Monday, July 27, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home প্রযুক্তি

যুক্তরাষ্ট্র যাচ্ছে ‘অটো কালটিভেটর’

by
April 14, 2012
in প্রযুক্তি
0
0
SHARES
20
VIEWS
Share on FacebookShare on Twitter

শেরিফ আল সায়ার বাংলানিউজ: অনলাইন সংবাদমাধ্যম বাংলানিউজটোয়েন্টিফোর.কম এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) আয়োজিত ‘জাতীয় উদ্ভাবনী প্রতিযোগিতায় কলেজ পর্যায়ের নটরডেম কলেজের শিক্ষার্থীদের প্রকল্প ‘অটো কালটিভেটর’ প্রজেক্ট যাচ্ছে যুক্তরাষ্ট্রে।অনুষ্ঠিতব্য ইন্টেল ইন্টারন্যাশনাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফেয়ারে অংশ নিতে এ প্রকল্প পাড়ি জমাচ্ছে যুক্তরাষ্ট্রে। এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় এবারই প্রথম অংশ নিচ্ছে বাংলাদেশ। ‘বাংলানিউজটোয়েন্টিফোর.কম-আইইউবি’ আয়োজিত জাতীয় উদ্ভাবনী প্রতিযোগিতায় প্রথম ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হায়ার সেকেন্ডারি স্কুল, দ্বিতীয় নটরডেম কলেজ এবং তৃতীয় হয় স্কলাসটিকা। গত ২১ মার্চ বুধবার এ প্রকল্পের শিক্ষার্থীদের নিয়ে আইইউবিতে কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় তৃতীয় প্রকল্প বিজয়ী স্কলাসটিকা অংশ নেয়নি। এর কারণ হিসেবে তারা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পিটসবার্গে অনুষ্ঠিত হতে যাওয়া ইন্টেল ইন্টারন্যাশনাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফেয়ারটি (আইএসইএফ) হবে মে মাসে। তখন শিক্ষার্থীদের এ-লেভেলস পরীক্ষা চলবে। এ জন্য তারা কর্মশালায় অংশ নিতে পারছে না। তবে দু ঘণ্টাব্যাপী কর্মশালায় বাকি দুটি প্রকল্পের বিজয়ীরা অংশ নিয়েছিল।

সবশেষ দুটি প্রকল্পের গুরুত্ব যাচাই-বাছাইয়ের জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। আইএসইএফয়ের বাংলাদেশ প্রতিনিধি সাইদুর রহমান বাংলানিউজকে জানান, ফেয়ার কমিটি প্রতিটি প্রকল্পের মান যাচাই করে দেখেছেন।

এখানে মূলত দেখা হয় কোন প্রকল্পটি বাংলাদেশের জন্য বেশি কার্যকর। এর সঙ্গে গবেষণার বিষয়টিও গুরুত্ব পায়। এসব যাচাইয়ের পরই ‘অটো কাল্টিভেটর’ প্রকল্পটি চূড়ান্তভাবে নির্বাচিত হয়। তবে যুক্তরাষ্ট্র যাওয়াটা এখন নির্ভর করছে শিক্ষার্থীদের ভিসা পাওয়ার ওপর।

এ বিষয়ে আইএসইএফয়ের বাংলাদেশ প্রতিনিধি সাইদুর রহমান বাংলানিউজকে বলেন, এটাই প্রথম কোনো আন্তর্জাতিকমানের প্রকল্প প্রতিযোগিতায় বাংলাদেশের কলেজ পড়ুয়ারা লাল-সবুজ পতাকা বিশ্ব দরবারে তুলে ধরবে। এটা সত্যিই গৌরবের। একই সঙ্গে তিনি বাংলানিউজটোয়েন্টিফোর.কম এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশকে এ ধরনের প্রতিযোগিতা আয়োজনে জন্য বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।

‘অটো কালটিভেটর’ প্রকল্পটি তৈরি করেছে নটরড্যাম কলেজের মো: সাদ আহমেদ এবং ফারহানুল হুদা। তারা জানায়, কৃষিনির্ভর বাংলাদেশে ফসল ফলানোর আগ পর্যন্ত যতগুলো ধাপ আছে প্রায় সবগুলো একটি মেশিন দিয়েই তা সম্পূর্ণ করার পদ্ধতি দেখানো হয়েছে।

একই সঙ্গে মাটি খোঁড়ানোর কাজ, বীজ বপণের কাজ, এবং পানি দেওয়ার কাজ সব করা যাবে। এজন্যই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে অটো কালটিভেটর।

যুক্তরাষ্ট্রে যাওয়া সম্পর্কে ফারহানুল ‍হুদা বলেন, জাতীয় উদ্ভাবনী প্রতিযোগিতায় আমরা দ্বিতীয় হয়েছি। কিন্তু আন্তর্জাতিক মানের একটি প্রতিযোগিতায় নিজের দেশ থেকে প্রথম হয়েই যাচ্ছি। এটা সত্যিই অবিশ্বাস্য।

যুক্তরাষ্ট্রে ১৯৫২ সাল থেকে ইন্টারন্যাশনাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছর ৬৫টি দেশ থেকে দেড় হাজারেরও বেশি শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেবে। এতে প্রকল্প জমা পড়ে ১ হাজারেরও বেশি। প্রতিবেশি দেশ ভারত, পাকিস্তান অনেক বছর ধরে এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। তবে এবারই প্রথম অংশ নিচ্ছে বাংলাদেশের প্রতিযোগীরা।

Post Views: 49
Previous Post

অর্থমন্ত্রীর কাছে চার হাজার কৃষকের প্রত্যাশা-

Next Post

বাপের শসনামলে দেশ জাহান্নামে পরিণত হয়েছিল আর মেয়ের শাসনে দেশ মুত্যু পুরীতে পরিণত হয়েছে -শিমুল বিশ্বাস-

Next Post

বাপের শসনামলে দেশ জাহান্নামে পরিণত হয়েছিল আর মেয়ের শাসনে দেশ মুত্যু পুরীতে পরিণত হয়েছে -শিমুল বিশ্বাস-

Discussion about this post

❑ আর্কাইভ

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Jun    
কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

জীবনের প্রতিটি দরজায় একটি অদৃশ্য মূল্যতালিকা

বিদেশফেরত মানেই প্রবাসী নয়: পরিচয়ের আড়ালে বাস্তবতার গল্প 

বিদেশফেরত মানেই প্রবাসী নয়: পরিচয়ের আড়ালে বাস্তবতার গল্প 

প্রবাসী সংবাদকর্মী: পরিচয়ের সংকট, দায়িত্বের নয়

প্রবাসী সংবাদকর্মী: পরিচয়ের সংকট, দায়িত্বের নয়

কুয়েতে ভারত-পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের কেরানীগঞ্জ চ্যালেঞ্জার্স

কুয়েতে ভারত-পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের কেরানীগঞ্জ চ্যালেঞ্জার্স

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist