Monday, November 9, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home কুয়েত

অভিবাসী ও প্রবাসী দুই শব্দের ভিন্নতা, এক বাস্তবতার পরিচয়

banglarbarta.com by banglarbarta.com
August 31, 2025
in কুয়েত, দেশ, বিশ্ব, শীর্ষ সংবাদ
0
সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন

সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন

0
SHARES
30
VIEWS
Share on FacebookShare on Twitter

মঈন উদ্দিন সরকার সুমনa বাংলাদেশে অনেকেই মনে করেন বিদেশে বসবাসকারী সব বাংলাদেশিই “প্রবাসী” বা “অভিবাসী”। কিন্তু ভাষা ও বাস্তবতার দিক থেকে এ দুই শব্দের মধ্যে স্পষ্ট পার্থক্য আছে। এই পার্থক্য জানা শুধু ভাষাগত শুদ্ধতার জন্যই নয়, বরং আন্তর্জাতিক প্রেক্ষাপটে সঠিক তথ্য উপস্থাপনের জন্যও জরুরি।

অভিবাসী (Immigrant / Migrant):

“অভিবাসী” বলতে বোঝায় এমন ব্যক্তিকে, যিনি স্থায়ীভাবে অন্য দেশে বসবাস করার উদ্দেশ্যে নিজ দেশ ছেড়ে চলে যান। সাধারণত এদের লক্ষ্য হয় নতুন দেশের নাগরিকত্ব বা দীর্ঘমেয়াদি বসবাসের অনুমতি পাওয়া। যেমন কেউ বাংলাদেশ থেকে কানাডায় গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করলে তিনি অভিবাসী হবেন। মূল বৈশিষ্ট্য হলো স্থায়ী বসতি গড়ার উদ্দেশ্য নতুন দেশের নাগরিকত্ব নেওয়ার পরিকল্পনা নিজ দেশ থেকে স্থায়ীভাবে স্থানান্তর হন বা ঐ দেশে স্থায়ীভাবে থাকার সুযোগ থাকে নাগরিকত্ব পাওয়ার সুযোগ থাকে ।

প্রবাসী (Expatriate / Expat):

“প্রবাসী” হলো সেই ব্যক্তি, যিনি কাজ, পড়াশোনা বা অন্য কারণে সাময়িক সময়ের জন্য বিদেশে থাকেন। এ ক্ষেত্রে মূল দেশের নাগরিকত্ব বজায় থাকে এবং নির্দিষ্ট সময় পরে দেশে ফিরে যাওয়ার পরিকল্পনা বা বাধ্যবাধকতা থাকে। উদাহরণ: কুয়েত, সৌদি আরব, ওমান বা মালয়েশিয়ায় চুক্তিভিত্তিক কয়েক বছরের জন্য কাজ করতে যাওয়া সবাই প্রবাসী। মূল বৈশিষ্ট্য: সাময়িক বা চুক্তিভিত্তিক থাকা। নাগরিকত্ব পরিবর্তনের সুযোগ নেই বা খুব সীমিত। নির্দিষ্ট মেয়াদ শেষে দেশে ফিরে যেতে হয়।  মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশেই বিদেশি নাগরিকদের স্থায়ী বসবাস বা নাগরিকত্ব পাওয়ার সুযোগ নেই। কুয়েতের উদাহরণই ধরা যাক এখানে কুয়েতি নাগরিক ছাড়া বিশ্বের সব দেশের মানুষকেই “প্রবাসী” হিসেবে গণ্য করা হয়, সে তারা বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, আমেরিকা কিংবা ইউরোপ বা অন্য যেকোনো দেশের হোক না কেন। কুয়েতে অন্য কোন দেশের নাগরিককে অভিবাসী বোর সুযোগ নেই। তবে বাংলাদেশে যখন “প্রবাসী” শব্দ ব্যবহার করা হয়, অনেকেই তা শুধু বাংলাদেশের বিদেশে থাকা নাগরিকদের বোঝায় ভেবে নেন। বাস্তবে কুয়েত   প্রবাসী মানে সেই দেশের নাগরিক ছাড়া বাকি সব বিদেশিকে বুঝানো হয়। সেটা হোক বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, আমেরিকা কিংবা ইউরোপের যে কোন দেশের নাগরি সবাই প্রবাসী। সংক্ষেপে মনে রাখার কৌশল: অভিবাসী → স্থায়ী বসতি (Permanent), প্রবাসী → সাময়িক প্রবাস (Temporary)। ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি বাস্তবতা ও পরিচয়ের প্রতিফলনও বটে। “অভিবাসী” ও “প্রবাসী” শব্দের সঠিক ব্যবহার আমাদের সংবাদ, প্রতিবেদন ও আলোচনাকে আরও নির্ভুল এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করে তুলতে পারে। তাই আমরা যখন সংবাদ প্রকাশ বা মন্তব্য করি, সঠিক শব্দের ব্যবহার নিশ্চিত করা উচিত যাতে পাঠকের কাছে বাস্তব পরিস্থিতি স্পষ্টভাবে পৌঁছায়।

লেখক : সাংবাদিক  মঈন উদ্দিন সরকার সুমন, সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত

Post Views: 135
Previous Post

Bilal bin Rabah Mosque is another unique mosque in Kuwait

Next Post

কুয়েতের ইকোপার্ক গুলি দর্শনার্থীদের কাছে জনপ্রিয়

Next Post
ইকোপার্কে উটের সাথে দর্শক হিসেবে লেখক

কুয়েতের ইকোপার্ক গুলি দর্শনার্থীদের কাছে জনপ্রিয়

Discussion about this post

❑ আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
« Oct    
দোহা ডিজাইন বিয়েনালে কুয়েতের ঐতিহ্যবাহী ‘সাদু’ শিল্প

দোহা ডিজাইন বিয়েনালে কুয়েতের ঐতিহ্যবাহী ‘সাদু’ শিল্প

উপসাগরীয় ছয় দেশকে রেলপথে যুক্ত করতে ঐতিহাসিক চুক্তি

উপসাগরীয় ছয় দেশকে রেলপথে যুক্ত করতে ঐতিহাসিক চুক্তি

কুয়েতে শক্তিশালী কংক্রিট তৈরিতে নতুন পলিমার ফাইবার উদ্ভাবন

কুয়েতে শক্তিশালী কংক্রিট তৈরিতে নতুন পলিমার ফাইবার উদ্ভাবন

কুয়েতের ফরওয়ানিয়ায় জুয়ার আস্তানায় অভিযান, আটক ১৩ প্রবাসী

কুয়েতের ফরওয়ানিয়ায় জুয়ার আস্তানায় অভিযান, আটক ১৩ প্রবাসী

কুয়েতে গর্ভপাতের ওষুধসহ মিসরীয় প্রবাসী আটক

কুয়েতে গর্ভপাতের ওষুধসহ মিসরীয় প্রবাসী আটক

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist