Wednesday, August 12, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home কুয়েত

কুয়েতে বাংলাদেশি আম-কাঁঠালের ঘ্রাণে জেগে ওঠে শিকড়ের টান

banglarbarta.com by banglarbarta.com
July 15, 2025
in কুয়েত, বিশ্ব, শীর্ষ সংবাদ
0
কুয়েতে আল ফোর্দা পাইকারি মার্কেটে কাঁঠাল হাতে সাংবাদিক মঈন সুমন

কুয়েতে আল ফোর্দা পাইকারি মার্কেটে কাঁঠাল হাতে সাংবাদিক মঈন সুমন

0
SHARES
36
VIEWS
Share on FacebookShare on Twitter
কুয়েতে আল ফোর্দা পাইকারি মার্কেটে আম  কাঁঠাল হাতে

আম-কাঁঠালের ঘ্রাণে হঠাৎই যেন মনটা কেমন করে উঠল এক টুকরো বাংলাদেশ এসে দাঁড়িয়েছে কুয়েতের বুকে! সেন্ট্রাল ফ্রুট মার্কেটে দেখা মিলল দেশের পরিচিত সেই ফলগুলোর প্রিয় আম আর কাঁঠাল। শত ব্যস্ততা, ক্লান্তি আর দূরত্বের মাঝেও এই দৃশ্য প্রবাসীদের মন ছুঁয়ে যায়। কেউ ছবি তোলে, কেউ গন্ধ শুকিয়ে দেশের স্মৃতি মনে করে। কারণ এ শুধু ফল নয়, এ দেশের স্বাদ, শিকড়ের টান, হৃদয়ের একান্ত আবেগ।কুয়েতে প্রায় তিন লাখ প্রবাসী বাংলাদেশি রয়েছেন, যাঁদের জীবিকা নির্বাহ হচ্ছে এই মরুপ্রধান দেশটিতে। হাজারো মাইল দূরে থেকেও তাদের মন পড়ে থাকে বাংলাদেশের মাটি, জল আর স্বাদের কাছে। আর তাই বিদেশের বাজারে দেশের মৌসুমি ফলের উপস্থিতি তাদের জন্য শুধু খাবার নয়, মনে হয় যেন নিজের ঘরের কিছু। তবে এই আনন্দ সবসময় ভাগ্যে জোটে না। কারণ চাহিদা অনুযায়ী দেশে উৎপাদিত ফল কুয়েতে নিয়মিত ও পর্যাপ্ত পরিমাণে পৌঁছায় না। কুয়েতের সোলাইবিয়া অঞ্চলে অবস্থিত আল ফোর্দা ভেজিটেবল অ্যান্ড ফ্রুট সেন্টার ঘুরে দেখা গেছে, সেখানে, জর্দান, সিরিয়া, ভারতের, পাকিস্তানের, মিশরের তাঁজা ফল সরাসরি পাওয়া গেলেও বাংলাদেশের ফল খুব কম পরিমাণে ও অনিয়মিত আসে। প্রতিবেদক সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমনকে একজন বাংলাদেশি খুচরা বিক্রেতা জানালেন, বাংলাদেশি পণ্যের চাহিদা অনেক, কিন্তু আমরা ঠিকমতো পাই না। পেলেও দামে বেশি, তবু কাস্টমার নেয় কারণ এটা দেশের স্বাদ। পাইকারি আমদানিকারকরা বলছেন, মূল সমস্যার নাম: অব্যবস্থাপনা। যথাযথ রপ্তানি পরিকল্পনার অভাব, সরাসরি ফ্লাইট সংকট এবং বিমানবন্দর ও কাস্টমসে দীর্ঘসূত্রতা সব মিলিয়ে ফল ঠিকমতো সময়মতো পৌঁছাতে পারে না। ফলে কখনো পচে যায়, কখনো চড়া দামে বিক্রি করতে হয়। এদিকে বাংলাদেশ বিশ্বের অন্যতম শীর্ষ ফল উৎপাদনকারী দেশ হলেও রপ্তানি সক্ষমতার জায়গায় এখনও পিছিয়ে। কঠোর নজরদারিসহ সরকারিভাবে সহযোগিতা না পেলে এই বিপুল চাহিদাসম্পন্ন বাজার অন্য দেশের হাতে চলে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। একজন পাইকারি ব্যবসায়ী সাংবাদিক মঈন সুমন কে বলেন, এই বাজার ধরে রাখতে এখনই পদক্ষেপ দরকার। না হলে বাংলাদেশি পণ্যের জায়গা নিয়ে নেবে অন্য দেশ। বিশ্লেষকদের মতে, প্রবাসীদের চাহিদা শুধু আবেগের জায়গা নয়, এর পেছনে রয়েছে দেশের অর্থনীতির বিশাল সম্ভাবনা। মধ্যপ্রাচ্যের বাজারে নিয়মিত রপ্তানির সুযোগ কাজে লাগালে বাড়তে পারে রপ্তানি আয়, তৈরি হতে পারে কর্মসংস্থান। বাংলাদেশি আম-কাঁঠালের ঘ্রাণে যে আবেগ জড়িয়ে, তা কেবল নাকেই নয় থাকে মনে, স্মৃতিতে এবং পরিচয়ের গর্বে। তাই এ পণ্যের গুরুত্ব শুধু রপ্তানি নয়, এটি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে বিদেশের মাটিতে। যারা এসব ফল বিদেশের বাজারে পৌঁছে দেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রবাসীরা বলছেন “আমরা অনেক কিছুই ভুলে যাই, কিন্তু দেশের স্বাদ সে কি ভোলা যায়?”

প্রতিবেদক সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন,
সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত – সময় টিভি প্রতিনিধি

Post Views: 177
Previous Post

আসির উপকূলে অবৈধভাবে মাছ ধরতে গিয়ে আটক এক বাংলাদেশি প্রবাসী

Next Post

কুয়েতে ব্যবহৃত টায়ারকে ‘নতুন’ হিসেবে বিক্রির চেষ্টা, বাণিজ্য মন্ত্রণালয়ের অভিযানে জব্দ ১,৯০০ টায়ার

Next Post
কুয়েতে ব্যবহৃত টায়ারকে ‘নতুন’ হিসেবে বিক্রির চেষ্টা, বাণিজ্য মন্ত্রণালয়ের অভিযানে জব্দ ১,৯০০ টায়ার

কুয়েতে ব্যবহৃত টায়ারকে ‘নতুন’ হিসেবে বিক্রির চেষ্টা, বাণিজ্য মন্ত্রণালয়ের অভিযানে জব্দ ১,৯০০ টায়ার

Discussion about this post

❑ আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    
তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist