Monday, November 9, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home প্রবাস

নিউইয়র্কে যথাযথ ধর্মীয় মর্যাদায় পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী উদযাপন

by
January 22, 2014
in প্রবাস
0
0
SHARES
19
VIEWS
Share on FacebookShare on Twitter

ইউএসএনিউজ অনলাইন.কম : নিউইয়র্কে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পূর্ণ পরিবেশের মধ্য দিয়ে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী উদযাপন ও শামসুল উলামা আল্লামা ফুলতলী সাহেব কিবলার বার্ষিক ইসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএর উদ্যোগে গত রোববার ব্রঙ্কসের গোল্ডেন পেলেস বেঙ্কুইট হলে এ উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
আঞ্জুমানে আল ইসলাহ ইউ এস এর যুগ্ম সম্পাদক মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়ার পরিচালনায় এবং আঞ্জুমানে আল ইসলাহ ইউ এস এ এর সভাপতি মাওলানা মঈন উদ্দীন মুহাদ্দিসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওলামা সোসাইটি ইউএসএর সভাপতি আল্লামা জালাল সিদ্দিকি। বিশেষ অতিথি ছিলেন আওলাদে রাসুল সাইয়্যিদ আবদুল্লাহ আল ফাওয়াল এবং ওলামা সোসাইটি ইউকে এর সেক্রেটারী মাওলানা মুফতি আবদুর রহমান নিজামী।
মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মাশহুদ ইকবাল, মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম, মাওলানা সৈয়দ সাজিদুল হক, মাওলানা সুন্নাতুর রহমান, মাওলানা শাব্বির আহমদ, ডা. আবদুল মালিক, ডা. আবুল খায়ের, হাফেজ এবাদুর রহমান চৌধুরী প্রমুখ।
মঞ্চে উপবিষ্ট ছিলেন বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ গিয়াস উদ্দীন, সুনামগঞ্জ সমিতির সাবেক সভাপতি আফতাব আলী সহ আঞ্জুমানে আল ইসলাহ ইউ এস এর কর্মকর্তা সহ ইসলামী ব্যক্তিত্বরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আমিনুল ইসলাম। নাতে রাসুল পরিবেশন করেন, মোহাম্মদ ওলীউর রহমান ও মোহাম্মদ শাহজাহান। ফুলতলী (রহ.) এর শানে মুরছিয়া পরিবেশন করেন জামাল হোসেইন।
মিলাদ মাহফিলের আলোচনায় বক্তারা বলেন, ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। ইসলামের প্রকৃত শিক্ষা কথায় নয় কাজে এবং নিজের জীবনে বাস্তবায়নের মাধ্যমে তুলে ধরতে হবে।
তারা বলেন, ইসলামের শান্তি ও সহমর্মিতার শিক্ষা সবার সামনে তুলে ধরলে ইসলাম সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর হবে।
বক্তারা বলেন, কতিপয় আলেম নামধারী ব্যক্তি মিলাদুন্নবী (সা.) উদযাপনকে বিদাত হিসেবে উল্লেখ করে তা পালন হতে বিরত থাকার জন্য মুসলমানদের মনগড়া তথ্য প্রদান করছেন। এ ধরনের লোকদের শাস্তি প্রসঙ্গে মহান আল্ল¬াহ কুরআনে উল্লেখ করেন, ‘নিঃসন্দেহে যারা আল্ল¬াহ ও তার রসুল সম্বন্ধে মন্দ কথা বলে আল্লাহ তাদের ধিক্কার দিয়েছেন ইহকালে ও পরকালে, আর তাদের জন্য তৈরি হয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি।’ স্বয়ং আল্লাহ ও তার ফেরেশতারা যেখানে মহানবীর প্রতি দুরুদ ও সালাম পেশ করেন, সেখানে কতিপয় ফেৎনাবাজ আলেম মিলাদ-কিয়ামকে বিদাত বলে অপপ্রচার করে।
তারা বলেন, মহানবী (সা.)- কে সৃষ্টি করা না হলে আল্ল¬াহ কিছুই সৃষ্টি করতেন না। মহানবী (সা.)’র প্রতি দুরুদ ও সালাম পেশ করে আমরা লাভবান হতে পারি।
বিপুল সংখ্যক মুসল্লী মাহফিলে যোগ দেয়। পরে মুসলিম উম্মা ও বিশ্ব মানবতার শান্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

রিপোর্ট : সাখাওয়াত হোসেন সেলিম,
ইউএসএনিউজ অনলাইন.কম,
নিউইয়র্ক। ফোন: ১-৬৪৬-২৪৪-৯৯২৯

Post Views: 79
Previous Post

যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়ার জন্মবার্ষিকী পালিত

Next Post

ছেলেরা মধ্যবয়স্কা নারীদের বেশী পছন্দ করে কেন?

Next Post

ছেলেরা মধ্যবয়স্কা নারীদের বেশী পছন্দ করে কেন?

Discussion about this post

❑ আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
« Oct    
দোহা ডিজাইন বিয়েনালে কুয়েতের ঐতিহ্যবাহী ‘সাদু’ শিল্প

দোহা ডিজাইন বিয়েনালে কুয়েতের ঐতিহ্যবাহী ‘সাদু’ শিল্প

উপসাগরীয় ছয় দেশকে রেলপথে যুক্ত করতে ঐতিহাসিক চুক্তি

উপসাগরীয় ছয় দেশকে রেলপথে যুক্ত করতে ঐতিহাসিক চুক্তি

কুয়েতে শক্তিশালী কংক্রিট তৈরিতে নতুন পলিমার ফাইবার উদ্ভাবন

কুয়েতে শক্তিশালী কংক্রিট তৈরিতে নতুন পলিমার ফাইবার উদ্ভাবন

কুয়েতের ফরওয়ানিয়ায় জুয়ার আস্তানায় অভিযান, আটক ১৩ প্রবাসী

কুয়েতের ফরওয়ানিয়ায় জুয়ার আস্তানায় অভিযান, আটক ১৩ প্রবাসী

কুয়েতে গর্ভপাতের ওষুধসহ মিসরীয় প্রবাসী আটক

কুয়েতে গর্ভপাতের ওষুধসহ মিসরীয় প্রবাসী আটক

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist