Wednesday, August 26, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home বিশ্ব

নিউ ইয়র্কে বাংলাদেশী ক্যাব চালকের ৩ বছরের কারাদণ্ড

by
June 2, 2013
in বিশ্ব, শীর্ষ সংবাদ
0
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on Twitter


তৈয়বুর রহমান টনি নিউইর্য়কঃ
প্রবাসে বাংলাদেশী ক্যাব চালকদের একটা ভাল সুনাম রয়েছে বিদেশী যাত্রীদের কাছে। তাদের সততার জন্য অনেক বিদেশী যাত্রীদের কাছে বাংলাদেশী ক্যাব ড্রাইভারদের একটা গ্রহন যোগ্যতা রয়েছে। সেই সুনামের পাশাপাশি হত্যা চেষ্টার অপরাধে নিউইয়র্কে বাংলাদেশি ক্যাব চালক ও মেডিকেল ছাত্র মোহাম্মদ আজমের ৩ বছরের কারাদণ্ড হয়েছে। যেটা সত্যিই দূর্ভাগ্যজনক বাংলাদেশীদের জন্য। ২৯ বছর বয়সী এই বাংলাদেশী যুবকের বিরুদ্ধে নিউইয়র্কের রাস্তায় ক্যাবের জন্য অপেক্ষায় থাকা ২ যাত্রীকে গাড়িতে না তুলে তাদের ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। ম্যানহাটনের সুপ্রিম কোর্টে শুক্রবার এই রায় দেওয়া হয়। এসময় আজম বার বার বিচারকের কাছে ক্ষমা চান। কিন্তু বিচারক তার সেই আবেদনে সাড়া না দিয়ে তার বিরুদ্ধে তিন বছরের কারাদণ্ডের রায় দেন। মেডিকেল কলেজে ডিগ্রি নেওয়ার পাশাপাশি ক্যাব চালাতেন মোহাম্মদ আজম।
জানা যায়, ঘটনার রাতে মিডটাউন থেকে দুই যাত্রী আজমের ট্যাক্সিতে ব্রঙ্কস যেতে চাইলে আজম তাদের না নিয়ে চলে যেতে চান। এ সময় ট্যাক্সির ধাক্কায় দুই যাত্রীই আহত হন। এদের মধ্যে অ্যান্থনী লরেটো নামে এক যাত্রী ছিটকে গিয়ে একটি দেয়ালের ওপর পড়লে তার মাথায় গুরুতর আঘাত পান। তার মাথার খুলি ভেঙ্গে যায় যা তাকে প্রায় মৃত্যুর কাছাকাছি নিয়ে যায়। আদালতে ভাঙ্গা গলায় আজম যখন ক্ষমার আবেদন করছিলেন তখন বিচারক তাতে কান দেননি। বিচারক ড্যানিয়েল ফিটজগেরাল্ড এসময় বলেন, তোমার গাড়ির আঘাতে অ্যান্থনির মৃত্যুও হতে পারতো। আজমের পক্ষের আইনজীবী গ্যারি সানডেন অবশ্য এসময় আদালতের কাছে আজমের পক্ষে দুঃখ প্রকাশ করেন এবং একজন মেডিকেল ছাত্র হিসেবে এই অপরাধে ক্ষমা প্রার্থণা করেন। তবে সরকারি প্রসিকিউটর গ্রেগরি স্যানগারমানো এই যুক্তি উড়িয়ে দিয়ে বলেন, ৫৪ স্ট্রিটের ওপর লরেটোকে আঘাত করে তাকে সেখানে ফেলেই চলে যান আজম। মেডিকেল কলেজের ছাত্র হিসেবে আজমই তাকে চিকিৎসা সেবা দিতে পারতেন।

Post Views: 75
Previous Post

কসবায় নারী উন্নয়ন ফোরাম গঠন বিষয়ক কর্মশালায় জেলা প্রশাসক শিক্ষা ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নারীদের আত্মনির্ভরশীল হতে হবে

Next Post

এক লক্ষ কুয়েতি এবং প্রবাসীকে কুয়েত ত্যাগের নিষেধাজ্ঞা

Next Post

এক লক্ষ কুয়েতি এবং প্রবাসীকে কুয়েত ত্যাগের নিষেধাজ্ঞা

Discussion about this post

❑ আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    
তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist