Thursday, June 11, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home দেশ

কসবায় স্বামী ও পরিবারের লোকজন গৃহবধুকে মেরে লাশ রেল লাইনে ফেলে রাখার অভিযোগ

by
December 26, 2012
in দেশ
0
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Twitter

মো. অলিউল্লাহ সরকার অতুল,কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রেল লাইনে কাটা পরে রোজিনা আক্তার নামের এক গৃহবধূর মৃতু
হয়েছে। নিহতের পরিবারের দাবী মেয়েটির স্বামী ও পরিবারের লোকজন তাকে মেরে রেললাইনে তার লাশ
ফেলে রাখে। গতকাল মঙ্গলবার দুপুরে মন্দভাগ রেল স্টেশন থেকে উদ্ধার করেছে আখউড়া রেলওয়ে জিআরপি
থানা পুলিশ। একই কায়দায় ৫ বছর আগেও তার বড় বোন শিউলী আক্তারকে মেরে ফেলে ওই স্বামী।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, কসবা উপজেলার কাইমপুর গ্রামের আবুল
হাসেমের মেয়ে বড় মেয়ে শিউলী আক্তারকে ১২ বছর আগে বিয়ে দেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া
উপজেলার চান্দলা ইউনিয়নের জামতলী গ্রামের আবদুর রশিদের পুত্র তফাজ্জল হোসেন (৩৭) এর সাথে
। বিয়ের পর থেকে মেয়েটির উপর শারিরীক ও মানসিক নির্যাতন করত তফাজ্জল ও তার পরিবারের
লোকজন। তাদের পরিবারের ২টি পুত্র সন্তান রয়েছে। এক পর্যায়ে মেয়েটি ২০০৮ সালে আতœহত্যা
করে।
পরে এলাকার সাহেব সর্দারদের এক শালিস বৈঠকের মাধ্যমে আবুল হাসেমের ছোট মেয়ে
রোজিনা আক্তারকে তফাজ্জলের সাথে ২০০৮ সালে আবারও বিয়ে দেন। বিয়ের পর তাদের ঔরষে একটি
পুত্র সন্তান জন্ম নেয়।
তফাজ্জল আবুদাবীতে চাকুরী করেন। তখন থেকেই তার পরিবারের লোকজন মেয়েটির উপর
নির্যাতন চালায়। এবছর ৫ অক্টোবর দেশে আসেন তফাজ্জল। বাড়িতে এসেই তফাজ্জল নিজেই
নির্যাতন শুরু করে। এ নিয়ে ২০/২৫ দিন আগে তফাজ্জলের বাড়িতে কয়েক দফা বৈঠক হয়।
গত সোমবার গভীর রাতে রোজিনা আক্তারকে খুজে পাওয়া যাচ্ছে না একটি খবর তার
মায়ের মোবাইলে খবর দেয় তফাজ্জলের মামা। গতকাল মঙ্গলবার সকালে রোজিনা আক্তারের ভাই ফরিদ
মিয়া, খালাত ভাই আবুল হাসনাতসহ কয়েকজন লোক জামতুলী গেলে তফাজ্জল ও তাদের পরিবারের
লোকজন তাদেরকে আটকে রেখে নির্যাতন চালায়। পরে স্থানীয় লোকজন এসে তাদেরকে ছেড়ে দেয়।
পরে স্থানীয় লোকজন খবর পায় কসবা উপজেলা মন্দভাগ রেল স্টেশনের ৩ নং লাইনে একটি লাশ
পরে আছে। রোজিনা আক্তারের পরিবারের লোকজন এসে সনাক্ত করে এটি রোজিনা আক্তারের লাশ। খবর
পেয়ে আখাউড়া রেলওয়ে জিআরপি থানার পুলিশ নিহত রোজিনার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়
নিহতের বাবা আবুল হাসেম বলেন; তার আগের মেয়েটিকে তার জামাতা তফাজ্জল
নির্যাতন করত। তার নির্যাতনের জ্বালা সইতে না পেরে ৫ বছর আগে আতœহত্যা করেছে। তার
দুটি ছেলে সন্তান রয়েছে। এলাকার সাহেব সর্দারের অনুরোধে ২টি ছেলে সন্তানের কথা চিন্তা
করে তার ছোট মেয়ে রোজিনা কে বিয়ে দেন। বিয়ের পর তাদের একটি পুত্র সন্তান জন্ম নেয়।
বিয়ের পর থেকেই তার মেয়ের উপর মানসিক ও শারীরিক নির্যাতন করতে থাকে। তিনি বলেন; তার
মেয়েকে মেরে রেল লাইনে ফেলে রাখেন।
নিহতের মা হালিমা বেগম বলেন; রাতের বেলায় তার মেয়েকে খুজে পাওয়া যাচ্ছে না এ
রকম একটি খবর তার মোবাইল ফোনে আসে। গতকাল মঙ্গলবার সকালে মেয়ের বাড়িতে তার ছেলে ও
আতœীয় স্বজনরা গেলে তাদেরকে মেরে আটকে রাখে। পরে স্থানীয় লোকজন তাদেরকে ছেড়ে দেয়।
মন্দভাগ রেলস্টেশন মাস্টার জয়নাল আবেদীন বলেন; ধারণা করা হচ্ছে কেউ মেয়েটিকে মেরে
রেলস্টেশনের ৩ নং লাইনে ফেলে রাখে। রেল লাইনে লাশটি নিয়ে যাওয়ার ফুটা ফুটা রক্ত রাস্তায় পড়ে
আছে। ৩ নং লাইনে লাশটি পড়ে থাকায় লাশটি দ্বিখন্ডিত হয়ে যায়। ফুটা ফুটা রক্তের পাথরগুলি

পুলিশ জব্দ করেছে।
আখাউড়া রেলওয়ের জিআর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন;
যেহেতু ট্রেণে কাটা পড়েছে তাই থানায় একটি অপমৃত্যুর মামলা করে লাশটির ময়না তদন্তের জন্য
ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপালের মর্গে পাঠানো হয়েছে। তবে কেউ তাকে খুন করে ট্রেণের লাইনে
এসে ফেলে রাখা হয়েছে কিনা তা কয়েকদিনের মধ্যে লাশের ময়না তদন্ত প্রতিবেদন পেলে তদন্ত করে
ব্যবস্থা নেয়া হবে।

Post Views: 27
Previous Post

যুবদল কুয়েত শাখার সভাপতি গুরতর অসুস্থ্য হওয়ায় কুয়েতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Next Post

কসবায় এভিয়ান ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধে জনসচেতনতামূলক সভা

Next Post

কসবায় এভিয়ান ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধে জনসচেতনতামূলক সভা

Discussion about this post

❑ আর্কাইভ

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

নারীকে বিয়ের প্রলোভনে ৮০ লক্ষ দিনারের গয়না চুরি, আটক ভারতীয় সেলসম্যান

কুয়েতে বিদ্যুৎ ক্যাবল চুরির অভিযোগে ৫ জন গ্রেপ্তার

কুয়েতে কর্মস্থলে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

কুয়েতে কর্মস্থলে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist