Friday, June 5, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home কুয়েত

কুয়েতে শ্রমিক স্থানান্তর সুবিধায় উপকৃত ১৪ হাজারের বেশি প্রবাসী

banglarbarta.com by banglarbarta.com
June 5, 2026
in কুয়েত, বিশ্ব, শীর্ষ সংবাদ
0
কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

কুয়েতে নির্দিষ্ট কিছু খাতে কর্মরত প্রবাসী শ্রমিকদের জন্য চালু করা বিশেষ শ্রমিক স্থানান্তর (লেবার ট্রান্সফার) কর্মসূচির আওতায় ইতোমধ্যে ১৪ হাজার ৪৪০ জনের বেশি প্রবাসী কর্মী উপকৃত হয়েছেন। দেশটির শ্রমবাজারে চাহিদা ও সরবরাহের ভারসাম্য বজায় রাখতে চালু করা এ উদ্যোগে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাত থেকে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, চলতি বছরের মে মাসের শুরুতে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের আওতায় এখন পর্যন্ত এসএমই খাত থেকে ৮ হাজার ৫৫৩টি স্থানান্তর আবেদন জমা পড়েছে। এছাড়া কৃষি খাত থেকে ২ হাজার ৭০৫টি, শিল্প খাত থেকে ১ হাজার ৬৪২টি, প্রাণিসম্পদ খাত থেকে ১ হাজার ৩৯৩টি এবং মৎস্য খাত থেকে ১৪৭টি আবেদন জমা পড়েছে। কুয়েতের জনশক্তি কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদন গ্রহণ ও যাচাই কার্যক্রম এখনও চলমান রয়েছে এবং জুন মাসের শেষ পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। ফলে উপকারভোগীর সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে শত শত আবেদন বিভিন্ন শর্ত পূরণ না হওয়ায় বাতিল করা হয়েছে। বিশেষ করে মূল নিয়োগকর্তার অনুমোদন না থাকলে স্থানান্তর আবেদন গ্রহণ করা হচ্ছে না। কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়োগকর্তার সম্মতি এই প্রক্রিয়ার অন্যতম প্রধান শর্ত। কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসুফের নির্দেশনায় গৃহীত এ পদক্ষেপের লক্ষ্য হচ্ছে নির্দিষ্ট খাতগুলোর শ্রমশক্তির ব্যবস্থাপনা সহজ করা এবং শ্রমবাজারের প্রয়োজন অনুযায়ী জনবল পুনর্বিন্যাসের সুযোগ তৈরি করা। তবে কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, এটি একটি অস্থায়ী ব্যবস্থা এবং নির্ধারিত আইন ও বিধিমালার আওতাতেই কার্যকর থাকবে। জনশক্তি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, কৃষি, প্রাণিসম্পদ, মৎস্য ও শিল্প খাতের কর্মীরাই এ সুবিধার আওতায় রয়েছেন। শ্রমবাজারে নমনীয়তা বৃদ্ধি এবং বিভিন্ন খাতের জরুরি জনবল চাহিদা পূরণে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Post Views: 64
Previous Post

কুয়েত বিমানবন্দর হামলায় আহত ৫ বাংলাদেশি, হাসপাতালে ছুটে গেলেন রাষ্ট্রদূত

Discussion about this post

❑ আর্কাইভ

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

কুয়েতে শ্রমিক স্থানান্তর সুবিধায় উপকৃত ১৪ হাজারের বেশি প্রবাসী

কুয়েত বিমানবন্দর হামলায় আহত ৫ বাংলাদেশি, হাসপাতালে ছুটে গেলেন রাষ্ট্রদূত

কুয়েত বিমানবন্দর হামলায় আহত ৫ বাংলাদেশি, হাসপাতালে ছুটে গেলেন রাষ্ট্রদূত

কুয়েতে ড্রোন হামলায় আহতদের জন্য রক্ত দিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত ও দূতাবাস কর্মকর্তারাসহ প্রবাসীরা

কুয়েতে ড্রোন হামলায় আহতদের জন্য রক্ত দিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত ও দূতাবাস কর্মকর্তারাসহ প্রবাসীরা

কুয়েতে জুয়ার আসর থেকে ২০ প্রবাসী আটক

কুয়েতে জুয়ার আসর থেকে ২০ প্রবাসী আটক

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

কুয়েতে মানি এক্সচেঞ্জে সশস্ত্র ডাকাতি, ২১ হাজার দিনার লুটের ঘটনায় ফিলিপিনো প্রবাসী গ্রেপ্তার

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist