Wednesday, July 8, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home বিশ্ব

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

banglarbarta.com by banglarbarta.com
July 8, 2026
in বিশ্ব, শীর্ষ সংবাদ
0
কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

কুয়েতে কয়েক মাস আগে নিখোঁজ হওয়া এক ভারতীয় প্রবাসীর মরদেহ আল-সালমি মরুভূমি থেকে উদ্ধার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর এক সন্দেহভাজন দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চলতি বছরের ১৯ মার্চ ভারী যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণের কাজে এক ব্যক্তির সঙ্গে আল-সালমি মরুভূমিতে যান ওই ভারতীয় প্রবাসী। এরপর থেকে তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তার নিখোঁজ হওয়ার বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হলে তদন্ত শুরু করে অপরাধ তদন্ত বিভাগ। তদন্তের একপর্যায়ে একজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আল-সালমি মরুভূমির একটি নির্জন এলাকা থেকে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, কাজ করার সময় একটি ক্রেন দুর্ঘটনায় ওই প্রবাসীর মৃত্যু হয়। পরে ঘটনাটি গোপন রাখতে মরদেহ মরুভূমিতে নিয়ে গিয়ে গোপনে মাটি চাপা দেওয়া হয় বলে তদন্তে উঠে এসেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আরেক সন্দেহভাজন ইতোমধ্যে কুয়েত ত্যাগ করায় তাকে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনার পূর্ণ রহস্য উদ্ঘাটন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে তদন্ত অব্যাহত রয়েছে বলে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

Post Views: 6
Previous Post

জীবনের প্রতিটি দরজায় একটি অদৃশ্য মূল্যতালিকা

Discussion about this post

❑ আর্কাইভ

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Jun    
কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

জীবনের প্রতিটি দরজায় একটি অদৃশ্য মূল্যতালিকা

বিদেশফেরত মানেই প্রবাসী নয়: পরিচয়ের আড়ালে বাস্তবতার গল্প 

বিদেশফেরত মানেই প্রবাসী নয়: পরিচয়ের আড়ালে বাস্তবতার গল্প 

প্রবাসী সংবাদকর্মী: পরিচয়ের সংকট, দায়িত্বের নয়

প্রবাসী সংবাদকর্মী: পরিচয়ের সংকট, দায়িত্বের নয়

কুয়েতে ভারত-পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের কেরানীগঞ্জ চ্যালেঞ্জার্স

কুয়েতে ভারত-পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের কেরানীগঞ্জ চ্যালেঞ্জার্স

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist