Friday, August 14, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home দেশ সারাদেশ

পাবনায় এইচএসসি (বিএম) দু’রকম প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে ৯১ শিক্ষার্থী বিপাকে-

by
April 6, 2012
in সারাদেশ
0
0
SHARES
25
VIEWS
Share on FacebookShare on Twitter

মোবারক বিশ্বাস পাবনা ব্যূরোঃ পাবনায় স্থানীয় ভাবে প্রশাসনিক ক্রুটির কারনে চলতি এইচএসসি পরীক্ষার বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) বিভাগের ৯১ শিক্ষার্থী পরীক্ষা হলে দু’রকমের প্রশ্নপত্রে অংশগ্রহণ করে বিপাকে পড়েছে। তারা এখন ফলাফল না আশার আশংকায় ভূগছে বলে জানা গেছে। জানা যায়, পাবনা সদর উপজেলার টেবুনিয়া শামসুল হুদা ডিগ্রী কলেজের বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) শাখা থেকে ৯১ পরীক্ষার্থী রোববার এইচএসসি (বিএম) পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র ছিল সদরের শহীদ এম মনসুর আলী ডিগ্রী কলেজে। সেখানে পরীক্ষা হলে ওই শিক্ষার্থীদের ‘ক’ ও ‘খ’ সেটের প্রশ্ন পত্র সরবরাহ করা হয়। ওই সময়ে পরীক্ষার্থীরা ‘ক’ ও ‘খ’ সেটে পরীক্ষা দিয়ে বের হয়ে আসে। কিন্তু একই পরীক্ষায় দু’রকমের প্রশ্নপত্রে তারা পরীক্ষায় অংশগ্রহণ করলেও আদৌ ফলাফল আসবে কিনা এ নিয়ে পরীক্ষাথীরা অনিশ্চিত হয়ে পড়েছে। একই সাথে অভিভাবকরাও উদ্বিগ্ন। একটি সূত্র জানায়, পরীক্ষার দিনে পরীক্ষা হলে পরীক্ষার্থীদের সরবরাহকৃত লেখার খাতায় কোথাও ‘ক’ ও ‘খ’ সেট পূরণের কোন বৃত্তমূলক ঘর ছিলনা। সেহেতু পরীক্ষা হলে দায়িত্বরত কক্ষ পরিদর্শক (ইনভিজিলেট) শিক্ষার্থীদের জানান, যে যে সেট পেয়েছে, তাকে সেই সেটের প্রশ্ন অনুসারেই উত্তর দিতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে আলাপকালে শহীদ এম মনসুর আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ (কেন্দ্র সচিব) মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, যারা প্রথমবার পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়েছে, তাদের ‘খ’ সেট ও যারা নিয়মিত পরীক্ষার্থী তারা ‘ক’ সেট প্রশ্নপত্রে পরীক্ষা দেবে। কিন্তু প্রশাসনিক ক্রুটির কারণে কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছে। অধ্যক্ষ আব্দুল মান্নান সমস্যা নেই দাবী করে বলেন, এই ক্রুটি আমরা জ্ঞাত হওয়ার সাথে সাথে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেছি। ইতোমধ্যে তারা আমাদের সৃষ্ট সমস্যা সমাধানের জন্যে আশ্বাস দিয়েছেন। সেহেতু, শিক্ষার্থীদের শিক্ষাজীবন অনিশ্চিত হওয়ার কোন উপায় নেই। টেবুনিয়া শামসুল হুদা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এনামুল হক টগর বলেন, এ বিষয়ে আমি কিছুই জানিনা। খোঁজ নিয়ে বিস্তারিত বলা সম্ভব হবে। অপর একটি সূত্র জানায়, পরীক্ষা নেয়ার সময়ে বোর্ড কর্তৃক নিয়ম অনুযায়ী কয়েকটি প্রশ্নপত্র’র সেট পাঠানো হয় সংশ্লিষ্ট বিভাগে। নিয়ম অনুসারে সেখান থেকে প্রথম সেটটি তোলার পর পরীক্ষা গ্রহণ করার কথা। কিন্তু কিভাবে ক ও খ সেট একই সাথে ওই দপ্তর থেকে উত্তোলন করে আবার একই সাথে পরীক্ষা গ্রহণ করা হলো এ নিয়ে অভিজ্ঞজনদের মধ্যে মতভেদ দেখা দিয়েছে। সূত্রটি দাবী করছে, প্রথম সেটের প্রশ্নপত্র ফাঁস বা যে কোন কারণে ক্রুটি বিচ্চ্যুতি হলে দ্বিতীয় সেট বা ততোধিক বোর্ড প্রেরিত সেট দিয়ে পরীক্ষা গ্রহণের বিধান রয়েছে।

Post Views: 263
Previous Post

নারীদের গৃহকর্মের আর্থিক মুল্য নির্ধারণ ও স্থানীয় সরকার কেন্দ্রিয় সরকারের করুণা নিয়ে চললে নারীরা ন্যায্য হিস্যা পাবে না-

Next Post

পাবনা ঈশ্বরদী প্রেসক্লাবে সাপ আতঙ্ক!-

Next Post

পাবনা ঈশ্বরদী প্রেসক্লাবে সাপ আতঙ্ক!-

Discussion about this post

❑ আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    
তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist