সামাজিক মাধ্যমে প্রচারিত একটি প্রতিবেদনে কুয়েতের দক্ষিণাঞ্চলের আবাসিক টাওয়ারগুলো হামলার লক্ষ্যবস্তু হয়েছে এমন দাবিকে “সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা” বলে জানিয়েছে কুয়েতের কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কুয়েত নিউজ টিভি চ্যানেলে সম্প্রচারিত এক বক্তব্যে মন্ত্রণালয়ের সাইবার অপরাধ বিভাগের প্রথম লেফটেন্যান্ট ধারি আল-আওয়াদি বলেন, অনলাইনে ছড়িয়ে পড়া এসব ভিডিও ও তথ্য সম্পূর্ণ বানোয়াট ও বিভ্রান্তিকর। তিনি জনগণকে শুধুমাত্র সরকারি ও নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করার আহ্বান জানান। প্রাথমিক তদন্তে দেখা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া ফুটেজগুলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছে, যার লক্ষ্য ছিল জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করা এবং জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা। আল-আওয়াদি আরও জানান, এ ধরনের ভুয়া ও মিথ্যা তথ্য প্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কর্তৃপক্ষ ইতোমধ্যে ট্র্যাকিং কার্যক্রম শুরু করেছে। অভিযুক্তদের আটক করে কুয়েতের প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি সবাইকে গুজব ও বিভ্রান্তিকর ভিডিও শেয়ার না করে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।








Discussion about this post