Saturday, August 8, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home দেশ

আ’লীগ ক্ষমতায় আসে উন্নয়ন করতে, বিএনপি আসে দেশকে ধ্বংস করতেঃ প্রধানমন্ত্রী

by
February 12, 2020
in দেশ
0
আ’লীগ ক্ষমতায় আসে উন্নয়ন করতে, বিএনপি আসে দেশকে ধ্বংস করতেঃ প্রধানমন্ত্রী
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসে জনগনের উন্নয়ন করতে আর বিএনপি আসে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যেতে।’ ২১ মার্চ বুধবার বিকেলে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে আয়োজিত ১৪ দলের জনসভায় দেওয়া প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘জনগনের দুঃখ কষ্টের কথা বলতে বিএনপি সংসদে আসেনি, তারা এসেছে বেতন ভাতা রক্ষা করতে। যে জনগনের পয়সায় এই বেতন ভাতা হয় তাদের জন্য বিএনপি’র কোন দরদ নেই। তারা দামি গাড়িতে ঘুরে বেড়ায়, আরাম আয়েশ করে। আসলে ক্ষমতায় না থাকায় তারা এখন দুর্নীতি করতে পারছেনা, লুটপাট করতে পরছেনা। এটাই তাদের অন্তর্জ্বালা, এটাই তাদের কষ্টের কারণ। কিন্তু আর কাউকে লুটপাট করতে দেয় হবে না। বাংলার মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। ইনশাল্লাহ আমরা বাংলাদেশকে উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠিত করবো।’তিনি বলেন, ‘আজ ৩ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। বর্তমানে মানুষ শান্তিতে চলাচল করতে পারছে। মানুষের আর্থিক সক্ষমতা প্রতিষ্ঠা ও শান্তির জন্য আওয়ামী লীগ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নির্বাচনে আওয়ামী লীগের নৌকায় ভোট দিয়ে আপনারা উন্নয়ন পান আর বিএনপি-জামাতকে ভোট দিয়ে ক্ষমতায় আনলে পান হত্যা-খুন-জখম আর বেপরোয়া দুর্নীতি-লুটপাট। তিনি আরো বলেন, ‘বিগত শাসনামলে আমরা জনগনের হাতে হাতে মোবাইল দিয়েছি। এর আগে বিএনপির সময়ে মোবাইলের দাম ছিলো সোয়া লাখ টাকা। এবার ক্ষমতায় এসে আমরা ১০ হাজার টাকায় ল্যাপটপ দিচ্ছি। ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্থাপন করা হচ্ছে কম্পিউটার ল্যাব। প্রতিটি গ্রামে ইউনিয়নে কম্পিউটার ইন্টারনেটের ব্যবহার এবং ল্যাপটপের মাধ্যমে আপনারা এখন দেশে বিদেশে যে কারো সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগাযোগ এবং দেখা সাক্ষাত করতে পারছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া তার দু’সন্তানকে মানুষ করতে পারেননি, তাই জোট সরকারের আমলে দেশে সাক্ষরতার হার হ্রাস পেয়েছিল। আওয়ামী লীগ সরকার ’৯৬ সালে ক্ষমতায় আসার পর এ হার বৃদ্ধি করা হয়। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করতে চাই। আর বিএনপি ক্ষমতায় এলে শেখা যায় মানি লন্ডারিং, বিদেশে অর্থ পাচার আর ট্রাক ভর্তি অস্ত্রের ব্যবসা। বরিশাল মহানগর আওয়ামী লীগের আহবায়ক ও সিটি মেয়র শওকত হোসেন হিরনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সাবেক চীফ হুইফ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত আব্দুল্লাহ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু এমপি, তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম প্রমুখ। এর আগে সকালে প্রধানমন্ত্রী বরিশাল এসে ১৭ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে নির্মিত দ্বিতল আধুনিক নৌ-বন্দর, মুক্তিযোদ্ধা পার্ক উদ্ধোধন করেন এবং মেরিন একাডেমি, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মানকাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। দুপুরে তিনি সার্কেট হাউজে স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে এবং বরিশাল জেলার উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বরিশালের সার্বিক উন্নয়নকল্পে মতবিনিময় সভা করেন।

Post Views: 59
Previous Post

সাইবার ক্রাইম ঠেকাতে নেমেছে বিটিআরসি

Next Post

ভোলায় ছাত্রদলের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

Next Post

ভোলায় ছাত্রদলের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

Discussion about this post

❑ আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    
চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

জীবনের প্রতিটি দরজায় একটি অদৃশ্য মূল্যতালিকা

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist