Friday, November 6, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home কুয়েত

কুয়েতের জিলিব আল-শুয়ুখে ২৬৩ ভবন ভাঙার কাজ শুরু

banglarbarta.com by banglarbarta.com
October 27, 2026
in কুয়েত, শীর্ষ সংবাদ
0
কুয়েতের জিলিব আল-শুয়ুখে ২৬৩ ভবন ভাঙার কাজ শুরু
0
SHARES
65
VIEWS
Share on FacebookShare on Twitter

কুয়েতের জিলিব আল-শুয়ুখ এলাকায় বিধিবহির্ভূত ও ঝুঁকিপূর্ণ ভবনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে কুয়েত মিউনিসিপ্যালিটি। প্রথম ধাপে ২৬৩টি ভবন ভাঙার কার্যক্রম শুরু হয়েছে। আগামী তিন সপ্তাহের মধ্যে দ্বিতীয় ধাপে আরও ৪৯৪টি ভবন ভাঙার প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। সোমবার (২৬ অক্টোবর) আরব টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্ট ভবনগুলোর মালিকদের নির্ধারিত সময়ের মধ্যে নিজ উদ্যোগে ভবন ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা সেই নির্দেশনা যথাযথভাবে পালন না করায় কর্তৃপক্ষ নিজ উদ্যোগে উচ্ছেদ ও ভাঙার কার্যক্রম শুরু করেছে। এ বিষয়ে সরকারি গেজেটেও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। কুয়েত মিউনিসিপ্যালিটির সূত্র জানিয়েছে, ভবন অপসারণের কার্যক্রম তিনটি ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে ২৬৩টি ভবন ভাঙার কাজ চলছে। দ্বিতীয় ধাপে ৪৯৪টি ভবন অপসারণের প্রক্রিয়া শুরু হবে তিন সপ্তাহের মধ্যে। তবে তৃতীয় ধাপে কোন কোন ভবন অন্তর্ভুক্ত হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। এ জন্য গণপূর্ত মন্ত্রণালয়ের কারিগরি প্রতিবেদন ও বিস্তারিত তালিকার অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ। এদিকে, ভাঙার কাজ ও ধ্বংসাবশেষ অপসারণের সম্পূর্ণ ব্যয় সংশ্লিষ্ট ভবনমালিকদের বহন করতে হবে। ভবনের উচ্চতা, মোট আয়তন, ব্যবহৃত যন্ত্রপাতি এবং ধ্বংসাবশেষ পরিবহনের খরচ বিবেচনা করে ব্যয় নির্ধারণ করা হবে। জিলিব আল-শুয়ুখ এলাকায় ভবনসংক্রান্ত অনিয়ম দূর করা এবং আইন ও নিরাপত্তাবিধি কার্যকর করার লক্ষ্যে এ অভিযান পরিচালিত হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত বিধিবিধান বাস্তবায়নে কোনো ছাড় দেওয়া হবে না।

Post Views: 134
Previous Post

কুয়েতে গৃহকর্মী নিয়োগের নামে প্রতারণা, ভারতীয় প্রবাসী গ্রেপ্তার

Next Post

টায়ার, ব্রেক ও ওয়াইপার পরীক্ষা করার আহ্বান ট্রাফিক বিভাগের

Next Post
টায়ার, ব্রেক ও ওয়াইপার পরীক্ষা করার আহ্বান ট্রাফিক বিভাগের

টায়ার, ব্রেক ও ওয়াইপার পরীক্ষা করার আহ্বান ট্রাফিক বিভাগের

Discussion about this post

❑ আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
« Oct    
কুয়েতে গর্ভপাতের ওষুধসহ মিসরীয় প্রবাসী আটক

কুয়েতে গর্ভপাতের ওষুধসহ মিসরীয় প্রবাসী আটক

Where Natural Beauty Meets the Echoes of History

Where Natural Beauty Meets the Echoes of History

কুয়েতে মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৬

কুয়েতে মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৬

কুয়েতে মেয়াদোত্তীর্ণ মাছের তারিখ জালিয়াতি, আটক ২৭

কুয়েতে মেয়াদোত্তীর্ণ মাছের তারিখ জালিয়াতি, আটক ২৭

কুয়েতে সড়ক দুর্ঘটনায় তরুণ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

কুয়েতে সড়ক দুর্ঘটনায় তরুণ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist