Friday, March 20, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home কুয়েত

কুয়েতে প্রথম এমিরেটস ওয়ার্ল্ড ফ্যালকন রেসিং কাপ

banglarbarta.com by banglarbarta.com
December 8, 2025
in কুয়েত, বিশ্ব, শীর্ষ সংবাদ
0
কুয়েতে প্রথম এমিরেটস ওয়ার্ল্ড ফ্যালকন রেসিং কাপ
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on Twitter

কুয়েতে প্রথমবারের মতো ‘এমিরেটস ওয়ার্ল্ড ফ্যালকন রেসিং কাপ’ চ্যাম্পিয়নশিপের উদ্বোধন হয়েছে। এমিরেটস এবং আন্তর্জাতিক ফ্যালকন ফেডারেশনের তত্ত্বাবধানে আয়োজিত এই প্রতিযোগিতা কুয়েতের কাবাদে উট রেসিং ক্লাব সংলগ্ন মাঠে চলছে এই প্রতিযোগিতা। শুক্রবার ৫ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর রোববার পর্যন্ত চলবে। টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য, কুয়েত ফ্যালকনার্স অ্যাসোসিয়েশন ও পপুলার গেমসের সভাপতি এবং আন্তর্জাতিক ফ্যালকনার্স ফেডারেশনের সদস্য সাইফ আল শালাহি জানান, এই প্রতিযোগিতায় সাতটি ভিন্ন রাউন্ড রয়েছে, যেগুলোর প্রতিটিই এক বছরের কম বয়সী বাজপাখির জন্য নির্ধারিত ‘ছানা বিভাগে’ অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, মূল চ্যাম্পিয়নশিপ কাপের ফাইনাল রাউন্ড ছাড়াও বিশেষ দুটি বিভাগ রাখা হয়েছে একটি মুক্ত পরিবেশের বাজপাখির জন্য এবং আরেকটি খামারে জন্ম নেওয়া বাজপাখির জন্য। প্রতিটি বিভাগ থেকে পাঁচটি করে বাজপাখি মূল পর্বে ‘পিওর গের’, ‘গের শাহিন’, ‘কারমুশা’ এবং ‘গের তাবা’ বিভাগে প্রতিযোগিতা করবে। আল-শালাহি জানান, এই চ্যাম্পিয়নশিপ প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাতের বাইরে অনুষ্ঠিত হচ্ছে এবং মহামান্য কুয়েতের আমির শেখ মেশাল আল আহমদ আল জাবের আল সাবাহর নির্দেশনায় কুয়েত রাষ্ট্র এই প্রতিযোগিতার আয়োজন করেছে। এর লক্ষ্য হলো আগামী বছরগুলোতে কুয়েতকে সূচনা কেন্দ্র হিসেবে রেখে পরবর্তীতে বিশ্বের বিভিন্ন মহাদেশে এই প্রতিযোগিতাকে বিশ্বব্যাপী ইভেন্ট হিসেবে প্রতিষ্ঠা করা। কুয়েতি উট রেসিং ক্লাবে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য ঘোষণা করা হয়েছে অর্ধ মিলিয়ন আমিরাতি দিরহাম (প্রায় ৪০,০০০ কেডি) মূল্যের নগদ পুরস্কার। আয়োজক কমিটি জানায়, বাজপাখি আরব উপসাগরীয় অঞ্চলের ঐতিহ্য, সংস্কৃতি ও অভিন্ন পরিচয়ের একটি মূল্যবান প্রতীক যা ঐক্য ও ঐতিহ্যের ধারাবাহিকতাকে শক্তিশালী করে। কুয়েতে এমিরেটস ওয়ার্ল্ড ফ্যালকন রেসিং কাপের প্রথম সংস্করণের উদ্বোধনকে সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করা হয়েছে। এটি দুই দেশের গভীর সম্পর্ক, আন্তরিক ভ্রাতৃত্ব ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধনকে আরও মজবুত করে। সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ানের নির্দেশে এবং দুবাইয়ের দ্বিতীয় উপ শাসক ও এমিরেটস ফ্যালকনার্স ক্লাবের সভাপতি শেখ আহমেদ বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের পৃষ্ঠপোষকতায় ২০২৫–২০২৬ মৌসুম থেকে প্রতি বছর বিশ্বের বিভিন্ন মহাদেশে এই বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে। আর সেই বিশ্বব্যাপী যাত্রার প্রথম পদক্ষেপ হিসেবে কুয়েতই হয়ে উঠেছে এ চ্যাম্পিয়নশিপের সূতিকাগার।

Previous Post

কুয়েতে আত্মপ্রকাশ করেছে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স কমিটি

Next Post

সিরিয়া স্বাধীনতার এক বছর

Next Post
সিরিয়া স্বাধীনতার এক বছর

সিরিয়া স্বাধীনতার এক বছর

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের ঠিকানা এবং টেলিফোন

বিশ্ব অর্থনীতি কোন পথে?

দেশ উন্নয়নে নিঃস্বার্থ ভাবে কাজ করেন প্রবাসীরা-মোহাম্মদ আলী

গর্ভাবস্থায় ভাল ভাল বই পড়া উচিত

প্রবাসী কবিদের যৌথ কাব্য গ্রন্থ “স্বপ্নের সাতকাহন”

অধ্যক্ষ গোলাম সারোয়ার সাঈদীর মৃত্যু

আড়াইবাড়ি পীর পরিবারের সম্পর্কে জানতে পড়তে পারেন

কুয়েতে বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্র এর উদ্দ্যোগে সুধীজনের সম্মানার্থে বিশেষ ইফতার মাহফিল

চাকরী সম্পর্কে তথ্য দিতে নতুন ওয়েবসাইট করছে কানাডা সরকার

বাংলাদেশ দূতাবাস, কুয়েত এর হেল্প লাইন এর সাহায্য নিন

অনুমোদনের অপেক্ষায় আরো ১৩ টিভি

কুয়েতের শ্রম বাজার পুনরায় উন্মুক্তকরণে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম

কুয়েতের শ্রম বাজার বাংলাদেশের কর্মীদের জন্য পুনরায় উন্মুক্ত হওয়া প্রসঙ্গে

ড্রোন হামলায় কুয়েতে মিনা আব্দুল্লাহ রিফাইনারিতে অগ্নিকাণ্ড

ড্রোন হামলায় কুয়েতে মিনা আব্দুল্লাহ রিফাইনারিতে অগ্নিকাণ্ড

কুয়েত থেকে ওমরাহ সেবায় শ্রেষ্ঠত্ব, চার বাংলাদেশির সম্মাননা লাভ

কুয়েত থেকে ওমরাহ সেবায় শ্রেষ্ঠত্ব, চার বাংলাদেশির সম্মাননা লাভ

মরুভূমি থেকে মহানগর প্রবাসীদের হাতেই রূপান্তর

মরুভূমি থেকে মহানগর প্রবাসীদের হাতেই রূপান্তর

সময়ের জীবন্ত হৃদস্পন্দন কুয়েতের নাইফ প্যালাসে কামানের গর্জন

সময়ের জীবন্ত হৃদস্পন্দন কুয়েতের নাইফ প্যালাসে কামানের গর্জন

কুয়েত বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলিতে সাতজন নতুন রাষ্ট্রদূত নিয়োগ করেছে

কুয়েত বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলিতে সাতজন নতুন রাষ্ট্রদূত নিয়োগ করেছে

রমজানের  উৎসবই যেন বিভিন্ন মসজিদে সালাত আদায়

রমজানের  উৎসবই যেন বিভিন্ন মসজিদে সালাত আদায়

❑ আর্কাইভ

March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

ভারপ্রাপ্ত সম্পাদকঃ গাজী আবু হানিফ, ব্যবস্থাপনা সম্পাদক: শেখ জহির রায়হান, বিজ্ঞাপনঃ শাহ করিম

E-mail : banglarbarta7@gmail.com

মোবাইল : +48726143833 +880 1303211966, For Ad: +96566850744

ড্রোন হামলায় কুয়েতে মিনা আব্দুল্লাহ রিফাইনারিতে অগ্নিকাণ্ড

ড্রোন হামলায় কুয়েতে মিনা আব্দুল্লাহ রিফাইনারিতে অগ্নিকাণ্ড

কুয়েত থেকে ওমরাহ সেবায় শ্রেষ্ঠত্ব, চার বাংলাদেশির সম্মাননা লাভ

কুয়েত থেকে ওমরাহ সেবায় শ্রেষ্ঠত্ব, চার বাংলাদেশির সম্মাননা লাভ

মরুভূমি থেকে মহানগর প্রবাসীদের হাতেই রূপান্তর

মরুভূমি থেকে মহানগর প্রবাসীদের হাতেই রূপান্তর

সময়ের জীবন্ত হৃদস্পন্দন কুয়েতের নাইফ প্যালাসে কামানের গর্জন

সময়ের জীবন্ত হৃদস্পন্দন কুয়েতের নাইফ প্যালাসে কামানের গর্জন

কুয়েত বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলিতে সাতজন নতুন রাষ্ট্রদূত নিয়োগ করেছে

কুয়েত বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলিতে সাতজন নতুন রাষ্ট্রদূত নিয়োগ করেছে

© 2023 banglarbarta.com All Right Reserved. Designed and Developed by WEBSBD

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2023 banglarbarta.com All Right Reserved. Designed and Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist