংসা করে বাংলাদেশীদের উদ্যোগে অনুষ্ঠিত খেলা পরিচালনার।

চেন্নাই ফায়ার বয়েজ এর ক্যাপটেন সময় সংবাদ কে বলেন অনেক সুন্দর সন্ধা আমরা জয়ী হয়েছি চেন্নাই ফায়ার ভয়েজ। বাংলাদেশ ক্রিকেট এসোশিয়েশন অনেক সুন্দরভাবে পরিচালনা করেছে এই টুর্নামেন্টটি। আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি বিভিন্ন দেশের টিমের সাথে । আমরা ভাল খেলেছি। কোয়াটার ফাইনাল, সেমি ফাইনালেও আমার টিম ভাল খেলেছে। আজও এপি এলিভেনের বিপক্ষে ভাল খেলেছে আমাদের খেলোয়াড়রা। তারাও ভাল খেলেছে। বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েত ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সরওয়ার্দী সারোয়ার এক সাক্ষাতকারে সময় সংবাদকে বলেন তারা বিভিন্ন সময়ে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করে থাকে। সেসব টুর্নামেন্টে প্রবাসী বাংলাদেশী ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলংকা সহ বিভিন্ন দেশের প্রবাসী খেলোয়াড় অংশ নেয় তাই বাংলাদেশের সুনাম ধরে রাখতে খেলা পরিচালনা আন্তর্জাতিক মানের রাখার চেষ্টা করেন। অনুষ্ঠান শেষে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সরওয়ার্দী সারোয়ার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন এর সঞ্চালনায় পুরষ্কার বিতরণী করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজনেস কাউন্সিল এর ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আজিজ । বিশেষ অতিথি সংগঠনের উপদেষ্টা হোসেন আহমদ আজিজ, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, পরিচালক আবুল হোসেন, কাসাদুল, সংগঠক মোঃ হানিফ, আলা উদ্দিন আলা, শহীদ ইসলাম, নজরুল শাহীন, মোঃ ইসমাইল, হাসান কামাল, আবু হানিফ সহ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন দলের খেলোয়াড় ও সংবাদকর্মীরা। সে সময় ক্রিকেট এসোসিয়েশন ও প্রেসক্লাব কর্তৃক সংবাদকর্মী এবং বিভিন্ন মিডিয়াকে সম্মাননা দেওয়া হয়।

Post Views: 33
Previous Post

গোল্ডেন জুবলি ক্রিকেট টুর্নামেন্ট এর ট্রফির মোড়ক উন্মোচন

Next Post

বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ফোরাম কুয়েতের প্রবাসীদের ত্রান

Next Post
বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ফোরাম কুয়েতের প্রবাসীদের ত্রান

বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ফোরাম কুয়েতের প্রবাসীদের ত্রান

Discussion about this post

❑ আর্কাইভ

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
কুয়েতে টি টেন লীগে বাংলাদেশের জয়

কুয়েতে টি টেন লীগে বাংলাদেশের জয়

কুয়েতে কোরবানির পশুর বাজারে অস্থিরতাযুদ্ধ ও আমদানি সংকটে বেড়েছে গরু-দুম্বার দাম।

কুয়েতে কোরবানির পশুর বাজারে অস্থিরতাযুদ্ধ ও আমদানি সংকটে বেড়েছে গরু-দুম্বার দাম।

ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে রাডার ব্যবস্থার ক্ষতি

কুয়েতে অনুমোদনহীন এয়ারলাইন্সে টিকিট বুকিং না করার সতর্কবার্তা

কুয়েতে ফুটপাতে হকারি করতে গিয়ে গ্রেফতার হচ্ছেন প্রবাসীরা

কুয়েতে ফুটপাতে হকারি করতে গিয়ে গ্রেফতার হচ্ছেন প্রবাসীরা

কুয়েত এয়ারপোর্টে টার্মিনাল ৪-এ চালু হলো সেলফ-সার্ভিস চেক-ইন সিস্টেম

কার্টুন নিয়ে যাত্রীদের চরম ভোগান্তি

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist