Monday, May 4, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home শীর্ষ সংবাদ

সুদানে কসবার সন্তান পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিমের প্রচেষ্টায় শহীদ মিনার স্থাপন।

site-admin by site-admin
March 1, 2021
in শীর্ষ সংবাদ
0
সুদানে কসবার সন্তান পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিমের প্রচেষ্টায় শহীদ মিনার স্থাপন।
0
SHARES
39
VIEWS
Share on FacebookShare on Twitter

সুদানের দারফুর প্রদেশে ২১ ফেব্রুয়ারি বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের পক্ষ থেকে ইতিহাসের প্রথমবার সুদানের কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাস্বরূপ শহীদ মিনার স্থাপন করা হল। সুদানিজ সময় সকাল ৮ টায় উনামিড মিশনের পুলিশ চিফ অফ স্টাফ জেনারেল আমাদো মান্নাহ প্রধান অতিথি হিসাবে শহীদ মিনার উদ্বোধন করেন। বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিমের যিনি কসবার সন্তান তার একক প্রচেষ্টায় এটি নির্মিত করা হয়। তিনি সুদানের উত্তর দারফুরে স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে এই শহীদ মিনারটি আল কিদা গার্লস স্কুলে স্থাপনে কাজ করেন। অবশেষে ২১ ফেব্রুয়ারি শহীদ ভাষা দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসে তা স্কুলের শিক্ষার্থীদের জন্য উম্মুক্ত করা হয়। শহীদ মিনারটি উদ্বোধন করার পর বাংলাদেশ পুলিশ, স্কুলের শিক্ষক-ছাত্রীবৃন্দ, উনামিড শান্তিরক্ষা মিশনের কর্মকর্তাবৃন্দ, সুদান পুলিশের সদস্যগন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। ১০ ফুট লম্বা এই শহীদ মিনারটি বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের সাথে সামঞ্জস্য রেখেই নির্মান করা হয়েছে।

এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উনামিডের পুলিশ চিফ অফ স্টাফ জেনারেল আহমাদো মান্না, বিশেষ অতিথি ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মোনা বাদুই আব্দেল, উত্তর দারফুরে লিয়াজো অফিসার কর্নেল আমির ও ব্যানএফপিইউ কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিম। সুদানিজ ভাষা আরবিক হওয়াই অনুবাদের ও সঞ্চালনায় ছিলেন মিশরের পুলিশ মেজর ইসলাম কান্দেল।

অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান শিক্ষিকা শহীদ মিনার নির্মানের জন্য বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ প্রদান করেন। তিনি বলেন এর মাধ্যমে সুদান ও বাংলাদেশের মধ্যে ভাতৃত্ববোধ বৃদ্ধি করবে। উনামিড চিফ অফ স্টাফ জেনারেল আমাদো মান্নাহ আজকের অনুষ্ঠানকে ঐতিহাসিক দিন বলে আখ্যা দেন এবং শহীদ মিনার নির্মানের জন্য কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিম কে আন্তরিক ধন্যবাদ জানান।

কসবা শিকারপুর গ্রামের কৃতিসন্তানএরপর মুজিব বর্ষের লগো ও শহীদ মিনারের ছবি সম্বলিত আট শতাধিক শিক্ষা উপকরণ আল কিদা গার্লস স্কুলে প্রদান করা হয়। ব্যানএফপিইউ কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিম সূচনা বক্তব্যে মহান ভাষা দিবসের উপর সংক্ষিপ্ত ধারনা প্রদান করেন। তিনি বলেন আমরা মিশন এরিয়াতে ইতিমধ্যে দারফুরের নিয়ালা বিশ্ববিদ্যালয় ও খার্তুম বিশ্ববিদ্যালয়ে জাতির পিতাকে পরিচিতি করার উদ্দেশ্যে শতাধিক বই প্রদান করি এবং ৪টি স্কুলে নানা ধরণের শিক্ষা উপকরণ প্রদান করি। অতিরিক্ত পুলিশ সুপার মাসুক মিয়া বলেন বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট সুদানের যুদ্ধ বিধস্ত প্রদেশ দারফুরে আর্থ সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছে। উদ্বোধন অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের ছাত্রীরা সুদানিজ ভাষায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাস্বরূপ সংগিত পরিবেশন করে। এর আগে মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে বঙ্গবন্ধু ক্যাম্পে শহীদ মিনারে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের সকল সদস্য পুষ্প স্তবক অর্পণ করে।

Post Views: 26
Previous Post

কুয়েতের স্বাধীনতা দিবসে বাংলাদেশিদের স্বেচ্ছায় রক্তদান

Next Post

দুর্নীতি দমন কমিশনের নতুন চেয়ারম্যান

Next Post
দুর্নীতি দমন কমিশনের নতুন চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের নতুন চেয়ারম্যান

Discussion about this post

❑ আর্কাইভ

May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    
কুয়েত এয়ারপোর্টে টার্মিনাল ৪-এ চালু হলো সেলফ-সার্ভিস চেক-ইন সিস্টেম

কার্টুন নিয়ে যাত্রীদের চরম ভোগান্তি

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

সরকার দেবে আমদানির অতিরিক্ত খরচ

৯ নেপালি শ্রমিকের মরদেহ দেশে পাঠালো কুয়েত

সৌদি স্থল সীমান্তে নতুন বাস সার্ভিস চালু

সৌদি স্থল সীমান্তে নতুন বাস সার্ভিস চালু

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ালে শাস্তি: কুয়েতে নাগরিকরাও ছাড় পাচ্ছেন না

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist