Friday, September 18, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home শীর্ষ সংবাদ

বিদ্যুৎ উৎপাদন ৬ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে

by
March 22, 2012
in শীর্ষ সংবাদ
0
0
SHARES
27
VIEWS
Share on FacebookShare on Twitter

দৈনিক বিদ্যুতের গড় উৎপাদন দেশে এই প্রথম ৬ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে। ছয় দিন আগের রেকর্ড ভেঙে বৃহস্পতিবার রাত ৮টার দিকে ৬ হাজার ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জনসংযোগ বিভাগের পরিচালক সাইফুল হাসান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ রাত ৮টার দিকে ৬ হাজার ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে, যা এ যাবৎকালের সর্বোচ্চ।” এর আগে দিনে বিদ্যুতের সর্বোচ্চ উৎপাদন হয়েছিল গত ১৬ মার্চ ৫ হাজার ৫৬৯ মেগাওয়াট। আগের রেকর্ডটি হয়েছিল গত বছরের ২৯ অগাস্ট, সে দিন সর্বোচ্চ উৎপাদন হয়েছিল ৫ হাজার ২৪৪ মেগাওয়াট। বর্তমানে দেশে বিদ্যুতের চাহিদা প্রায় সাড়ে ৭ হাজার মেগাওয়াট। চাহিদার সঙ্গে উৎপাদনের ফারাক থাকায় লোডশেডিং দিয়ে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে বিদ্যুৎ বিভাগকে। গত বছরও কয়েক দফায় বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড হলেও গ্রীষ্মকালে ব্যাপক লোড-শেডিং হয়েছিল। বুধবার বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, বোরো মৌসুমে সেচ কাজে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত আগামী ২ মাস সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া সেচ মৌসুমে গ্রামাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত শিল্প কারখানা বন্ধ রাখার আহ্বানও জানায় মন্ত্রণালয়। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর বর্তমান আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলে আসছে। সরকার ২০১৬ সালের মধ্যে উৎপাদন প্রায় ১৫ হাজার মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা নেয়। এ পরিকল্পনা অনুযায়ী গত তিন বছরে মোট ৫ হাজার ৫৩৩ মেগাওয়াট ক্ষমতার ৫২টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি হয়েছে। এর মধ্যে ২৫টি বিদ্যুৎ কেন্দ্র থেকে ১ হাজার ৯৯৪ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়েছে। বাকি ৩ হাজার ৫৩৯ মেগাওয়াট ক্ষমতার ২৭টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন। এছাড়া বিগত সরকারের আমলে চুক্তিকৃত ১৯টি বিদ্যুৎ কেন্দ্র থেকে বর্তমান সরকারের সময়ে ৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যোগ হয়েছে।

Post Views: 80
Previous Post

বৃহস্পতিবার থেকে সিএনজি স্টেশন ৬ ঘণ্টা বন্ধ থাকবে

Next Post

জহরলাল নেহেরুর চরিত্রে বলিউড বাদশা শাহরুখ খান

Next Post

জহরলাল নেহেরুর চরিত্রে বলিউড বাদশা শাহরুখ খান

Discussion about this post

❑ আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Aug    
তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist