Friday, April 17, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home সাংগঠনিক সংবাদ

ধর্ষণের ঘটনায় দল-মত নির্বিশেষে বিচার চায় ঢাবি শিক্ষক সমিতি

banglarbarta.com by banglarbarta.com
September 30, 2020
in সাংগঠনিক সংবাদ
0
ধর্ষণের ঘটনায় দল-মত নির্বিশেষে বিচার চায় ঢাবি শিক্ষক সমিতি

ঢাকা বিশ্ববিদ্যালয়

0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়
দেশের বিভিন্ন স্থানে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের ঘটনা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন তারা। বিবৃতিতে দল-মত-নির্বিশেষে ধর্ষণের ঘটনার দ্রুতবিচার নিশ্চিতের দাবিও জানায় সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা সমাজের আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। অতিসম্প্রতি সিলেটের এমসি কলেজের গণধর্ষণের ঘটনা সেখানে সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, রবিউল ইসলাম, তারেক আহমদ, মাহফুজুর রহমান, অর্জুন লস্কর এবং তাদের তিনজন সহযোগী যাদের সকলের বিরুদ্ধে সরকারি ছাত্র সংগঠন করার অভিযোগ আসছে। তবে এই ঘটনার মূল আসামি সাতজনকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রামে আত্মীয়ের বাসায় বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছেন এক তরুনী। এই ঘটনার সহযোগিতা করার অভিযোগে এক দম্পতিসহ দুইজনকে আটক করা হয়েছে। সাভারে প্রেমের নামে প্রতারণা করে বিয়ে করার কথা বলে তরুণীকে ধর্ষণ করা হয়েছে এবং সেই অপরাধে মূল আসামি প্রেমিক শাকিব রহমান ও তার সহযোগী ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। একই ধরনের প্রতারণার শিকার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের একজম ছাত্রী একই বিভাগের ছাত্র বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন ও যুগ্ম-আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ কর্তৃক দুইবার ধর্ষণের শিকার হয়েছেন। নির্যাতিত ছাত্রী ইতোমধ্যে লালবাগ ও কোতোয়ালি থানায় এই ঘটনার মূল অভিযুক্ত আসামিসহ সহযোগিতা করার অপরাধে ছয়জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। সাভারে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় জোর করে এক তরুণীকে উঠিয়ে এনে হত্যা করা হয়েছে। এই ঘটনায় মূল আসামি মিজানুর রহমানসহ তার বাবা-মাকে গ্রেফতার করা হয়েছে। আমরা দেখেছি ইতিমধ্যে অধিকাংশ ঘটনার মূল অপরাধীদের গ্রেফতার হয়েছে, এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

এতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের এসকল ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে দল-মত-নির্বিশেষে প্রকৃত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনমুক্ত বাংলাদেশ গঠনের।

Post Views: 9
Previous Post

আইইউবিএটি-তে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

Next Post

ডেনমার্কে নতুন রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকী

Next Post
ডেনমার্কে নতুন রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকী

ডেনমার্কে নতুন রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকী

Discussion about this post

❑ আর্কাইভ

April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    
কুয়েত এয়ারপোর্টে টার্মিনাল ৪-এ চালু হলো সেলফ-সার্ভিস চেক-ইন সিস্টেম

কার্টুন নিয়ে যাত্রীদের চরম ভোগান্তি

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

সরকার দেবে আমদানির অতিরিক্ত খরচ

৯ নেপালি শ্রমিকের মরদেহ দেশে পাঠালো কুয়েত

সৌদি স্থল সীমান্তে নতুন বাস সার্ভিস চালু

সৌদি স্থল সীমান্তে নতুন বাস সার্ভিস চালু

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ালে শাস্তি: কুয়েতে নাগরিকরাও ছাড় পাচ্ছেন না

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist