Saturday, August 8, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home প্রযুক্তি

সংবাদ লিখবে স্বয়ংক্রিয় কলম

by
July 5, 2014
in প্রযুক্তি
0
0
SHARES
23
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকা, ০৩ জুলাই- বাণিজ্যিক প্রতিবেদন লেখার ক্ষেত্রে স্বয়ংক্রিয় প্রযুক্তির শরণাপন্ন হচ্ছে বিশ্ব বিখ্যাত সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি)। খুব শিগগিরই বিভিন্ন কোম্পানির ত্রৈমাসিক আর্থিক বিবরণী থেকে প্রতিবেদন লেখার ক্ষেত্রে এ পদ্ধতি ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে বার্তাসংস্থাটির পক্ষ থেকে।

এ পদ্ধতিতে বিভিন্ন কোম্পানির আর্থিক বিবরণী থেকে কম্পিউটারচালিত স্বয়ংক্রিয় প্রযুক্তি ১৫০ থেকে ৩০০ শব্দের প্রতিবেদন তৈরি করতে পারবে।

তবে এই স্বয়ংক্রিয় প্রযুক্তির আবির্ভাবে যেসব প্রতিবেদক চাকরি হারানোর ভয় করছেন তাদের আশ্বস্ত করে এপির ব্যবস্থাপনা সম্পাদক লু ফেরেরা বলেছেন, ‘এর ফলে কারো চাকরি যাবে না। বরং এ প্রযুক্তি ব্যবহারের ফলে যে সময় বাঁচবে সে সময়টাতে সাংবাদিকরা ওই বিষয় প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে ব্যয় করতে পারবেন।’

প্রযুক্তিটি ব্যবহারের জন্য এপি অটোমেটেড ইনসাইট ও জ্যাকস ইনভেস্টমেন্ট রিসার্চের সঙ্গে চুক্তি করেছে। চলতি জুলাই মাসেই পরীক্ষামূলকভাবে এ প্রযুক্তিটির ব্যবহার শুরু করতে যাচ্ছে তারা। এর পরীক্ষামূলক ব্যবহার সফল হলে আর্থিক বিবরণী সম্পর্কিত প্রতিবেদনগুলো আগের থেকে ১০ গুণ বেশি দক্ষতা ও দ্রুততার সঙ্গে তৈরি করতে পারবে এপি।

প্রাথমিকভাবে বাণিজ্যিক সংবাদের ক্ষেত্রে ব্যবহার শুরু করলেও তুলনামূলক কম জনপ্রিয় খেলা কভার করার জন্য এ প্রযুক্তিটি কাজে লাগানোর চিন্তা করছে এপি। অবশ্য এপির আগে থেকেই নিউইয়র্ক টাইমস সংবাদের ক্ষেত্রে স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করছে।

সাম্প্রতিক সময়ে প্রযুক্তি প্রতিষ্ঠান ও গণমাধ্যমগুলোতে স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার এটাই প্রথম নয়। আমাজন ডটকম, নেটফ্লিক্স, প্যান্ডোরা ও ইয়াহুর মতো প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের সেবা দিতে বহু আগে থেকেই এ প্রযুক্তি ব্যবহার করছে।

Post Views: 75
Previous Post

কুয়েতে বিএনপি’র সাংগঠনিক সমাবেশ

Next Post

স্বামীর চাইতে বয়সে বড় যে বলিউড সুন্দরীরা!

Next Post

স্বামীর চাইতে বয়সে বড় যে বলিউড সুন্দরীরা!

Discussion about this post

❑ আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    
চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

জীবনের প্রতিটি দরজায় একটি অদৃশ্য মূল্যতালিকা

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist