Saturday, October 10, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home বিশ্ব

এলিজাবেথের রাজত্বে আচমকাই গাঁধীর ছায়া

by
March 23, 2012
in বিশ্ব
0
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on Twitter

শ্রাবণী বসু • লন্ডন- তাঁর পাঠানো বিয়ের উপহার পেয়ে বেজায় চটে গিয়েছিলেন কনের ঠাকুমা। বলেছিলেন, “এই এক চিলতে কাপড় আবার কেমন উপহার! এটা আর লোকজনকে দেখাতে হবে না।” সালটা ১৯৪৭। কনের নাম এলিজাবেথ, ‘রানি’ হতে তখনও তাঁর বছর পাঁচেক দেরি। উপহারদাতা মোহনদাস কর্মচন্দ গাঁধী। নিজের হাতে বোনা খদ্দর পাঠিয়েছিলেন এলিজাবেথের বিয়ের উপহার হিসেবে। সেটা দেখেই চটে যান এলিজাবেথের ঠাকুমা মেরি। রানি এলিজাবেথের ‘রাজত্বের’ ষাট বছরের পূর্তিতে আজ হঠাৎই উঠে এল গাঁধীর নাম। সিংহাসনের মতো বিশাল চেয়ারে বসা রানি ও তাঁর স্বামী ফিলিপের উপর ছায়া ফেললেন সেই ‘অর্ধনগ্ন ফকির’। গাঁধীর এই নামটাও অবশ্য এক ব্রিটিশের দেওয়া উইনস্টন চার্চিল। রানির শাসনের হীরক জয়ন্তী উপলক্ষে বছরের গোড়া থেকেই চলছে উৎসব-উদ্যাপন। সেই উদ্যাপন যেন আজ গাঁধীর নামোচ্চারণে এক বিশেষ মাত্রা পেল। ওয়েস্টমিনস্টারে পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যের সামনে রানির বক্তৃতার আগে স্পিকার জন বেরকে বলেন, “গাঁধী বলেছিলেন, নিজেকে সঠিক ভাবে খুঁজে পেতে হলে অন্যের সেবায় নিজেকে উৎসর্গ করতে হবে। গত ছ’দশক ধরে রানি বহু বার এ ভাবে নিজেকে খুঁজে পেয়েছেন।” বেরকে আরও বলেন, “নমনীয় ভাবে কী ভাবে সারা পৃথিবীকে নাড়িয়ে দেওয়া যায়, তা আমাদের বুঝিয়েছিলেন গাঁধী। রানি দ্বিতীয় এলিজাবেথও অত্যন্ত নমনীয় ভাবে শুধু ব্রিটেন নয়, সারা পৃথিবী কাঁপিয়েছেন।” গাঁধীর সঙ্গে এই তুলনায় রানির মনের অবস্থা ঠিক কেমন হয়েছিল, তা স্পষ্ট বোঝা যায়নি। পার্লামেন্টে উপস্থিত অনেকেই লক্ষ করেন, রানি বা ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন কারও মুখেই হাসি নেই। তাঁর বক্তৃতায় রানি শুধু বলেন, “আশা করি এই উৎসব-উদ্যাপনের মধ্যে দিয়ে এ দেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আর কাছাকাছি আসবেন।” প্রসঙ্গত, ষাট বছরের পূর্তি উদ্যাপন রানি শুরু করেছিলেন হোলির দিন, লেস্টার শহরে। গুজরাতি অধ্যুষিত এই শহরের ঠিক কেন্দ্রস্থলেই গাঁধীর একটি বিরাট মূর্তি রয়েছে।

Post Views: 79
Previous Post

জনপ্রিয়তার শীর্ষে এখনো আইফোনই

Next Post

সাগর-রুনি হত্যার তদন্ত ধামাচাপা দেয়ার চেষ্টা সরকারের নেই

Next Post

সাগর-রুনি হত্যার তদন্ত ধামাচাপা দেয়ার চেষ্টা সরকারের নেই

Discussion about this post

❑ আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
« Aug    
আলেয়া মান্নান এর কবিতা

আলেয়া মান্নান এর কবিতা

তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist