Monday, April 13, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home দেশ

১১ দফা বাস্তবায়নের দাবি আধা ঘন্টা থমকে দাঁড়ালো খুলনা

by
May 23, 2012
in দেশ
0
0
SHARES
18
VIEWS
Share on FacebookShare on Twitter

মুহাম্মদ নূরুজ্জামান, খুলনা: খুলনাঞ্চলের মানুষের ন্যায় সঙ্গত দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির ডাকে আধা ঘন্টা অচল হয়ে পড়ে মহানগরী খুলনা। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত খুলনার সকল রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক, পেশাজীবী, শ্রমিক-জনতা, ছাত্র-শিক্ষকসহ খুলনার আপামর-জনতা রাস্তায় নেমে আসে। স্কুল কলেজ, অফিস, আদালত, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা বন্ধ করে দিয়ে সবাই যোগ দেয় এক কাতারে। বাস-রিকশাসহ সকল প্রকার যানবাহনের চাকা নিজ নিজ স্থানে দাঁড়িয়ে যায়। সকল শ্রেণী-পেশার মানুষ রাজপথে এসে হাতে হাত রেখে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে খুলনা উন্নয়নের দাবির প্রতি সমর্থন জ্ঞাপন ও সোচ্চার হওয়ার আহ্বান জানান।
সবাই নিজ নিজ অবস্থান থেকে আগামী জাতীয় বাজেটে খুলনা অঞ্চলের উন্নয়নে বিশেষ অর্থ বরাদ্দ ও আধুনিক রেল স্টেশন নির্মাণ, খুলনা-চুয়াডাঙ্গা ডবল রেল লাইন স্থাপন, দুপুরে ঢাকা�খুলনা অতিরিক্ত রেল চালু, খুলনা�বাগেরহাট রেললাইন পুনরায় চালু, পাইপ লাইনে গ্যাস সরবরাহ, গ্যাস সিলিন্ডার ভর্তুকি মূল্যে সরবরাহ, জেলা স্টেডিয়াম সংস্কার ও শিল্পকলা একাডেমি নির্মাণ, ৫০০ শয্যা হাসপাতালকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত, আবু নাসের বিশেষায়িত হাসপাতালকে পূর্ণাঙ্গভাবে চালু, খুলনা শিশু হাসপাতলে অর্থ বরাদ্দ, পুর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র চালু, দ্রুত মাওয়ায় পদ্মাসেতু নির্মাণ, বিমান বন্দর স্থাপন, মংলা বন্দরের ড্রেজিংসহ অবকাঠামো উন্নয়ন, সুন্দরবন ভিত্তিক পর্যটনকেন্দ্র গড়ে তোলা ও মুজগুন্নিতে পর্যটন মোটেল নির্মাণ, ভোমরা স্থল বন্দরের আধুনিকায়ন, নিউজপ্রিন্ট, দাদাম্যাচ ফ্যাক্টরিসহ সকল বন্ধ মিল কল-কারখানা চালু, প্রধানমন্ত্রীর প্রতিশ্র�ত কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনসহ ১১ দফা বাস্তবায়নের দাবি জানান।
নগরীর রূপসা থেকে ফুলবাড়ী গেট পর্যন্ত আধাঘন্টার অচল কর্মসূচি শান্তিপূর্নভাবে পালিত হয়। অচল কর্মসূচির সমর্থনে নগরীর ফুলবাড়ীগেট, দৌলতপুর, খালিশপুর, নতুন রাস্তা মোড়, বৈকালী মোড়, বয়রা বাজার, মেডিকেল কলেজ মোড়, শিববাড়ী, সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড, গল্লামারি, ময়লাপোতা মোড়. যশোর রোড, পিটিআই মোড়, খানজাহান আলী রোড, রূপসা ফেরিঘাট, হাজীমহসিন রোডসহ নগরীর বিভিন্ন এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এসকল সমাবেশে খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন স্বতঃস্ফুর্তভাবে অংশ গ্রহণ করেন।
নগরীর পিকচার প্যালেস মোড়ে এই উপলক্ষে আয়োজিত সমাবেশে উন্নয়ন কমিটির সভাপতি এস এম দাউদ আলীর সভাপতিত্বে ও মহাসচিব শেখ আশরাফ-উজ-জামানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাবেক সংসদ সদস্য এম নুরুল ইসলাম দাদুভাই, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি লিয়াকত আলী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এস এম শফিকুল আলম মনা, খুলনা প্রেস ক্লাবের সভাপতি বেগম ফেরদৌসী আলী, সাধারণ সম্পাদক এস এম হাবিব, প্যানেল মেয়র আজমল আহমেদ তপন, মনিরুজ্জামান খান খোকন, জাতীয় পার্টির নেতা মোল্লা মুজিবুর রহমান, নাগরিক নেতা এডভোকেট ফিরোজ আহমেদ, সিপিবি নেতা এস এ রশিদ, জাসদ নেতা রফিকুল হক খোকন, ওয়ার্কার্স পার্টির নেতা মফিদুল ইসলাম, ন্যাপ নেতা এডভোকেট ফজলুর রহমান, মংলা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম, খুলনা চেম্বার পরিচালক এস এম ওবায়দুল্লাহ, অধ্যক্ষ রেহেনা আক্তার, শেখ মোশাররফ হোসেন, মোঃ নিজাম উর রহমান লালু, এডভোকেট শেখ হাফিজুর রহমান হাফিজ, মিজানুর রহমান বাবু, শাহিন জামান পন, এডভোকেট শেখ আবুল কাশেম, মিজানুর রহমান জিয়া, অধ্যক্ষ জাফর ইমাম, অধ্যাপক আবুল বাসার, শেখ আব্দুল্লাহ, এস এম মোর্শেদ আলম, মহিউদ্দিন আহমেদ, মহেন্দ্র নাথ সেন, মোঃ মনিরুজ্জামান রহিম, আলী রেজা বাচ্চু, ফখরুল আলম, আবুল কালাম আজাদ, কাউন্সিলর মাহাবুব কায়সার, রোকেয়া ফারুখ, আফরোজা জামান, আব্দুর রহিম বক্স দুদু, আবু সাঈদ, সফিকুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আবুল বাসার পাটওয়ারী, শফিকুল আলম তুহিন, আশরাফুল আলম নান্নু, আবু হোসেন বাবু, চৌধুরি হাফিজুর রহমান প্রমূখ।

Post Views: 3
Previous Post

নাসিরনগরে জাসাসের উপজেলা আহবায়ক কমিটি ঘঠিত।

Next Post

সাইবার ক্রাইম ঠেকাতে নেমেছে বিটিআরসি

Next Post

সাইবার ক্রাইম ঠেকাতে নেমেছে বিটিআরসি

Discussion about this post

❑ আর্কাইভ

April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    
কুয়েত এয়ারপোর্টে টার্মিনাল ৪-এ চালু হলো সেলফ-সার্ভিস চেক-ইন সিস্টেম

কার্টুন নিয়ে যাত্রীদের চরম ভোগান্তি

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

সরকার দেবে আমদানির অতিরিক্ত খরচ

৯ নেপালি শ্রমিকের মরদেহ দেশে পাঠালো কুয়েত

সৌদি স্থল সীমান্তে নতুন বাস সার্ভিস চালু

সৌদি স্থল সীমান্তে নতুন বাস সার্ভিস চালু

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ালে শাস্তি: কুয়েতে নাগরিকরাও ছাড় পাচ্ছেন না

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist