Tuesday, September 8, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home কুয়েত

কুয়েত বিমানবন্দর হামলায় আহত ৫ বাংলাদেশি, হাসপাতালে ছুটে গেলেন রাষ্ট্রদূত

banglarbarta.com by banglarbarta.com
June 4, 2026
in কুয়েত, দূতাবাস, প্রবাস, বিশ্ব, শীর্ষ সংবাদ
0
কুয়েত বিমানবন্দর হামলায় আহত ৫ বাংলাদেশি, হাসপাতালে ছুটে গেলেন রাষ্ট্রদূত
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আহত পাঁচ বাংলাদেশি নাগরিকের খোঁজখবর নিতে হাসপাতালে পরিদর্শন করেছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। এ সময় তিনি আহতদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
বুধবার ভোরে সংঘটিত হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ ভবন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় অন্তত ৬৩ জন আহত হন এবং একজন ভারতীয় নাগরিক নিহত হন। আহতদের মধ্যে যাত্রী, বিমানবন্দর কর্মী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাশাপাশি পাঁচজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। আহত বাংলাদেশিদের মধ্যে মানিকগঞ্জের শারমিন আখতার গুরুতর আহত অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। ফরিদপুরের মো. রাসেল শেখকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সাতক্ষীরার মো. খলিল গাজী চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে পটুয়াখালীর শিরিন আখতার এবং ঢাকার ধামরাইয়ের মো. শরিফুল ইসলাম প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেছেন। আহত বাংলাদেশিরা কুয়েতের ফারওয়ানিয়া হাসপাতাল এবং শেখ জাবের আল-আহমদ আল-সাবাহ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছেন। চিকিৎসকদের তত্ত্বাবধানে তাদের শারীরিক অবস্থার নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে। আহতদের দেখতে গিয়ে রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন তাদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন,  আহত বাংলাদেশিদের প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করতে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস হাসপাতাল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। এদিকে হামলার পর বিমানবন্দরের কার্যক্রম আংশিকভাবে ব্যাহত হলেও নিরাপত্তা মূল্যায়ন শেষে কিছু ফ্লাইট পুনরায় চালু করা হয়েছে। কুয়েত সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং দেশটির নাগরিক ও প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। হামলার ঘটনায় কুয়েতে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে উদ্বেগ দেখা দিলেও দূতাবাস জানিয়েছে, আহতদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Post Views: 483
Previous Post

কুয়েতে ড্রোন হামলায় আহতদের জন্য রক্ত দিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত ও দূতাবাস কর্মকর্তারাসহ প্রবাসীরা

Next Post

কুয়েতে শ্রমিক স্থানান্তর সুবিধায় উপকৃত ১৪ হাজারের বেশি প্রবাসী

Next Post
কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

কুয়েতে শ্রমিক স্থানান্তর সুবিধায় উপকৃত ১৪ হাজারের বেশি প্রবাসী

Discussion about this post

❑ আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Aug    
তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist