Saturday, April 18, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home শীর্ষ সংবাদ

ক্রিকেট প্রেমিদের আয়োজনে মরুর বুকে এক খন্ড বাংলাদেশ

banglarbarta.com by banglarbarta.com
May 20, 2025
in শীর্ষ সংবাদ, সাংগঠনিক সংবাদ
0
ক্রিকেট প্রেমিদের আয়োজনে মরুর বুকে এক খন্ড বাংলাদেশ
0
SHARES
105
VIEWS
Share on FacebookShare on Twitter

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ ক্রীড়া সংগঠন বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েত। আয়োজন করে মহান স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং সম্মাননা প্রদান। শুক্রবার সন্ধ্যায় কুয়েতের মরু অঞ্চল হিজিলের একটি রিসোর্টে। বিভিন্ন ভাবে বিভক্ত করে পুরো অনুষ্ঠান ছিলো আনন্দগন পরিবেশ। প্রথমেই পবিত্র কুরআন তেলোয়াতের মধ্যদিয়ে শুরু হয় অনুষ্ঠানের। এর পর দু দেশের জাতীয় সঙ্গীত। সংগঠনের উপদেষ্টা সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন এর পরিচালনায় এবং সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন এর সহযোগিতায় নির্মিত সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবদি কার্যক্রমের উপর একটি প্রামান্য চিত্র প্রদশিত হয়। মরুর দেশে খেজুর গাছবেষ্টিত মাঠে শিশু শিল্পী সম্পৃক্তা দাস সৃজার স্বাগত নৃত্য উপস্থিত সকল দর্শকদের দৃষ্টি মঞ্চের দিকে নজর কারে। উপস্থাপকের কন্ঠে মাইকে ডাক আসে সংগঠনটির সদ্য অনুষ্ঠিত নব কমিটির নির্বাচন কমিশনার মঈন উদ্দিন সরকার সুমন এর। মঞ্চে এসে তিনি কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সোহরাওয়ার্দী (সরোয়ার) কে ব্যাজ পরিয়ে দায়িত্বভার প্রদান করেন। পরে শুভেচ্ছা বক্তব্যে সোহরাওয়ার্দী (সরোয়ার) আমন্ত্রিত অতিথি, বিজ্ঞাপনদাতা, সহকর্মী, সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবক যারা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, তাঁদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর পর শুরু হয় ম্যান অব দ্যা ম্যাচ, রানার আপ, চ্যাম্পিয়নদের পুরস্কার বিতরন, এবং স্পন্সর ও সুধি জনের সম্মাননা প্রদান। এরই ফাঁকে ফাঁকে চলে প্রবাসী শিল্পীদের নাচ গান। স্টেজে নেই কোন চেয়ার টেবিল পিছনে বিরাট টিভি স্ক্রিনে নাচ গানের তালে তালে ভেসে আসে দেশের ছবি।

চ্যানেল আই সেরা কন্ঠের শিল্পী ফাতেমার কন্ঠে মত মাতানো গান, রক্তিম বিশ্বাস এবং তুসির নাচ। প্রবাসী শিল্পীরা তাঁদের মেধা ও ভালোবাসা দিয়ে প্রমাণ করলেন যে দেশের মাটি ছেড়ে এলেও সংস্কৃতির টান থেকে কেউ বিচ্ছিন্ন হতে পারেন না। এযেনো মরুর বুকে এক খন্ড বাংলাদেশে পরিনত হয়েছে। ম্যান অব দ্যা ম্যাচ এর পুরস্কার অর্জন করেন রনি, সুবজ, আল আমিন, রিপন, রবি, সাবির, শহীদ, সাগর। এবং রানার আপ জেলিব প্রবাসী ও চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করেন কেরানীগঞ্জ চ্যালেঞ্জার্স। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এক উৎসবমুখর পরিবেশে। অনুষ্ঠানে ট্রফি ও মেডেল তুলে দেন দূতাবাসের প্রতিনিধিবৃন্দ ও অতিথিরা। বিশেষ অতিথির বক্তব্যে দূতাবাসের মিনিষ্টিার শ্রম মোহাম্মদ আবুল হোসেন, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো। কিন্তু তিনি হঠাৎ শারিরকিভাবে অসুস্থ হয়ে হাসপাতালে থাকার কারনে আসতে পারেননি । মান্যবরের দ্রুত সুস্ততার জন্য দোয়া কামনা করেন তিনি। বক্তব্যে মরুর বুকে ক্রিকেট প্রেমিদের এমন আয়োজনের প্রশংসা করেন দূতাবাসের কাউন্সিলর এবং দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান। তৃতীয় সচিব আব্দুল লতিফ ফকির । বাংলাদেশের গর্ব যাদের অবদানে প্রবাসেও বাংলাদেশীরা সম্মানিত হচ্ছে কুয়েতের তেল, বিদ্যুৎ, পানি, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তিতে তাদের দক্ষতা, মেধা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে সুনাম কুড়িয়েছেন । তারা প্রমাণ করেছেন, যোগ্যতা আর কঠোর পরিশ্রম দিয়ে যেকোনো সীমা পেরিয়ে বিশ্বমঞ্চে জায়গা করে নেওয়া সম্ভব।

তাদের অসামান্য অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে সংগঠনটি। তাদের মুল্যবান সময় নষ্ট করে উপস্থিত হয়ে খেলোয়ারদের অনুপ্রেরণা যোগাতে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুয়েত সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের গবেষণা বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ হাফিজুর রহমান, কুয়েত ন্যাশনাল পেট্রোলিয়াম কোম্পানি KNPC তে কর্মরত ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুস সালাম, ডাক্তার এস এম মনিরুজ্জামান, কুয়েত এয়ারওয়েজে কর্মরত ইঞ্জিনিয়ার মোহাম্মদ নজরুল ইসলাম, আল তেবাহ টেলিকম কোম্পানির ওয়্যারলেস সিভিল ডিভিশন ম্যানেজার, ইঞ্জিনিয়ার মোহাম্মদ রফিকুল ইসলাম, ক্যাপ্টেন আফতাব আহমেদ, আল জোর নর্থ পাওয়ার অ্যান্ড ওয়াটার প্ল্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, কেওসি ভূ বিজ্ঞানী হিসেবে কর্মরত ডক্টর শামীমা, স্বাস্থ্য মন্ত্রনালয়ে কর্মরত ডাক্তার বোশরা হাবিব, বিদ্যুৎ ও পানি মন্ত্রণালয়ের ইঞ্জিনিয়ার জুলফিকার, স্বাস্থ্য মন্ত্রনালয়ে কর্মরত ফার্মাসিউটিকাল ল্যাব.এক্সপার্ট মোহাম্মদ সালেহ উজ্জামান, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আই ই বি) কুয়েত চাপ্টারের ইঞ্জিনিয়ারগন।

বাংলাদেশ প্রেসক্লাবের সাধারন সম্পাদক বাংলা টিভির কুয়েত প্রতিনিধি আহ জুবেদ, সহ সভাপতি ও মাই টিভির কুয়েত প্রতিনিধি আল আমিন রানা, যুগ্ন সম্পাদক ও যমুনা টিভির কুয়েত প্রতিনিধি হেবজু মিয়া, আন্তরজাতিক বিষয়ক সম্পাদক ও এসএ টিভির কুয়েত প্রতিনিধি সেলিম হাওলাদার, চ্যানেল ২৪ টিভির কুয়েত প্রতিনিধি জিসান মাহমুদ, চ্যানেল এস এর টিভির কুয়েত প্রতিনিধি জসিম উদ্দিন, মহিলা সম্পাদিকা নাছরিন আক্তার মৌসুমী, গাজী টিভির কুয়েত প্রতিনিধি আলাল আহমদ, এটিএন বাংলার টিভির কুয়েত প্রতিনিধি আম্বিয়া খোকন, দৈনিক কালবেলা কুয়েত প্রতিনিধি আবু বকর পাভেল সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রিড়া সংগঠনের নেতৃবৃন্দ। স্পন্সর প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধি ও অসংখ্য প্রবাসী বাংলাদেশি ও ক্রিকেট দলের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার বাংলাদেশ প্রেসক্লাব। এই মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা যেখানে প্রবাসী শিল্পীরা সংগীত, নৃত্যর মাধ্যমে মাতিয়ে তোলেন পুরো মিলনায়তন। সমাপনি বক্তব্যে অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের বন্ধন দৃঢ় করার আহ্বান জানান উপদেষ্টা বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি লুতফর রহমান মোকাই আলী। উপস্থিত দর্শকরা জানান, এমন আয়োজনে প্রবাস জীবনের একঘেয়েমি কিছুক্ষণের জন্য ভুলে থাকা যায় এবং দেশের প্রতি ভালোবাসা আরও গভীর হয়।

অনুষ্ঠানের সভাপতি সোহরাওয়ার্দী সরোয়ার এর সভাপতিত্বে এবং মোয়াজ্জেম হোসেন ও সামিয়া যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের সস্পন্সর ছিলো বিজনেস কাউন্সিল, বাংলাদেশ কমিউনিটি, অ্যাম্বাসেডর গ্রুপ অফ কোম্পানি, ব্লু গালফ, আজিজ এস. এ গ্রুপ অফ কোম্পানি, ফিফটি এইট কো. ভোজন বাড়ী, আল কামার সেন্টার, বরিশাল সমিতি, ফ্যামিলি ফোরাম, আলিয়া গিলিয়া।

Post Views: 57
Previous Post

কুয়েতে ফিলিপাইন দূতাবাস ২০২৫ সালের নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ বাড়ানোর জন্য অনলাইন ভোটিং শুরু করেছে

Next Post

কুয়েতে ইঞ্জিনিয়ার্স ডে পালন করলো আইইবি কুয়েত চ্যাপ্টার।

Next Post
কুয়েতে ইঞ্জিনিয়ার্স ডে পালন করলো আইইবি কুয়েত চ্যাপ্টার।

কুয়েতে ইঞ্জিনিয়ার্স ডে পালন করলো আইইবি কুয়েত চ্যাপ্টার।

Discussion about this post

❑ আর্কাইভ

April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    
কুয়েত এয়ারপোর্টে টার্মিনাল ৪-এ চালু হলো সেলফ-সার্ভিস চেক-ইন সিস্টেম

কার্টুন নিয়ে যাত্রীদের চরম ভোগান্তি

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

সরকার দেবে আমদানির অতিরিক্ত খরচ

৯ নেপালি শ্রমিকের মরদেহ দেশে পাঠালো কুয়েত

সৌদি স্থল সীমান্তে নতুন বাস সার্ভিস চালু

সৌদি স্থল সীমান্তে নতুন বাস সার্ভিস চালু

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ালে শাস্তি: কুয়েতে নাগরিকরাও ছাড় পাচ্ছেন না

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist