Wednesday, August 12, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home কুয়েত

গোল্ডেন জুবলি ক্রিকেট টুর্নামেন্ট এর ট্রফির মোড়ক উন্মোচন

banglarbarta.com by banglarbarta.com
May 14, 2024
in কুয়েত, দূতাবাস, প্রবাস, শীর্ষ সংবাদ
0
গোল্ডেন জুবলি ক্রিকেট টুর্নামেন্ট এর ট্রফির মোড়ক উন্মোচন
0
SHARES
66
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ এবং কুয়েত -এর কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে গোল্ডেন জুবলি ক্রিকেট টুর্নামেন্ট এর ট্রফির মোড়ক উন্মোচন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোঃ আশিকুজ্জামানএনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি।

বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন, কুয়েত এর আয়োজনে এ টুর্নামেন্টে কুয়েত প্রবাসী বাংলাদেশীদের ১৪ টি ক্রিকেট দল অংশ নেয়। রোববার ১২মে কুয়েতে খাইতান রাজধানী প্যাল্সে অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর খান পলাশের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন ও যুগ্মসম্পাদক শহিদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুয়েত ও বাহারাইনস্থ বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল মুহাম্মদ হাসান উজ-জামান, বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার শ্রম আবুল হোসেন, কাউন্সেলর ও দূতালয় প্রধান মুহাম্মদ মনিরুজ্জামান, কাউন্সেলর (ভিসা ও পাসপোর্ট) মোঃ ইকবাল আকতার, তৃতীয় সচিব আবদুল লতিফ ফকির, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হোসেন আহমদ আজিজ, ব্লো গাল্ফের কর্ণধার মোহাম্মদ সরওয়ার্দী (সারোয়ার), ক্রিকেট এসোসিয়েশনের উপদেষ্টা ও বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত এর সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোর্শেদ, মির্জা সোহেল বেগ, ফুটবল অ্যাসোসিয়েশন এর সভাপতি মোর্শেদ আলম।
এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশনের সকল টিমের নেতৃবৃন্দ, সহ বিভিন্ কুয়েত প্রবাসী বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দেরা।


টুর্নামেন্টের মিডিয়া পার্টনার বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েত। স্পন্সর আজীজ গ্রুপ অফ কোম্পানি, শেষে রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশিকুজ্জামান তাঁর দায়িত্ব শেষে স্বদেশে প্রত্যাবর্তনে ক্রিকেট এসোসিয়েশন থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

উল্লেখ্য, বাংলাদেশ-কুয়েতের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করতে বাংলাদেশে দূতাবাস, কুয়েত কর্তৃক ২০২৪ সাল জুড়ে গৃহীত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে “গোল্ডেন জুবলি কাপ ক্রিকেট টুর্নামেন্টের’ আয়োজন করা হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বর মাসে প্রবাসী বাংলাদেশীদের ১৬ টি টিম নিয়ে প্রথম গঠন করা হয় বাংলাদেশ ক্রিকেট এসোসিয়াশন কুয়েত। তাদের আয়োজনে চলতে থাকে একের পর এক টূর্নামেন্ট। এর মধ্যে উল্লেখ্যযোগ্য মুজিব শতবর্ষ উপলক্ষে২০২০ সালের ১৮ অক্টোবর মুজিব শতবর্ষ ক্রিকেট টূর্নামেন্ট । ২০২০ সালের ডিসেম্বর মাসেই জাকঝমকভাবে অনুষ্ঠিত হয় মুজিব শতবর্ষ ক্রিকেট টূর্নামেন্টের ফাইনাল খেলা। ২১শে ফেব্রুয়ারী কাপ, হালা ফেব্রুয়ারী কাপ, স্বাধীনতা কাপ, এশিয়ান ড্রেজার লীগ,সামার লীগ । এসব টূর্নামেন্টে প্রবাসী বাংলাদেশী ছাড়াও খেলায় অংশ নেয় ভারত, পাকিস্তান, শ্রীলংকা, আফগানিস্তান সহ বিভিন্ন দেশের প্লেয়ার ।

বাংলাদেশ ক্রিকেট এসোসিয়াশন কুয়েত এর নেতৃবৃন্দরা সুশৃঙ্খলভাবে দক্ষতার সাথে বিভিন্ন টূর্নামেন্টের আয়োজন করে কুয়েতে সবার কাছে বেশ সুনাম কুড়িয়েছেন। ভিন দেশিদের কাছেও বাংলাদেশের সুনাম বয়ে আনেন। সংগঠনের নেতৃবৃন্দরা একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন। এতে কুয়েত প্রবাসীদের কল্যানে এবং কুয়েতে বাংলাদেশের সুনাম অর্জনে বর্তমান রাষ্ট্রদূতের বিভিন্ন কার্যক্রমের সংক্ষিপ্ত ভিডিও চিত্র প্রকাশ করেন। এছাড়াও আরো প্রদর্শন করে সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি বিভিন্ন কার্যক্রমের। ভিডিওতে দেখা যায় একসময় তারা প্রতি শুক্রবার বাংলাদেশি সহ বিভিন্ন দেশের কয়েক শত প্লেয়ারে সমাগমে আব্বাসিয়া ক্রিকেট গ্রাইন্ড পরিনত হতো বাংলাদেশিদের মিলন মেলায়।


মাঠ ঘাটতির কথা চিন্তা করে ২০২৩ সালে নতুন মাঠ বানাতে উদ্যোগ নেয় সংগঠনের নেতৃবৃন্দ। কাজও শুরু করেন তারা। এতেই বাধে বিপত্তি, হঠাৎ নেমে আসে এক কালো ছাঁয়া। এক মহা বিপদের মধ্যদিয়ে পারি দিতে হয় সংগঠনের নেতা কর্মীদের। এই কালো ছাঁয়ার থাবায় রেহাই পাননি সংগঠনের সহ সভাপতি ওমর ফারুক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান জামান, পিচ কিউটর আবুল কালাম। তাদের কুয়েত ত্যাগ করতে হয়। সেসব ক্রিকেট প্রেমিদের অবদানের কথা স্মরণ করেন। সে সময় যেখানে প্রতি শুক্রবার বাংলাদেশি সহ কয় হাজার প্লেয়ার, বন্ধ হয়ে যায় বাংলাদেশি ক্রিকেট প্রেমিদের মিলন মেলার। এই কালো থাবায় বাংলাদেশ ক্রিকেট এসোসিয়াশনের পুরো অর্জনই হতাশায় ঢাকা পড়ে যায়। সেই হতাশাগ্রস্থ হৃদয়ে আবারও প্রাণ ফেরাতে অনুপ্রেরণা যোগান দেন কুয়েত প্রবাসী বাংলাদেশী ক্রিকেট প্রেমিদের সুপার হিরু খ্যাত রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।

বাংলাদেশ ক্রিকেট এসোসিয়াশন কুয়েত আরো কৃতজ্ঞতা প্রকাশ করছে কুয়েত বলদিয়া কতৃপক্ষের কাছে এবং বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত এর নেতৃবৃন্দের প্রতি। তাদের সহযোগিতায় আবারও ঘুরে দাড়াঁবে সংগঠনটি। পুরোদমে চালাবে তাদের কার্যক্রম। আর কুয়েত প্রবাসী ক্রিকেট প্রেমীদের পূর্বের ন্যায় উৎসাহ দিতে এবং আমাদের অর্জনকে বিশ্ব দরবারে পৌছে দিতে বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত এর নেতৃবৃন্দরা সর্বদা পাশে থাকবে এমনটাই প্রত্যাশা বাংলাদেশ ক্রিকেট এসোসিয়াশন কুয়েত এর।

Post Views: 68
Previous Post

কুয়েতে বাংলাদেশ ছাত্রলীগের আলোচনা সভা

Next Post

কুয়েতে বাংলাদেশীদের উদ্যোগে আয়োজিত খেলায় বিদেশিদের অংশগ্রহণ

Next Post
কুয়েতে বাংলাদেশীদের উদ্যোগে আয়োজিত খেলায় বিদেশিদের অংশগ্রহণ

কুয়েতে বাংলাদেশীদের উদ্যোগে আয়োজিত খেলায় বিদেশিদের অংশগ্রহণ

Discussion about this post

❑ আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    
তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist