Friday, November 6, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home কুয়েত

কুয়েতে বাংলাদেশি প্রকৌশলীদের ৭৮তম ইঞ্জিনিয়ার্স ডে উদযাপন

banglarbarta.com by banglarbarta.com
October 24, 2026
in কুয়েত, শীর্ষ সংবাদ
0
কুয়েতে বাংলাদেশি প্রকৌশলীদের ৭৮তম ইঞ্জিনিয়ার্স ডে উদযাপন
0
SHARES
107
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রবাসে বাংলাদেশি প্রকৌশলীদের পেশাগত উৎকর্ষ, দক্ষতা ও অবদান তুলে ধরার মধ্য দিয়ে কুয়েতে উদযাপিত হয়েছে ৭৮তম ইঞ্জিনিয়ার্স ডে। ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর কুয়েত ওভারসিজ চ্যাপ্টারের উদ্যোগে শুক্রবার রাতে কুয়েত সিটি টাওয়ার হোটেলে বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কুয়েতের প্রকৌশল ও প্রযুক্তি খাতে বাংলাদেশি প্রকৌশলীদের অবদান, আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং বাংলাদেশের দক্ষ জনশক্তির কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। এ সময় কুয়েতে বাংলাদেশ থেকে আরও বেশি প্রকৌশলী ও কারিগরিভাবে দক্ষ জনশক্তি নিয়োগের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। আইইবি কুয়েত চ্যাপ্টারের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এবং ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো. শাহেদ ফারুক সিনহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল রকিবুল করিম চৌধুরী, বিএমসি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিম, প্রকৌশলী এমআই আলম, প্রকৌশলী আবদুস সালাম, প্রকৌশলী আতিকুর রহমান, প্রকৌশলী মিজানুর রহমান, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি মুখাই আলী লুৎফর রহমান, আইপিসির সাধারণ সম্পাদক রুহুল আমিন খান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কুয়েত কান্ট্রি ম্যানেজার একেএম ফারহাদ, স্টেশন ম্যানেজার মো. শাহজাহান, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ এবং সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন। এ ছাড়া অনুষ্ঠানে প্রকৌশলী, চিকিৎসক, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আইইবি কুয়েত চ্যাপ্টারের সাবেক চেয়ারম্যান ও বর্তমান কাউন্সিল সদস্য প্রকৌশলী আবদুল কুদ্দুস মল্লিক। পরে বিমান উড্ডয়ন, এর বিভিন্ন যন্ত্রাংশ এবং ব্যবহারিক দিক নিয়ে চিত্রের মাধ্যমে বিস্তারিত উপস্থাপনা করেন চ্যাপ্টারের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে আইইবি কুয়েত চ্যাপ্টারের ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। কমিটিতে চেয়ারম্যান হিসেবে রয়েছেন প্রকৌশলী মোহাম্মদ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো. শাহেদ ফারুক সিনহা এবং সম্মানীয় সচিব প্রকৌশলী হুমায়ুন সুলাইমান কবির। কাউন্সিল সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী মো. জুলফিকার আলী, প্রকৌশলী মো. মিজানুর রহমান, প্রকৌশলী মো. আবদুল হালিম ও প্রকৌশলী ইউসুফ।

আলোচনা সভা শেষে এক আনন্দঘন ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী আশরাফ, প্রকৌশলী আবদুস সালাম, দসিনা লাবণি ও ডা. নাজমা তালুকদার। তাঁদের পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

প্রবাসে বাংলাদেশি প্রকৌশলীদের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং দেশের দক্ষ জনশক্তির সক্ষমতা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার প্রত্যয়ে অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নিজেদের মধ্যে মতবিনিময় করেন।

Post Views: 144
Previous Post

কুয়েতে চ্যাম্পিয়ন লিগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশের জয়

Next Post

কুয়েতে অবৈধ পশু জবাইখানায় অভিযান, আটক তিন বাংলাদেশি

Next Post

কুয়েতে অবৈধ পশু জবাইখানায় অভিযান, আটক তিন বাংলাদেশি

Discussion about this post

❑ আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
« Oct    
কুয়েতে গর্ভপাতের ওষুধসহ মিসরীয় প্রবাসী আটক

কুয়েতে গর্ভপাতের ওষুধসহ মিসরীয় প্রবাসী আটক

Where Natural Beauty Meets the Echoes of History

Where Natural Beauty Meets the Echoes of History

কুয়েতে মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৬

কুয়েতে মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৬

কুয়েতে মেয়াদোত্তীর্ণ মাছের তারিখ জালিয়াতি, আটক ২৭

কুয়েতে মেয়াদোত্তীর্ণ মাছের তারিখ জালিয়াতি, আটক ২৭

কুয়েতে সড়ক দুর্ঘটনায় তরুণ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

কুয়েতে সড়ক দুর্ঘটনায় তরুণ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist