Tuesday, June 2, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home সাংগঠনিক সংবাদ

আইইউবিএটি-তে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

banglarbarta.com by banglarbarta.com
September 30, 2020
in সাংগঠনিক সংবাদ
0
আইইউবিএটি-তে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

আইইউবিএটি-তে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

0
SHARES
23
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রেস বিজ্ঞপ্তি:

আইইউবিএটি-তে বিশ্ব পর্যটন দিবস উদযাপন
আইইউবিএটি-তে বিশ্ব পর্যটন দিবস উদযাপন
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অনুষদের উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস-২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষে ভার্চুয়াল প্ল্যাটফর্মে একটি ই-সেমিনারের আয়োজন করা হয়।

জাতিসংঘ কর্তৃক ঘোষিত এ-বছরে দিবসটির মূল প্রতিপাদ্য বিষয় ‘পর্যটন এবং গ্রামীণ উন্নয়ন’-কে মূল আলোচনার বিষয়বস্তু ধরে ২৭ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় ভার্চুয়াল সেমিনারটি শুরু হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইইউবিএটি’র উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব। অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন আইইউবিএটি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অনুষদের সফল অ্যালামনাই, হসপিটালিটি টোটাল সলিউশন বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান পরামর্শদাতা সাঈদ আহমেদ; সিক্স সীজনস হোটেল ঢাকার জেনারেল ম্যানেজার মো. আল আমিন এবং বিমান হলিডেজের পরিচালক সৈয়দ গোলাম কাদির।
এছাড়াও প্লাটিনাম হোটেলসের হেড অব অপারেশন মো. আলমগীর হোসেইন এবং অ্যাসকট হোটেলস ঢাকার হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. ফরহাদ হোসেইন মজুমদার আমন্ত্রিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে আইইউবিএটির রেজিস্ট্রার অধ্যাপক মো. লুৎফর রহমান, বিভিন্ন অনুষদের চেয়ার, কো-অর্ডিনেটর, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তরা তাদের বক্তব্যে গ্রামীণ পর্যটনের বিকাশ এবং দেশীয় পর্যটনের উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। তারা আরও উল্লেখ করেন যে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নতিকল্পে এদেশের তরুণ এবং যুব সমাজকে দক্ষ প্রশিক্ষণের দ্বারা যুগোপযুগী ও মানসম্মত পর্যটন সেবা নিশ্চিত করার মাধ্যমে সুদূরপ্রসারী ভূমিকা রাখতে সক্ষম হবে।

উল্লেখ্য যে, বাংলাদেশে আইইউবিএটি-তেই সর্বপ্রথম ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের উপর চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) ডিগ্রি প্রদান চালু করে, যার মাধ্যমে দেশে দক্ষ জনশক্তি গড়ে তুলে সমাজের তথা দেশের পর্যটন সেবা ও আর্থ-সামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অনুষদের চেয়ারম্যান শেখ এরশাদ হোসেন। আরো বক্তব্য রাখেন অনুষদের শিক্ষক ফারজানা-আল-ফেরদৌস এবং ইউসুফ হোসেইন খান।

অনুষদের কো-অর্ডিনেটর মোহাম্মদ আবু হো্রায়রা সেমিনারে আমন্ত্রিত সকল অতিথি বক্তা এবং অংশগ্রহণকারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। সেমিনারটি সঞ্চালনা করেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অনুষদের শিক্ষক মোহাম্মদ মোফাচ্ছেরুল ইসলাম।

Post Views: 31
Previous Post

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দুস্থদের মাঝে কুবি ছাত্রলীগ নেতার উদ্যোগে খাবার বিতরণ

Next Post

ধর্ষণের ঘটনায় দল-মত নির্বিশেষে বিচার চায় ঢাবি শিক্ষক সমিতি

Next Post
ধর্ষণের ঘটনায় দল-মত নির্বিশেষে বিচার চায় ঢাবি শিক্ষক সমিতি

ধর্ষণের ঘটনায় দল-মত নির্বিশেষে বিচার চায় ঢাবি শিক্ষক সমিতি

Discussion about this post

❑ আর্কাইভ

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
কুয়েতে টি টেন লীগে বাংলাদেশের জয়

কুয়েতে টি টেন লীগে বাংলাদেশের জয়

কুয়েতে কোরবানির পশুর বাজারে অস্থিরতাযুদ্ধ ও আমদানি সংকটে বেড়েছে গরু-দুম্বার দাম।

কুয়েতে কোরবানির পশুর বাজারে অস্থিরতাযুদ্ধ ও আমদানি সংকটে বেড়েছে গরু-দুম্বার দাম।

ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে রাডার ব্যবস্থার ক্ষতি

কুয়েতে অনুমোদনহীন এয়ারলাইন্সে টিকিট বুকিং না করার সতর্কবার্তা

কুয়েতে ফুটপাতে হকারি করতে গিয়ে গ্রেফতার হচ্ছেন প্রবাসীরা

কুয়েতে ফুটপাতে হকারি করতে গিয়ে গ্রেফতার হচ্ছেন প্রবাসীরা

কুয়েত এয়ারপোর্টে টার্মিনাল ৪-এ চালু হলো সেলফ-সার্ভিস চেক-ইন সিস্টেম

কার্টুন নিয়ে যাত্রীদের চরম ভোগান্তি

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist