Thursday, June 11, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home কুয়েত

কুয়েতে সমন্বিত সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সাংস্কৃতিক সন্ধ্যা

by
November 13, 2012
in কুয়েত, শীর্ষ সংবাদ
0
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on Twitter

পবিত্র ঈদুল আযহা ২০১২ উপলক্ষ্যে সমন্বিত সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের উদ্যোগে এক সাংস্কৃতিক সন্ধ্যা ও আলোচনা সভার আয়োজন করা হয়। কুয়েত সিটির প্রাণকেন্দ্র বাংলাদেশীদের মিলন কেন্দ্র গুলশান হোটেলে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানটি আলোচনা,কবিতা আবৃত্তি,গান,কৌতুক সহ বিভিন্ন বর্ণিল আয়োজনে সাজানো হয়। সম্পূণ দেশীয় সংস্কৃতি তুলেধরে ঈদ উত্তর এ আয়োজনে নির্ম্মল বিনোদন উপভোগ করে সকলে। সমন্বিত সাংস্কৃতিক চর্চা কেন্দ্র আয়োজিত ঈদ উত্তর সৌহাদ বিনিময় ও সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত ছিলেন কুয়েতের বিভিন্ন সামাজিক,সাহিত্য-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাহিত্য সেবী হাজী জোবায়ের আহমেদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে.পি.কো. ট্রাভেলস এর ম্যানেজার ও সাংস্কৃতিক অনুরাগী শাহ্ আলম।বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন বিশিষ্ট রানৈতিক ব্যক্তিত্ব ও সংগঠক ফয়েজ কামাল,লেখক-প্রাবন্ধিক ও আয়োজক সংগঠনের প্রধান সমন্বয়কারী মোঃ আলী আজম,বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও মাসিক মদিনার পথে সাময়িকির পাঠক ফোরামের সভাপতি আলী আব্দুল ওয়াহিদ,বাংলাদেশ সমাজ কল্যাণ সমিতির সভাপতি আব্দুল কাদের মোল্লা ভাই এবং বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও একুশে টিভির প্রতিনিধি মঈন উদ্দিন সরকার সুমন।
আলোচনা পর্বের মধ্যেদিয়ে অনুষ্ঠানের শুরু হয়। অতিথিরা তাদের আলোচনায় সকলের প্রতি ঈদের শুভেচ্ছা জানান এবং কুয়েতের মাটিতে আমাদের দেশীয় সংস্কৃতির প্রসারের জন্য কাজকরে যাবার আহ্বান জানান। সেইসাথে বিশ্ব দরবারে সামিল হতে বাংলা সাহিত্য-সংস্কৃতির শুদ্ধ চর্চা ও বিকাশের প্রতি গুরুত্ব আরোপ করে।বক্তারা সমন্বিত সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের হাত ধরে আমাদের সাহিত্য-সংস্কৃতি উত্তর উত্তর আরো সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বের শুরু হয় কবিতা আবৃত্তির মাধ্যমে আয়োজক সংগঠনের নিয়মিত আবৃত্তিকার কামরুজ্জামান বাবু, আবৃত্তিকার মাহবুবুল ইসলাম লিটন, আবৃত্তিকার সঞ্জীব ভদ্র চন্দন, আবৃত্তিকার শেখ এহসানুল হক খোকন, আবৃত্তিকার কান্ত পথিক ও আবৃত্তিকার শাহ্ সুমন রাহাত এ পর্বে আবৃত্তি করেন। এছাড়াও কবিতা পাঠ করেন। কবি আল আমিন চৌধুরী স্বপন,কবি ওমর ফারুক জীবন,কবি জাহাঙ্গীর হোসাইন বাবলু,কবি মোর্শেদ আলম বাদল,কবি মনিরুল হক এমরান,কবি আব্দুল হাই খান ও কবি আল আমিন রানা।অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে বিভিন্ন নিয়মিত ও সৌখিন শিল্পীরা। ফাতেমার দেশাত্ববোধক গান দিয়ে সঙ্গীত পর্বের সুচনা হয়। এর পর সঙ্গীত পরিবেশন করে শিল্পী মানিক। পেরডি-মেলডি গান গেয়ে শোনান এহসানুল হক খোকন। শাহ্ সুমন রাহাতের সঙ্গীত পরিবেশনের মধ্যেদিয়ে সঙ্গীত পর্বের যবনিকা ঘটে। সঙ্গীত পরিবশনে তবলায় সহযোগিতা করে চাঁদ চৌধুরী। এরপর কৌতুক পরিবেশিত হয়।
অনুষ্ঠানটি যৌথ ভাবে সঞ্চালনার দায়িত্বে ছিল রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও খবর গ্রুপের ব্যুরোচীফ শেখ এহসানুল হক খোকন ও কবি-আবৃত্তিকার কান্ত পথিক।ব্যাপক আনন্দ ঘন পরিবেশের মধ্যেদিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
অনুষ্ঠানে সকল শ্রেণী-পেশার মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। বিশেষ ভাবে যেসব সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতি অনুষ্ঠান কে আরো অথবহ ও আনন্দঘন করেছে তন্মধ্যে বিশেষ ভাবে উল্লেখ্য- জাতীয় কবিতা পরিষদ কুয়েত,নজরুল মঞ্চ,সবুজ বাংলা শিল্পী গোষ্ঠী,রংধনু শিল্পাঙ্গন,স্বরলিপি শিল্পী গোষ্ঠী,বিজয়া উদ‌চযাপন পরিষদ,বঙ্গরূপা,Fতুরঙ্গা শিল্পী গোষ্ঠী,চট্রগ্রাম সমিতি,মানিকগঞ্জ সমিতি,জালালাবাদ সমাজ কল্যাণ সমিতি,জে.এস.ডি. সমর্থক ফোরাম,লেখক ফোরাম,রিপোর্টার্স ইউনিটি,খবর গ্রুপ অফ পাবলিকেশন লিঃ,প্রবাস বাংলা,দৈনিক ইয়াদ,কর্ম উদ্যোগ,ফ্রাইডে ফোরাম,ফেইসবুক ক্লাব সহ বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিগণ।
অনুষ্ঠান শেষে নৈশ ভোজের আয়োজন করা হয়।

Post Views: 37
Previous Post

কুয়েতে আলহাজ্ব আক্তারুজ্জামান চৌধুরী বাবু’র ইন্তেকাল উপলক্ষে মিলাদ মাহফিল

Next Post

আর নয় অপসংস্কৃতি, এই শ্লোগান দিয়ে কুয়েতে অনির্বান শিল্পী গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান

Next Post

আর নয় অপসংস্কৃতি, এই শ্লোগান দিয়ে কুয়েতে অনির্বান শিল্পী গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান

Discussion about this post

❑ আর্কাইভ

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

নারীকে বিয়ের প্রলোভনে ৮০ লক্ষ দিনারের গয়না চুরি, আটক ভারতীয় সেলসম্যান

কুয়েতে বিদ্যুৎ ক্যাবল চুরির অভিযোগে ৫ জন গ্রেপ্তার

কুয়েতে কর্মস্থলে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

কুয়েতে কর্মস্থলে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist