Wednesday, June 10, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home দেশ

৩ মাসেও গ্রেফতার হয়নি কোন আসামী সদর দক্ষিণের উন্দানিয়া গ্রামে চাঞ্চল্যকর গৃহবধূ সুমি হত্যা-

by
May 16, 2012
in দেশ
0
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on Twitter

মোঃ হাবিবুর রহমান খান, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর বেলঘর ইউনিয়নের উন্দানিয়া গ্রামে পাষন্ড স্বামী ও শুশ্বর বাড়ির লোকজনের হাতে গৃহবধূ সুমি হত্যার ৩ মাস অতিবাহিত হতে চললেও মামলার আসামীরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। পুলিশ এখন পর্যন্ত এই মামলার একজন আসামীকেও গ্রেফতার করতে পারেনি। ফলে ঔই গৃহবধূর বাবা মেয়ে হত্যার বিচার চেয়ে ধারে ধারে ঘুরেও কোন সাড়া পাচ্ছে না। ঘাতক স্বামীসহ মামলার অপর আসামীরা এলাকায় প্রকাশ্যে চলাফেরা করলেও রহস্যজনক কারণে থানা পুলিশ তাদের গ্রেফতার করছেনা। পুলিশ বলছে, তাদের খুঁজে পাওয়া যাচ্ছেনা। মামলা এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উত্তর বেলঘর ইউনিয়নের ইছাপুরা গ্রামের প্রবাস ফেরত আবুল খায়ের মজুমদারের একমাত্র মেয়ে খাদিজা আক্তার সুমির সাথে একই ইউনিয়নের উন্দানিয়া গ্রামের মৃত. ইউনুছ মিয়ার ছেলে নুর হোসেনের সাথে ৫ বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের সময় নগদ টাকা ও স্বর্ণালংকার এবং প্রয়োজনীয় আসবাবপত্রসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল দেওয়া হয়। একমাত্র আদরের মেয়ের সুখের আশায় সুমির পিতা আবুল খায়ের মজুমদার নূর হোসেনকে প্রায় ৩ লাখ টাকা ব্যায়ে দুবাই পাঠায়। তাদের ঘরে আড়াই বছরের খালেদ মোহাম্মদ নামের একটি পুত্র সন্তানও রয়েছে। ৫ মাস বিদেশ থাকার পর নুর হোসেন দেশে ফিরে এসে তার স্ত্রী সুমিকে যৌতুক হিসেবে তার বাবার বাড়ি থেকে আরো ১ লাখ টাকা এনে দিতে চাপ প্রয়োগ করতো এবং পাশবিক নির্যাতন চালাতো বলেও অভিযোগ পাওয়া গেছে। এর জের ধরে গত ২১ ফেব্র“য়ারী সন্ধ্যায় পাষন্ড স্বামী নুর হোসেনসহ শ্বশুড় বাড়ির লোকজন মিলে খাদিজা আক্তার সুমিকে শ্বাসরোধ করে হত্যার পর বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেছে বলে প্রচার করতে থাকে। পরে খবর পেয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ২৩ ফেব্র“য়ারী সকল স্থানীয় ও জাতীয় দৈনিক সংবাদপত্র গুলোতে এই বিষয়ে খবর প্রকাশিত হয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর সুমির পিতা আবুল খায়ের মজুমদার ঘাতক স্বামী নূর হোসেনকে প্রধান আসামী করে, তার ভাই মীর হোসেন, মা আমিরের নেছা ও চাচা রফিকুল ইসলামসহ ৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। কিন্তু এখন পর্যন্ত থানা পুলিশ আসামীদের গ্রেফতার ও চার্জশিট (অভিযোগপত্র) আদালতে দাখিল করেনি। অভিযোগ রয়েছে, আসামীরা এলাকায় প্রকাশ্যে চলাফেরা করলেও প্রভাবশালী মহলের কারণে পুলিশ আসামীদের কাউকে গ্রেফতার করছেনা। উল্টো পুলিশ ও এলাকার প্রভাবশালীরা আসামীদের বাচাঁতে মামলা উঠানোর জন্য বিভিন্ন ভাবে সুমির বাবাকে হুমকি-ধমকি দিচ্ছে। এবিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ভূশ্চি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুল ইসলাম ফোনে বলেন, মামলা তদন্ত চলছে। আসামীদের গ্রেফতার করার জন্য আশে-পাশের উপজেলাগুলোতেও অভিযান চালানো হয়েছে। কুমিল্লা সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দিন ফোনে বলেন, মামলার তদন্ত দ্রুত শেষ করা ও আসামীদের গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছে। বেলঘর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, নিহত সুমি আমার আতœীয়। তথাপিও ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে উভয় পক্ষকে সমঝোতার চেষ্টা করছি। কিন্তু মেয়ের বাবাকে আপোষে আনা যাচ্ছেনা। মামলাটির বিষয়ে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কুমিল্লা জেলা সভাপতি এড. নামজুল আলম চৌধুরী নোমান,ফোনে বলেন, নারী-শিশু মামলার নিয়মই হচ্ছে দ্রুত তদন্ত ও অপরাধীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা। এই মামলায়ও যদি গড়িমশি হয় নারী-শিশু মামলার সাথে সাধারণ মামলার পার্থক্য থাকবেনা। এতে করে সমাজে নারী নির্যাতন আরো বেড়ে যাবে। সুমির বাবা আবুল খায়ের মজুমদার কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার ১ ছেলে ১ মেয়ের মধ্যে সুমি ছিল অতি আদরের। তাদেরকে আমি বিদেশে বড় করেছি। পাষন্ডরা আমার একমাত্র মেয়েকে মেরে ফেললো এবং আমার ছেলেটিও মরণব্যাধি ব্লাডক্যান্সারে আক্রান্ত। আমি নিজেও বাইপাস সার্জারীর রোগী। মৃত্যুর আগে মেয়ে হত্যার বিচার দেখে যেতে চাই।

Post Views: 28
Previous Post

বগুড়ায় বোরো সংগ্রহ কার্যক্রম শুরু-

Next Post

রতœগর্ভা মাকে নিয়ে ডক্টর্স ফ্যামিলীর গ্রামের বাড়িতে ‘মা’ দিবস পালন।

Next Post

রতœগর্ভা মাকে নিয়ে ডক্টর্স ফ্যামিলীর গ্রামের বাড়িতে ‘মা’ দিবস পালন।

Discussion about this post

❑ আর্কাইভ

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

নারীকে বিয়ের প্রলোভনে ৮০ লক্ষ দিনারের গয়না চুরি, আটক ভারতীয় সেলসম্যান

কুয়েতে বিদ্যুৎ ক্যাবল চুরির অভিযোগে ৫ জন গ্রেপ্তার

কুয়েতে কর্মস্থলে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

কুয়েতে কর্মস্থলে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist