Sunday, November 22, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home দেশ

বীজ বিস্তার ফাউন্ডেশনের উদ্যোগে পাবনা ঈশ্বরদীতে নারীদের ক্ষমতায়ন নিয়ে মতবিনিময়

by
July 14, 2012
in দেশ
0
0
SHARES
23
VIEWS
Share on FacebookShare on Twitter

মোবারক বিশ্বাস ঃ প্রাণ সম্পদ সংরক্ষন ও ব্যবহারের ক্ষেত্রে নারীদের ক্ষমতায়ন নিয়ে নারী প্রধান উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠান ঈশ্বরদীতে অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বে-সরকারি উন্নয়ন সংস্থা বীজবিস্তার ফাউন্ডেশনের উদ্যোগে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মতবিনিময় অনুষ্ঠানে পাবনা ও নাটোর জেলার বিভিন্ন নারী প্রধান উন্নয়ন সংগঠনের কর্মকর্তা ও সদস্যগন মতবিনিময় করেন। ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আহমেদ’র সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বীজবিস্তার ফাউন্ডেশনের কেন্দ্রীয় ট্রেজারার পলাশ বড়াল, উবিনীগ, নয়াকৃষি আন্দোলন ও বীজবিস্তার ফাউন্ডেশনের ঈশ্বরদীর সমন্বয়ক জয়নাল আবেদীন খান, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোস্তাক আহমেদ কিরন, সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক ও সমকাল প্রতিনিধি সেলিম সরদার, সূচীতার নির্বাহী পরিচালক নাসরীন পারভীন, নকশীকাঁথার নির্বাহী পরিচালক সাবিনা ইয়াসমীন, নাটোরের সচেতন সহায়তা সংস্থার নির্বাহী পরিচালক আফরোজা বেগম, সাংবাদিক সেলিম আহমেদ। অনুষ্ঠানে বীজবিস্তার ফাউন্ডেশন কুষ্টিয়ার সমন্বয়কারী মোজাহিদুল ইসলাম, ঈশ্বরদীর যোয়াকিম মাং সাং, নূরে আলম সিদ্দিক মাসুদ, কারিমা খাতুন লিলি, মর্জিনা খাতুনসহ শতাধিক নারীরা অংশগ্রহণ করেন।

পাবনা ভাঙ্গুড়ার ময়দানদীঘিতে শিশু ধর্ষণঃ ধর্ষক গ্রেফতার
মোবারক বিশ্বাস ঃ পাবনার ভাঙ্গুড়ার উপজেলার খান মরিচ ইউনিয়নের দোহারী গ্রামের আবুল খায়েরের শিশু খাজিদা খাতুন (০৫) কে শনিবার সন্ধ্যায় ময়দানদীঘি হাটে ধর্ষণ করেছে একই ইউনিয়নের শিয়ালবাড়ী গ্রামের রেজাউল হোসেনের পুত্র আঃ আলিম (২২)। ঘটনার বিবরণে জানা যায় চাচা আবু জাফরের সাথে ধর্ষিতা খাজিদা খাতুন ও সমবয়সী চাচাতো বোন শনিবার বিকালে ময়দানদীঘি হাটে বাজার করার জন্য যায়। চাচা ময়দানদীঘি ইউনিয়ন পরিষদ ভবনের বারান্দায় দু’জন কে রেখে বাজার করার জন্য হাটের ভিতরে যায়। বারান্দায় বসা অবস্থায় খাদিজা প্রকৃতির ডাকে সাড়া দিতে ভবনের পিছনে গেলে ধর্ষক আঃ আলিম মুখ চেপে ধরে ভবনের পিছনেই ধর্ষণ করে। খাদিজা চিৎকার করে কাঁদতে থাকলে হাটের লোকজন গোঙ্গানি শব্দ পেয়ে ভবনের পিছনে গেলে ধর্ষক পলায়ন করে। এমতাবস্থায় হাটের লোকজন ধাওয়া করে ধর্ষক কে ধরে ইউনিয়ন পরিষদ ভবনে আটকিয়ে রাখে। স্থানীয় লোকজন ধর্ষককে ধরে ভাঙ্গুড়া থানা পুলিশের নিকট সোপর্দ করে। শিশুকে রাত ৮ টায় ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়। ধর্ষীতার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার রাত ১১ টায় শিশুটিকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে রেফার্ড করেন। শিশুটির অবস্থা আশংকাজনক । শনিবার রাতে ধর্ষিতার বাবা আবুল খায়ের  ২০০০ সালের পারিবারিক শিশু ও নারী নির্যাতন-৩ ধারায় মামলা করেছে।

Post Views: 380
Previous Post

ডা: সৌমিত্র সরকার প্রমান করলেন দেশেও জটিল অপারেশন সম্বব

Next Post

নাছিরনগর সাপ মেরে ফেলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।

Next Post

নাছিরনগর সাপ মেরে ফেলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।

Discussion about this post

❑ আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
« Oct    
কুয়েতে বাংলাদেশি ক্রিকেটের উন্নয়নে সভা

কুয়েতে বাংলাদেশি ক্রিকেটের উন্নয়নে সভা

কুয়েতে বসবাস করে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন যেসব প্রবাসী

কুয়েতে বসবাস করে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন যেসব প্রবাসী

কুয়েতের সমাজ ও প্রবাসীদের জীবনে সাংবাদিকতার ভূমিকা

কুয়েতের সমাজ ও প্রবাসীদের জীবনে সাংবাদিকতার ভূমিকা

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

কুয়েতে নির্ধারিত লেন ছাড়া মোড় নিলেই ট্রাফিক আইন লঙ্ঘন, চালকদের সতর্ক করল কর্তৃপক্ষ

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

কুয়েতে গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার ও ভিডিও ধারণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist