Tuesday, September 8, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home দেশ

বাজেট ও কর্ম পরিকল্পনায় নারীর মানবাধিকার ইস্যু যুক্ত করার অঙ্গিকার।

by
June 2, 2012
in দেশ
0
0
SHARES
19
VIEWS
Share on FacebookShare on Twitter

শেখ আজাদ কামাল টিপু- বরইতলী ইউনিয়ন পরিষদের আগামী অর্থ বছরের বাজেটে নারীর মানবাধিকার ইস্যু বিশেষ করে নারী নির্যাতন বন্ধ, বাল্য বিবাহ হ্রাস, যৌতুক প্রথা বন্ধে সুনিদিষ্ঠ পরিকল্পনা ও বাজেট বরাদ্দের অঙ্গীকার করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ। বিগত ২৯ মে বিকাল ৩টায় বরইতলী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান এটিএম জিয়া উদ্দিন চৌধুরী জিয়ার সভাপতিত্বে স্থানীয় সরকারের বাজেট ও কর্ম পরিকল্পনায় নারীর মানবাধিকার যুক্ত করার দাবীতে অনুষ্ঠিত নাগরিক সংলাপ উক্ত অঙ্গীকার করা হয়। সংলাপ অনুষ্ঠানে প্যানেল আলোচক ছিলেন চকরিয়া উপজেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের সভাপতি হাজ্বী আবু মোঃ বশিরুল আলম, উপজেলা নারী উদ্যোক্তা পরিষদের সভাপতি উম্মে কুলসুম মিনু। আইএসডিই বাংলাদেশের কর্মসূচী কর্মকর্তা শেখ আজাদ কামাল টিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে স্বাগত বক্তব্য রাখেন আইএসডিই বাংলাদেশের কর্মসূচী ব্যবস্থাপক গিয়াস উদ্দিন। ধারনা পত্র উপস্থাপন করেন ইউনিয়ন পরিষদের নারী সদস্য জান্নাতুল ফেরদৌসী ঝর্ণা। বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান লুৎফুর রহমান, এমইউপি নাসির উদ্দিন, এমইউপি আব্দুল মোমেন বাহাদুর, ইউপি সচিব অনিল কান্তি সুশীল, ইউনিয়ন সামাজিক উদ্যোক্তা পরিষদের সভাপতি মাষ্টার মোহাম্মদ আলী, ধর্মীয় নেতা নৃত্য লাল, প্রধান শিক্ষক তছলিম উদ্দিন, প্রধান শিক্ষক মাষ্টার শাহাদাত হোসেন, মসজিদের ঈমাম মৌলভী আলী আকবর, সমাজকর্মী ডাঃ নুরুল আলম হায়দার, সুফিয়া কামাল ফেলো খালেদা বেগম, সাবেক এমইউপি ডাক্তার মাশুক উদ্দিন প্রমুখ।

বক্তাগন বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নারীর মানবাধিকার ইস্যু সংযুক্তি করে বাজেট ও পরিকল্পনা থাকলে নারী বান্ধব সমাজ নির্মাণে সহজ হবে। যৌতুক, বাল্য বিবাহ, যৌন হয়রানী, পারিবারিক নির্যাতন, সর্বোপরি সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে ১০% বাজেট রেখে পরিকল্পনা ঘোষনা করলে চকরিয়ার অন্যতম বৃহত্তম ইউনিয়ন বরইতলী ইউনিয়ন সন্ত্রাস মুক্ত সহিংসতা মুক্ত হবে বলে আমরা আশা করি। প্রতিউত্তরে ইউপি চেয়ারম্যান বলেন, এবারের বাজেট অবশ্যই নারী বান্ধব ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে কর্মসূচী নিয়ে ঘোষনা করা হবে। এলাকার নাগরিক সমাজ, শিক্ষক, ধর্মীয় গুরু, পুরুহিত, ঈমাম, কাজী, কৃষক, যুব সমাজ সহযোগিতা করলে বরইতলীর সমস্ত প্রতিষ্ঠান নারী বান্ধব করার জন্য কর্মসূচী গ্রহণ করা হবে।

Post Views: 67
Previous Post

গালফ এয়ারের ফ্লাইটে ঢাকার যাত্রী ম্যাঙ্গালোরে!

Next Post

দেশ টিভির ওয়েবসাইট উদ্বোধন শনিবার।

Next Post

দেশ টিভির ওয়েবসাইট উদ্বোধন শনিবার।

Discussion about this post

❑ আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Aug    
তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist