Monday, November 9, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home বিশ্ব

কুয়েতে ভিক্ষাবৃত্তিতে জড়িত জর্ডানের দম্পতি গ্রেপ্তার, নির্বাসনের পথে

banglarbarta.com by banglarbarta.com
August 11, 2025
in বিশ্ব, শীর্ষ সংবাদ
0
কুয়েতে ভিক্ষাবৃত্তিতে জড়িত জর্ডানের দম্পতি গ্রেপ্তার, নির্বাসনের পথে
0
SHARES
20
VIEWS
Share on FacebookShare on Twitter

কুয়েতে কঠোর আইন সত্ত্বেও কিছু বিদেশি নাগরিক ভ্রমণ ভিসায় এসে ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়ছেন। সর্বশেষ ঘটনায় পশ্চিম আবদুল্লাহ আল-মুবারক এলাকায় ভিক্ষাবৃত্তির অভিযোগে জর্ডানের এক নারী ও তার স্বামীকে গ্রেপ্তার করেছে কুয়েতি কর্তৃপক্ষ। জনশৃঙ্খলা রক্ষা ও নেতিবাচক আচরণ দমন করার চলমান নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে কুয়েতে ভিক্ষাবৃত্তির অভিযোগে জর্ডানের এক নারী ও তার স্বামীকে গ্রেপ্তার করেছে জননৈতিক নীতি রক্ষা ও মানব পাচার প্রতিরোধ বিভাগ। সূত্রে জানা গেছে,একুশ বছর বয়সী গ্রেপ্তারকৃত নারী সুরায়া আলী দারবিশ খাবরা পশ্চিম আবদুল্লাহ আল-মুবারক এলাকায় ভিক্ষাবৃত্তি করতে গিয়ে ধরা পড়েন। পরবর্তী তদন্তে প্রকাশ পায়, তার স্বামী রায়েদ আকেফ হুসেন বয়স ৩৫, যিনি তার পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তিনিও এ কাজে জড়িত। পরে তাকে গ্রেপ্তার করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, আইন অনুযায়ী ভিক্ষাবৃত্তি কুয়েতে সম্পূর্ণ নিষিদ্ধ এবং এই অপরাধে অভিযুক্ত ব্যক্তি ছাড়াও তার পৃষ্ঠপোষকের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হয়। বর্তমানে দম্পতিকে নির্বাসনের প্রক্রিয়া চলছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সমাজের জন্য ক্ষতিকর এ ধরনের অপরাধ দমন ও আইনের শাসন নিশ্চিত করতে তাদের অভিযান অব্যাহত থাকবে। তারা সতর্ক করে দিয়েছে, কুয়েতে এসে কেউ ভিক্ষাবৃত্তিতে জড়ালে শাস্তি ও নির্বাসন অনিবার্য হবে। কুয়েতে ভিক্ষাবৃত্তি নিয়ন্ত্রণে আইন কঠোর হলেও কিছু দেশের নাগরিক সুযোগের অপব্যবহার করে এই অপরাধে জড়িয়ে পড়ছেন, যা শুধু আইন ভঙ্গ নয়, দেশের ভাবমূর্তির জন্যও নেতিবাচক।

Post Views: 329
Previous Post

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কুয়েতে প্রবাসী সংবাদকর্মীদের প্রতিবাদ সভা

Next Post

কুয়েতে মাইজভাণ্ডারী শাহ এমদাদিয়া ব্লাড ডোনারস গ্রুপ এর রক্তদান কর্মসূচি

Next Post

কুয়েতে মাইজভাণ্ডারী শাহ এমদাদিয়া ব্লাড ডোনারস গ্রুপ এর রক্তদান কর্মসূচি

Discussion about this post

❑ আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
« Oct    
দোহা ডিজাইন বিয়েনালে কুয়েতের ঐতিহ্যবাহী ‘সাদু’ শিল্প

দোহা ডিজাইন বিয়েনালে কুয়েতের ঐতিহ্যবাহী ‘সাদু’ শিল্প

উপসাগরীয় ছয় দেশকে রেলপথে যুক্ত করতে ঐতিহাসিক চুক্তি

উপসাগরীয় ছয় দেশকে রেলপথে যুক্ত করতে ঐতিহাসিক চুক্তি

কুয়েতে শক্তিশালী কংক্রিট তৈরিতে নতুন পলিমার ফাইবার উদ্ভাবন

কুয়েতে শক্তিশালী কংক্রিট তৈরিতে নতুন পলিমার ফাইবার উদ্ভাবন

কুয়েতের ফরওয়ানিয়ায় জুয়ার আস্তানায় অভিযান, আটক ১৩ প্রবাসী

কুয়েতের ফরওয়ানিয়ায় জুয়ার আস্তানায় অভিযান, আটক ১৩ প্রবাসী

কুয়েতে গর্ভপাতের ওষুধসহ মিসরীয় প্রবাসী আটক

কুয়েতে গর্ভপাতের ওষুধসহ মিসরীয় প্রবাসী আটক

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist