Tuesday, September 15, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home বিনোদন

হাসপাতালে রোগীর বিছানায় সাপ, আতঙ্ক

by
May 25, 2014
in বিনোদন
0
0
SHARES
34
VIEWS
Share on FacebookShare on Twitter

৫ বছরের ছেলেকে নিয়ে শুয়েছিলেন মা। ঘুমের মধ্যে হঠাৎ মনে হল, ঠাণ্ডা কিছু একটা গা বেয়ে চলে যাচ্ছে। বিছানায় লাফ দিয়ে উঠে বসতেই মেঝেতে যা ছিটকে পড়ল, তা দেখে শিউরে উঠলেন বছর চৌত্রিশের ওই মহিলা। দেখলেন, মেঝেতে কিলবিল করে চলে যাচ্ছে ইঞ্চি দশেকের একটি কুচকুচে কালো সাপ!

রবিবার ভোরে এমনটাই ঘটেছে বেলেঘাটা সংলগ্ন ইএম বাইপাসের এক বেসরকারি হাসপাতালে। সুতমা মজুমদার নামে ওই মহিলা জানান, পেটের অসুখের চিকিৎসার জন্য তাঁর ছেলেকে ১২ মে ওই হাসপাতালে ভর্তি করা হয়। এক সপ্তাহ ধরে তাঁর ছেলের চিকিৎসা চলছিল। ছেলে ছোট বলে তিনিও তার সঙ্গে শিশু বিভাগে ছিলেন। সুতমার কথায়, “শনিবার রাতে একই কম্বলে আমি ছেলেকে নিয়ে শুয়েছিলাম। ঘুমের মধ্যে আচমকা অস্বস্তি! মনে হল, কী যেন আমার ঘাড় বেয়ে হাতের উপর দিয়ে চলে যাচ্ছে। চোখ খুলে হাত ঝাড়তেই একটা কালো সাপ ছিটকে পড়ল মেঝেতে।”

তখনই চিৎকার করে হাসপাতালের কর্মীদের ডাকতে থাকেন সুতমা। ফোন করে স্বামীকেও পুরো বিষয়টি জানান তিনি। খবর পাওয়ার আধ ঘণ্টার মধ্যে হাসপাতালে এসে হাজির হন সুতমার স্বামী। কিন্তু, ততক্ষণে হাসপাতালের কর্মীরা সাপটিকে মেরে বাইরে ফেলে দেওয়ায় সেটি আর দেখতে পাননি বলে জানিয়েছেন তিনি। সুতমার দাবি, এই ঘটনার পরে ভয় পেয়ে সংজ্ঞা হারান তিনি। কিছুক্ষণ নার্সের পর্যবেক্ষণে থাকার পরে সুস্থ বোধ করেন। তাঁর অভিযোগ, এত রক্ষণাবেক্ষণ সত্ত্বেও বিছানায় সাপ এল কী করে? তাঁর কথায়, “সাপটা যদি ছেলেকে কামড়ে দিত, তা হলে কী হত?” সুতমাদেবী জানান, এ দিন সকালেই তাঁর ছেলেকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা ছিল। সেই মতো তিনি ছেলেকে ছাড়িয়েও নিয়ে যান। তবে, তার আগে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগও জানিয়ে যান।

বিভিন্ন সময়ে শহরের একাধিক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে নানা গাফিলতির অভিযোগ উঠেছে। তবে, রোগীর বিছানায় সাপের আনাগোনার ঘটনা বিরল। হাসপাতালের মেডিক্যাল সুপারিন্টেন্ডেন্ট জয় বসু বলেন, “ছোট, বিষহীন সাপ ছিল। সঙ্গে সঙ্গে মেরেও ফেলা হয়েছে। কারও ক্ষতি হয়নি। কোন পথে সাপটি এল, তা খতিয়ে দেখতে বিশেষজ্ঞদের ডেকে পাঠানো হয়েছে।”

Post Views: 63
Previous Post

ক্যানসার-গবেষণায় সাফল্য, পুরস্কৃত প্রবাসী বিজ্ঞানী

Next Post

বিয়ের পর প্রতারনার শিকার সৌদি প্রবাসী আব্দুল কুদ্দুস

Next Post

বিয়ের পর প্রতারনার শিকার সৌদি প্রবাসী আব্দুল কুদ্দুস

Discussion about this post

❑ আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Aug    
তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist