Tuesday, June 16, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home শীর্ষ সংবাদ

জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি জেএসডি’র

by
February 14, 2013
in শীর্ষ সংবাদ
0
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on Twitter

শাহবাগে নবপ্রজন্মের গণজাগরণের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম রব। গতকাল দলের পক্ষে রাজধানীর সেগুনবাগিচাস্থ ডিআরইউ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। রব বলেন, মহা অপরাধে মহা শাস্তি হওয়া উচিত। লঘু শাস্তি হওয়ায় নতুন প্রজন্ম প্রতিবাদে জেগে উঠেছে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্ম এত গভীরভাবে ধারণ করে দেখে আমি অভিভূত। আমরা আমাদের দল জেএসডির পক্ষ থেকে শাহবাগের এই গণজাগরণের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। মুক্তিযুদ্ধের নতুন প্রজন্মের এ লড়াইয়ে আমাদের জিততে হবে। একই সঙ্গে লক্ষ্য রাখতে হবে, কোন লোভ-লালসা, আন্দোলন দলীয়করণের পাঁয়তারা কেউ যেন না করতে পারে। দলের সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, ৫ই ফেব্রুয়ারি থেকে শাহবাগ প্রজন্ম চত্বরে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে অভূতপূর্ব গণজাগরণ ও প্রাণশক্তির স্ফুরণ ঘটেছে। গণজাগরণের এ ঢেউ দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে শুরু করে বিশ্বের যেখানে বাঙালি আছে, সেখানেই ছড়িয়ে পড়েছে। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শুরু হওয়া আন্দোলনে সমবেত জনগণ এখন মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার চেতনা ও অনুপ্রেরণা খুঁজে পেয়েছে। তিনি বলেন, স্বধীনতার পর থেকে দলীয় স্বার্থে দেশ চালানোর চেষ্টা চলছে। দেশ ও জনগণের স্বার্থে নয়। তাই ক্ষমতায় থাকা ও যাওয়ার স্বার্থে দীর্ঘদিন ধরে যুদ্ধাপরাধীদের সঙ্গে সখ্য গড়ে তোলার প্রতিযোগিতা চলে আসছে। এতে যুদ্ধাপরাধীদের বিচার বিলম্ব হয়েছে। এ সুযোগে তারা রাজনৈতিক, সাংগঠনিক ও আর্থিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পেয়েছে। এ অবস্থার অবসানে সরকার কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হলে জাতির জন্য ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। এ সময় তিনি দলের পক্ষে কিছু দাবি-দাওয়া তুলে ধরেন। একাত্তরের যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ ও সব অপশক্তির উত্থান রোধ করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট সকল আইন, তদন্ত দল ও আইনজীবী টিমকে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার উপযোগী করতে হবে। জামায়াত-শিবিরসহ যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত দল ও সংগঠনসমূহকে আইনিভাবে নিষিদ্ধ করতে হবে। পুরানো আইন-কানুন, প্রাতিষ্ঠানিক কাঠামোসমূহ উপনিবেশিক ধাঁচের রাজনীতি, রাষ্ট্র-ব্যবস্থাপনা ও সংবিধান বদল করে সব কিছুকে স্বাধীন দেশের উপযোগী করার আহ্বান জানান। সংবাদ সম্মেলনের শুরুতে সাংবাদিক দম্পতি সাগর-রুনির খুনিদের এখনও চিহ্নিত না করা ও বিচার শুরু না করতে পারায় দলের পক্ষে গভীর উদ্বেগ জানানো হয়। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সহ-সভাপতি এম এ গোফরান, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল করিম ফারুক, সিরাজ মিয়া, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, তৌহিদ হোসেন প্রমুখ।

http://www.mzamin.com/details.php?nid=NDI2MjA=&ty=MA==&s=Mjc=&c=MQ==

Post Views: 36
Previous Post

ব্রাহ্মণবাড়িয়ায় এ্যাডটাচ ক্রিকেট লীগের উদ্বোধন ১৪ ফেব্রুয়ারী ॥

Next Post

কসবায় যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে গণজাগরণ মঞ্চ

Next Post

কসবায় যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে গণজাগরণ মঞ্চ

Discussion about this post

❑ আর্কাইভ

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
মরুভূমির বুক চিরে ছুটছে মিশরের নতুন চালকবিহীন মনোরেল

মরুভূমির বুক চিরে ছুটছে মিশরের নতুন চালকবিহীন মনোরেল

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

৩০ জুনের মধ্যে ভিসা ট্রান্সফার সম্পন্নের আহ্বান কুয়েতের জনশক্তি কর্তৃপক্ষের

কুয়েতের আমিরি দিওয়ান বিষয়ক মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কুয়েতের আমিরি দিওয়ান বিষয়ক মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist