Tuesday, June 23, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home বিশ্ব

কুয়েতে একদিনে পাঁচ দণ্ডপ্রাপ্ত আসামির ফাঁসি কার্যকর

banglarbarta.com by banglarbarta.com
June 23, 2026
in বিশ্ব, শীর্ষ সংবাদ
0
কুয়েতে একদিনে পাঁচ দণ্ডপ্রাপ্ত আসামির ফাঁসি কার্যকর

কুয়েতে একদিনে পাঁচ দণ্ডপ্রাপ্ত আসামির ফাঁসি কার্যকর

0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

কুয়েতের পাবলিক প্রসিকিউশন জানিয়েছে, কেন্দ্রীয় কারাগারে পাঁচ দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শনিবার (২০ জুন) সন্ধ্যায় ফাঁসির মাধ্যমে এ দণ্ড কার্যকর করা হয়। এক বিবৃতিতে প্রসিকিউশন জানায়, মৃত্যুদণ্ড কার্যকরের আগে সংশ্লিষ্ট সকল আসামিকে সংবিধান ও আইন অনুযায়ী আত্মপক্ষ সমর্থন, বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণ এবং আপিলের পূর্ণ সুযোগ দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্ত থেকে শুরু করে তিন স্তরের আদালতের বিচার, আপিল ও চূড়ান্ত অনুমোদনের সকল ধাপ সম্পন্ন হওয়ার পরই দণ্ড কার্যকর করা হয়েছে। যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ১. আলী মানাহি মুফরেহ আল-সুবাই (কুয়েতি নাগরিক) আল-আহমাদি প্রসিকিউশনের একটি মামলায় তিনি পরিকল্পিত হত্যাকাণ্ড, হত্যাচেষ্টার পাশাপাশি কালাশনিকভ স্বয়ংক্রিয় রাইফেল ও অবৈধ গোলাবারুদ রাখার দায়ে দোষী সাব্যস্ত হন। তিনি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া কয়েকজন দণ্ডপ্রাপ্ত বন্দির একজন ছিলেন। ২. হাসান সালেম আয়েশ আল-রাশিদি (কুয়েতি নাগরিক) অপহরণ, পরিকল্পিত হত্যা, অবৈধভাবে আটক রাখা, মাদকদ্রব্য রাখা এবং লাইসেন্স ছাড়া আগ্নেয়াস্ত্র ও গুলি রাখার অভিযোগে তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন। তিনি তার এক বন্ধুকে পরিকল্পিতভাবে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হন। ৩. মাহমুদ হামদি আহমেদ হাসান (মিশরীয় নাগরিক) জোরপূর্বক অপহরণ, যৌন নিপীড়ন, অবৈধভাবে আটক রাখা এবং ভুক্তভোগীকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। আদালত তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেন।
৪. আহমেদ মোহাম্মদ কাতে ওবাইদ (বেদুন ) পরিকল্পিত হত্যাকাণ্ডের দায়ে তিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। আলোচিত একটি হত্যা মামলায় আদালত তাকে দোষী সাব্যস্ত করেন। ৫. মালিহ আল-হুমাইদি মুফিজ আল-হারশানি (কুয়েতি নাগরিক) নিজের শাশুড়িকে নৃশংসভাবে হত্যার দায়ে তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন। পারিবারিক বিরোধের এক পর্যায়ে সংঘটিত এ হত্যাকাণ্ডে আদালত তাকে পরিকল্পিত হত্যার দায়ে দোষী সাব্যস্ত করেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দণ্ড কার্যকর হয়েছে। পাবলিক প্রসিকিউশন জানিয়েছে, উচ্চ আদালতসমূহের রায়ে মৃত্যুদণ্ড বহাল থাকার পর এবং কুয়েতের আমিরের অনুমোদন পাওয়ার পরই ফাঁসির আদেশ কার্যকর করা হয়েছে। সংশ্লিষ্ট সকল আইনি ও সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দণ্ড কার্যকর করা হয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

Post Views: 14
Previous Post

প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা প্রধানমন্ত্রীর কুয়েত সফর

Next Post

স্বাভাবিক হচ্ছে কুয়েত বিমানবন্দর

Next Post
কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

স্বাভাবিক হচ্ছে কুয়েত বিমানবন্দর

Discussion about this post

❑ আর্কাইভ

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
মরুভূমি থেকে মহানগর প্রবাসীদের হাতেই রূপান্তর

কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড বাতিল

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

স্বাভাবিক হচ্ছে কুয়েত বিমানবন্দর

কুয়েতে একদিনে পাঁচ দণ্ডপ্রাপ্ত আসামির ফাঁসি কার্যকর

কুয়েতে একদিনে পাঁচ দণ্ডপ্রাপ্ত আসামির ফাঁসি কার্যকর

প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা প্রধানমন্ত্রীর কুয়েত সফর

প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা প্রধানমন্ত্রীর কুয়েত সফর

গণশুনানিতে প্রবাসীদের কথা শুনলেন রাষ্ট্রদূত

গণশুনানিতে প্রবাসীদের কথা শুনলেন রাষ্ট্রদূত

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist