Wednesday, June 17, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home বিনোদন

বাংলা ছায়াছবির কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের আজ ৮২তম জন্মদিন : জন্মস্থান পাবনায় নানা আয়োজন-

by
April 6, 2012
in বিনোদন
0
0
SHARES
42
VIEWS
Share on FacebookShare on Twitter

মোবারক বিশ্বাস ঃ আজ ৬ এপ্রিল বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা পাবনার মেয়ে সুচিত্রা সেন ওরফে রমাদির ৮২তম জন্মদিন। এ উপলক্ষে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ, পাবনা প্রেসক্লাব, পাবনা টাউন গার্লস হাই স্কুলসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে। কর্মসুচির মধ্যে রয়েছে কেক কাটা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা। ১৯৩১ সালের ৬ এপ্রিল বৃহত্তর পাবনার সিরাজগঞ্জ মহুকুমার ভাঙাবাড়ী গ্রামে নানীর বাড়ীতে তিনি জন্মগ্রহণ করেন। পিতা করুনাময় দাশগুপ্ত ও মা ইন্দিরা দেবী। পাঁচ ভাই ৩ বোনের মধ্যে সুচিতা ওরফে রমা ছিলেন তৃতীয়। ১৯৫২ সালে তিণি শেষ কোথায় ছবির মাধ্যমে অভিনয়ে জড়িত হন। তবে এই ছবি আলোর মুখ দেখেনি। ১৯৫৩ সালে তিনি সাত নম্বর কয়েদীর মাধ্যমে দর্শকদেও মনে ঝড় তোলেন। তার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘দেবী চৌধূরানী। তিনি একে একে সাত নম্বর কয়েদী, সাড়ে চুয়াত্তর, কাজরী, সদানন্দের মেলা, ভগবান শ্রী কৃষ্ণ চৈতন্য, অ্যাটমবম্ব, ওরা থাকে আধারে, ঢুলি, মরনের পরে, অন্নদা মন্দির, গৃহ প্রবেশ, শাপমোচর, হারানো সুর, সবার উপরে, চন্দ্রনাথ, একটি রাত, জীবন তৃষ্ণা, রাজলক্ষী শ্রীকান্ত, ইন্দ্রানী, সূর্যতোরণ, চাওয়া পাওয়া. দ্বীপ জেলা যাই, সাজঘর, সাজের প্রদীপ, বলয় গ্রাস, মেজো বউ, ভালবাসা, পথে হল দেরী, অগ্নিপরীক্ষা প্রিয় বান্ধবীসহ ৫৩ টি ছবি। সত্তরের দশকের শেষের দিকে স্বামী দিবানাশ সেনের মৃত্যু, উত্তম কুমারের তিরোধান, বন্ধু ভাবাপন্ন নায়ক সঞ্জিব কুমারের অকাল প্রয়ান, ভারত নেত্রি ইন্দিরা গান্ধিকে হত্যা , একটি পুত্র সন্তানের জন্ম ও তার অকাল মৃত্যু বিশেষ করে মেয়ে মুনমুন সেনের চলাফেরা তার জীবনকে বিষিয়ে তোলে। বিতৃষ্ণা হয়ে পড়ে মানষের উপর। ফলে স্বেচ্ছা নির্বাসনে চলে যান তিনি। এদিকে পাবনার মেয়ে সুচিত্রা সেনের জন্মুদিনকে ঘিরে পাবনাবাসীর মধ্যে অন্যরকম এক আনন্দ বিরাজ করছে। এর আগে ২০০৯ সাল থেকে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে প্রতি বছর চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হচ্ছে। সুচিত্রা সেনের পাবনার বাড়ীতে শৈশব ও কৈশরের অনেকটা সময় কেটেছে। তিনি পড়তেন পাবনা টাউন গার্লস স্কুলে। অষ্টম অথবা দশম শ্রেণীতে পড়াকালিন রমাদি বাবার সঙ্গে ভারতে চলে যান। প্রাপ্ত তথ্যে জানা গেছে, রমাদি বা সূচিত্রা সেন এখনও পাবনাকে এবং তার বাড়ীটিকে মনে রেখেছেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় কয়েকজন বাঙালীকে রমাদি বলেছিলেন পাবনায় তার অনেক স্মৃতি রয়েছে। তিনি পাবনায় আসার আশা ব্যক্ত করেন। ২০০১ সালে বাড়িটি দেখতে এসেছিলেন রমাদির পিসতাতো ভাই-বোন সুজাতা সেনগুপ্ত, পরমা সেনগুপ্ত, অলক সেনগুপ্ত, দিলিপ সেনগুপ্ত। তারা সে দিন বলেছিলেন রমাদির জন্মগৃহে এসে তারাও ধন্য। একইভাবে পাবনায় সুচিত্র সেনের বাড়ীটি দেখতে এসে অথবা বাড়ীটিতে প্রবেশ করে যে কেউ নষ্টালজিতে আক্রান্ত হতে বাধ্য। তাইতো পাবনাবাসী সুচিত্রা সেনের বাড়ীটি স্মৃতির মনিকোঠায় আগলে রাখতে চায়Ñ যে ভাবে ছবিতে সুচিত্রা উত্তমকে অনেকভাবেই আগলে রাখতে চেয়েছিলেন।

Post Views: 38
Previous Post

পাবনা সাঁথিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ৩৩ টি দোকান ভস্মিভূত ৫ কোটি টাকার ক্ষতি আহত-১০

Next Post

বগুড়ায় রিভালবারসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার-

Next Post

বগুড়ায় রিভালবারসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার-

Discussion about this post

❑ আর্কাইভ

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
মরুভূমির বুক চিরে ছুটছে মিশরের নতুন চালকবিহীন মনোরেল

মরুভূমির বুক চিরে ছুটছে মিশরের নতুন চালকবিহীন মনোরেল

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

৩০ জুনের মধ্যে ভিসা ট্রান্সফার সম্পন্নের আহ্বান কুয়েতের জনশক্তি কর্তৃপক্ষের

কুয়েতের আমিরি দিওয়ান বিষয়ক মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কুয়েতের আমিরি দিওয়ান বিষয়ক মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist