Monday, April 20, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home দেশ সারাদেশ ব্রাহ্মণবাড়িয়া

কুয়েতে বাংলাদেশে প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি সহ গুরুত্বপূর্ণ পদে ব্রাহ্মণবাড়িয়ার চারজন

banglarbarta.com by banglarbarta.com
September 18, 2023
in ব্রাহ্মণবাড়িয়া
0
কুয়েতে বাংলাদেশে প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি সহ গুরুত্বপূর্ণ পদে ব্রাহ্মণবাড়িয়ার চারজন
0
SHARES
63
VIEWS
Share on FacebookShare on Twitter

কুয়েতে বাংলাদেশ প্রেসক্লাব দ্বি বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে শুক্রবার সুয়েখ প্রেসক্লাবের অফিসে। গণতান্ত্রিকভাবে সদস্যরা আগামী দুই বছরের জন্য তাদের নতুন নেতৃত্ব নির্বাচত করেন। এতে সভাপতি, যুগ্ম সম্পাদক এবং প্রচার সম্পাদক তিনটি গুরুত্বপূর্ণ পদেই ব্রাহ্মণবাড়িয়ার চার কৃতি সন্তান নির্বাচিত হন। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুয়েত প্রবাসী সাংবাদিক নেতা মঈন উদ্দিন সরকার সুমন তিনি বিভিন্ন সময়ে দেশ বিদেশের বিভিন্ন মিডিয়াতে কাজ করে কুয়েতে বেশ পরিচিতি লাভ করেছেন। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ক্রীড়া সংগঠনেও তাঁর রয়েছে বিশেষ অবদান। মঈন সুমন বর্তমানে সময় টিভির কুয়েত প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ হেবজু মিয়া। তার বাড়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর উপজেলায়। তিনি অল্প সময়ে খুব পরিচিতি লাভ করেছেন এই পেশায়। বর্তমানে যমুনা টিভির কুয়েত প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন মহসিন পারভেস। তার বাড়ীও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর উপজেলায়। তিনি সাংবাদিকতার পাশাপাশি স্যোসাল মিডিয়ায় বিভিন্ন সময়ে প্রবাসীদের প্রয়োজনীয় বার্তা ও তথ্য দিয়ে বেশ সুনাম কুড়িয়েছেণ। বর্তমানে ডিবিসি টিভির কুয়েত প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। অন্যদিকে নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর খান পলাশ । তার বাড়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে। তিনিও কুয়েতে ক্রীড়া জগতে বেশ সুপরিচিত। ক্রিকেট অঙ্গনে দীর্ঘদিন বেশ সুনামের সাথে নিজের অবস্থান ধরে রেখেছেন। তিনি বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েত এর সভাপতি। সম্প্রতি নিউজ২৪ টিভির কুয়েত প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন।

১৫ সেপ্টেম্বর শুক্রবার সুয়েখ প্রেসক্লাবের অফিসে গণতান্ত্রিকভাবে সদস্যরা আগামী দুই বছরের জন্য তাদের নতুন নেতৃত্ব নির্বাচত করেন। নির্বাচন কেন্দ্র উদ্বোধন করেন সাদ সালেম আল রশিদি- আসমা গভর্নর -পৌরসভার মুদির। ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত চলে ভোট। ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার জাহাঙ্গীর খান পলাশ বিজয়ীদের নাম ঘোষণা করেন।এতে সভাপতি পদে সময় টিভির কুয়েত প্রতিনিধি মঈন উদ্দিন সরকার সুমন এবং সাধারণ সম্পাদক পদে বাংলা টিভির প্রতিনিধি আ হ জুবেদ নির্বাচিত হন ।

নির্বাচন কমিশন ও আপ্যায়ন কমিটির নেতৃবৃন্দ ও রিটার্নিং অফিসাররা সভাপতিকে শুভেচ্ছা জানাচ্ছেন

এছাড়া সহ-সভাপতিঃ মোঃ জালাল উদ্দিন- আর টিভি, সহ-সভাপতিঃ আল আমিন রানা – মাই টিভি, সাংগঠনিক সম্পাদকঃ সাদেক রিপন – ৭১ টিভি, মহিলা বিষয়ক সম্পাদকঃ নাসরিন আকতার মৌসুমী –জয়যাত্রা সহ আরো কিছু পদ নিয়ে কমিটির আংশিক ঘোষণা করা হয়।

প্রেসক্লাবের সভাপতি মঈন সুমন বলেন কুয়েতে প্রায় ২ লক্ষ ৮০ হাজার প্রবাসীর বসবাস করেন। প্রবাসী বাংলাদেশিদের নানা অসংগতি সমস্যা ও সম্ভাবনা কথা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসতেছে বাংলাদেশ প্রেসক্লাব,কুয়েত এর সংবাদকর্মীরা। তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করার কথা ব্যক্ত করেন।

নির্বাচন কমিশনার জাহাঙ্গির খান পলাশ বলেন কুয়েতে বাংলাদেশ প্রেসক্লাবের সংবাদ কর্মীরা যেভাবে গণতান্ত্রিকভাবে সুষ্ঠু ধারায় স্বতঃস্ফূর্তভাবে ভোটের মাধ্যমে তাদের নেতৃবৃন্দ নির্বাচিত করেছেন আমি এই দায়িত্ব পালন করতে পেরে নিজেকে ধন্য মনে করি। এই নির্বাচন প্রক্রিয়া কুয়েতের মাটিতে একটি ইতিহাস হয়ে থাকবে। এটি একটি শিক্ষনীয় বিষয় যা সুষ্ঠু ধারায় গণতান্ত্রি

নির্বাচন শেষে সভাপতির কাছে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন নির্বাচন কমিশনার জাহাঙ্গীর খান পলাশ, সহ প্রিজাইডিং এবং পোলিং অফিসাররা।
Post Views: 72
Previous Post

কুমিল্লায় বৃক্ষরোপণ কর্মসূচি

Next Post

কুয়েতে বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন।

Next Post
কুয়েতে বাংলাদেশে প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি সহ গুরুত্বপূর্ণ পদে ব্রাহ্মণবাড়িয়ার চারজন

কুয়েতে বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন।

Discussion about this post

❑ আর্কাইভ

April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    
কুয়েত এয়ারপোর্টে টার্মিনাল ৪-এ চালু হলো সেলফ-সার্ভিস চেক-ইন সিস্টেম

কার্টুন নিয়ে যাত্রীদের চরম ভোগান্তি

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

সরকার দেবে আমদানির অতিরিক্ত খরচ

৯ নেপালি শ্রমিকের মরদেহ দেশে পাঠালো কুয়েত

সৌদি স্থল সীমান্তে নতুন বাস সার্ভিস চালু

সৌদি স্থল সীমান্তে নতুন বাস সার্ভিস চালু

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ালে শাস্তি: কুয়েতে নাগরিকরাও ছাড় পাচ্ছেন না

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist