Friday, May 15, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home কুয়েত

সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ালে শাস্তি: কুয়েতে নাগরিকরাও ছাড় পাচ্ছেন না

banglarbarta.com by banglarbarta.com
March 30, 2026
in কুয়েত, বিশ্ব, শীর্ষ সংবাদ
0
কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক
0
SHARES
21
VIEWS
Share on FacebookShare on Twitter

সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে কুয়েত সরকার। এ ক্ষেত্রে শুধু প্রবাসী নয়, কুয়েতি নাগরিকদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মিথ্যা খবর প্রচারের দায়ে এক কুয়েতি নাগরিককে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির ফৌজদারি আদালত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষেবা ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। দৈনিক আল-কাবাস–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পৃথক আরেকটি মামলায় আদালত আরও এক নাগরিককে মিথ্যা তথ্য প্রকাশের দায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি ‘এক্স’ (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে তার অ্যাকাউন্ট স্থগিত করার নির্দেশও দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের পর বর্তমানে আদালতের পর্যালোচনায় থাকা একাধিক আইনি কার্যক্রমের অংশ হিসেবে এসব মামলা দায়ের করা হয়েছে। জননিরাপত্তা রক্ষা এবং জনমনে আতঙ্ক বা অস্থিরতা সৃষ্টি করতে পারে—এমন অপতথ্যের বিস্তার রোধ করতেই সরকারের এই কঠোর পদক্ষেপ।

যুদ্ধ পরিস্থিতিতে আরও কঠোর আইন

বর্তমান মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে কুয়েতে নিরাপত্তা সংক্রান্ত ছবি, ভিডিও বা হামলার দৃশ্য ধারণ করে লাইভ কিংবা সোশ্যাল মিডিয়ায় প্রচার করাও কঠোরভাবে নিষিদ্ধ। প্রচলিত আইন অনুযায়ী এ ধরনের কাজ করলে তিন বছর পর্যন্ত কারাদণ্ড অথবা দেশ থেকে বহিষ্কার (ডিপোর্ট) হওয়ার বিধান রয়েছে। যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পর থেকেই কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস একাধিকবার ভিডিও বার্তা ও বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করেছে। একইভাবে কুয়েত সরকারও বারবার অনুরোধ ও নির্দেশনা দিয়েছে—যেন কেউ যুদ্ধ বা নিরাপত্তা সংক্রান্ত কোনো ছবি, ভিডিও বা লাইভ সম্প্রচার সামাজিক মাধ্যমে প্রকাশ না করেন। তবুও দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, অনেকেই ভিউ, লাইক ও ভাইরাল হওয়ার নেশায় স্থানীয় আইন অমান্য করছেন। অথচ এ ধরনের কাজ শুধু ব্যক্তির জন্যই নয়, পুরো প্রবাসী কমিউনিটির জন্যও বড় ধরনের সমস্যার কারণ হতে পারে। বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন কুয়েত প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে অনুরোধ করে বলেন,
“সবাই স্থানীয় আইন মেনে চলুন এবং দায়িত্বশীল আচরণ করুন। ভাইরাল হওয়ার নেশায় নিজের জীবন ও ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে ফেলবেন না।”

Post Views: 168
Previous Post

বাংলাদেশ থেকে কুয়েতে ফিরতে চাইলে

Next Post

সৌদি স্থল সীমান্তে নতুন বাস সার্ভিস চালু

Next Post
সৌদি স্থল সীমান্তে নতুন বাস সার্ভিস চালু

সৌদি স্থল সীমান্তে নতুন বাস সার্ভিস চালু

Discussion about this post

❑ আর্কাইভ

May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    
ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে রাডার ব্যবস্থার ক্ষতি

কুয়েতে অনুমোদনহীন এয়ারলাইন্সে টিকিট বুকিং না করার সতর্কবার্তা

কুয়েতে ফুটপাতে হকারি করতে গিয়ে গ্রেফতার হচ্ছেন প্রবাসীরা

কুয়েতে ফুটপাতে হকারি করতে গিয়ে গ্রেফতার হচ্ছেন প্রবাসীরা

কুয়েত এয়ারপোর্টে টার্মিনাল ৪-এ চালু হলো সেলফ-সার্ভিস চেক-ইন সিস্টেম

কার্টুন নিয়ে যাত্রীদের চরম ভোগান্তি

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

সরকার দেবে আমদানির অতিরিক্ত খরচ

৯ নেপালি শ্রমিকের মরদেহ দেশে পাঠালো কুয়েত

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist