Saturday, June 13, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home শীর্ষ সংবাদ

সরকার উৎখাতের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সৈয়দ আশরাফ

by
January 28, 2012
in শীর্ষ সংবাদ
0
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকা: সরকার উৎখাতের ষড়যন্ত্রকারী যতবড় শক্তিই হোক সেনা আইনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশের মানুষ আর কোনো ষড়যন্ত্রকারী বা অগণতান্ত্রিক শক্তি দেখতে চায় না। এদেশের মানুষ সংবিধান ও গণতন্ত্রে বিশ্বাসী।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বৃহস্পতিবার গণভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। তিনি বলেন, ষড়যন্ত্রী ও অগণতান্ত্রিক শক্তির স্থান বাংলাদেশে নেই।

সেনা অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক সরকার উৎখাতের একটি চেষ্টা চালানো হয়েছিলো যা নস্যাৎ করা হয়েছে, বৃহস্পতিবার দুপুরে সেনা সদর দপ্তর এমন তথ্য জানানোর পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ এসব কথা বলেন।

সৈয়দ আশরাফ বলেন, ‘সেনাবাহিনীর এ ঘটনা তারা নিজেরাই জানিয়েছে এবং এজন্য তাদের ধন্যবাদ জানাই।’

তিনি বলেন, ‘সংবাদ সম্মেলনের মাধ্যমেই আমরা বিষয়টি জানতে পেরেছি। এর আগে বিষয়টি নিয়ে কানাঘুষা ছিলো কিন্তু সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে ছিলো না।’

খাগড়াছগি আ’ লীগের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের পর এ ব্রিফিং ডাকা হয়।

ওই বৈঠকের বিষয়ে সৈয়দ আশরাফ জানান সংগঠনকে শক্তিশালীর করার বিভিন্ন দিক নিয়ে এতে আলোচনা হয়েছে।

আশরাফুল ইসলাম আরো বলেন, ‘সেনাবাহিনীর কর্মকর্তাদের পক্ষ থেকে সংব‍াদ সম্মেলন করে যে তথ্য দেয়া হয় সেটাই আমাদের মুল সূত্র। এর আগেও কানাঘুষা ছিল। তবে সেনাবাহিনীর কর্মকর্তাদের সংবাদ সম্মেলনে জানতে পারলাম কারা দায়ী, কেন করেছে, কি ব্যবস্থা নেওয়া হবে। ষড়যন্ত্রকারীদের সময় শেষ। অতীতে সফল হলে এখন আর পারবে না। যেই ষড়যন্ত্র করুক চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।
আমার ধারণা, যারা এই ঘটনার সঙ্গে জড়িত, সেনাবাহিনী তাদের সেনা আইনে সঠিক ব্যবস্থা নেবে।’

আশরাফ আরো বলেন, ‘গণতান্ত্রিক রাষ্ট্রে এই ধরণের ষড়যন্ত্রের কোনো স্থান নেই। বাংলাদেশের মানুষ গণতন্ত্র, আইন ও সংবিধানে বিশ্বাসী। বাংলাদেশের কোনো গণতান্ত্রিক শক্তি এর ছাড় দেবে না। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের অনুরোধ করবো অনতিবিলম্বে আত্মসমর্পণ করুন। তা না করলে তাদের বিরুদ্ধে সেনাবাহিনীর আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

সৈয়দ আশরাফ গণতন্ত্রের স্বার্থে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘নানা বিষয়ে দ্বিমত থাকতে পারে কিন্তু গণতন্ত্র ও আইনের শাসনের প্রশ্নে কারো মধ্যে কোনো দ্বিমত থাকতে পারে না।’

তিনি আরও বলেন, ‘গণতন্ত্র নষ্ট হলে শুধু রাজনৈতিক দল ক্ষতিগ্রস্ত হবে না, গণতন্ত্রে বিশ্বাসী সকলেই ক্ষতিগ্রস্ত হবে। আইনের শাসন ও গণতন্ত্র রক্ষা শুধু সরকারের একার দায়িত্ব নয়। গণতন্ত্রে বিশ্বাসী প্রত্যেকের দায়িত্ব। গণতন্ত্র ছাড়া বাংলাদেশের কোনো ভবিষ্যত নেই। বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যব্স্থা হুমকির মুখে নয়। অনেক কষ্টে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হয়েছে। সবার দায়িত্ব গণতান্ত্রিক শাসন ব্যব্স্থা ধরে রাখা এবং নিশ্চিত করা।’

আশরাফ বলেন, ‘গণতান্ত্রিক ধারাবাহিকতায় আগামী নির্বাচন হবে। জনগণ যাদের ভোট দেবে তারাই সরকারে আসবে। গণতন্ত্র ব্যাহত হলে কেউ একা ক্ষতিগ্রস্ত হবে না। মুক্তিযুদ্ধের চেতনাও ব্যাহত হবে। সকলে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।’

Post Views: 42
Previous Post

হুট করেই নগ্ন হলেন ইভান রেচেল উড

Next Post

জানুয়ারিতে রেমিট্যান্স প্রবাহের পালে হাওয়া

Next Post

জানুয়ারিতে রেমিট্যান্স প্রবাহের পালে হাওয়া

Discussion about this post

❑ আর্কাইভ

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

নারীকে বিয়ের প্রলোভনে ৮০ লক্ষ দিনারের গয়না চুরি, আটক ভারতীয় সেলসম্যান

কুয়েতে বিদ্যুৎ ক্যাবল চুরির অভিযোগে ৫ জন গ্রেপ্তার

কুয়েতে কর্মস্থলে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

কুয়েতে কর্মস্থলে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist