Monday, August 10, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home শীর্ষ সংবাদ

প্রধানমন্ত্রীকে সংলাপে বসার আহবান জানান: খালেদা জিয়ার প্রতি অনুরোধ জানিয়েছেন ব্যারিস্টার নাজমুল হুদা

by
June 2, 2012
in শীর্ষ সংবাদ
0
0
SHARES
22
VIEWS
Share on FacebookShare on Twitter

আগামী ৫ জুনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংলাপে বসার আহবান জানানোর জন্য বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার প্রতি অনুরোধ জানিয়েছেন বিএনপি নেতা ও সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। এমনকি এ আহবানে সাড়া না দিলে ৬ জুন থেকে বিএনপির সঙ্গে তার সব সম্পর্ক বিচ্ছিন্ন করে প্রাথমিক সদস্য পদ থেকেও সরে দাঁড়ানোর ঘোষণ‍া দিয়েছেন তিনি। বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। ব্যারিস্টার হুদা বলেন, ‘খালেদা জিয়াকে বলতে চাই- দেশ রক্ষা ও মানুষ রক্ষার যে আন্দোলনের ডাক দিয়েছেন তা বাস্তবায়ন করতে কারো অপেক্ষায় না থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আলোচনায় বসার আহবান জানাতে হবে। প্রধানমন্ত্রী আলোচনার আহবান জানালেন কি জানালেন না সে অপেক্ষায় থাকা যাবে না।’ তিনি বলেন, ‘আশা করেছিলাম প্রধানমন্ত্রীই সংলাপের উদ্যোগ নেবেন। কিন্তু তিনি তা নেননি। তাই আমি আমার নেত্রীকেই সংলাপের উদ্যোগ নেওয়ার আহবান জানাচ্ছি।’ খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘বিএনপি থেকে আমাকে পদত্যাগে বাধ্য করবেন না।’ এছাড়া আলোচনায় না বসলে ১০ জুনের পর যা কিছু ঘটবে সেজন্য প্রধানমন্ত্রীই দায়ী থাকবেন বলেও সতর্ক করেন নাজমূল হুদা। মূলত রাজবন্দিদের নিশর্ত মুক্তি, এক-এগারো পরবর্তী বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা বিনাশর্তে প্রত্যাহার, একটি সুষ্ঠু ও অবাধ জাতীয় নির্বাচন নিশ্চিত করা এবং সে লক্ষ্যে অন্তর্বতীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনা, একটি দলীয়করণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ, দেশে আইন-শৃঙ্খলা ও আইনের শাসন প্রতিষ্ঠা করা, দেশের মূল্যবান জনসম্পদ ও প্রাকৃতিক সম্পদ দেশের স্বার্থে ব্যবহার ও সংরক্ষণ করা তার সংবাদ সম্মেলনের প্রধান বিষয় হয়ে ওঠে।

উল্লেখ্য, বছর দেড়েক আগেও দেশের শীর্ষ দুই নেত্রীকে এক সঙ্গে বসার আহবান জানিয়েছিলেন নাজমুল হুদা।

Post Views: 75
Previous Post

ডিগ্রি পরীক্ষায় পাসের হার ৬৭.১৭ শতাংশ-

Next Post

কুমিল্লার রসমালাই।

Next Post

কুমিল্লার রসমালাই।

Discussion about this post

❑ আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    
চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

জীবনের প্রতিটি দরজায় একটি অদৃশ্য মূল্যতালিকা

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist