Saturday, August 15, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home কুয়েত

এমআরপির বিরম্বনায় গুনতে হবে জরিমানা

by
January 14, 2016
in কুয়েত, শীর্ষ সংবাদ
0
0
SHARES
31
VIEWS
Share on FacebookShare on Twitter
মঈন উদ্দিন সরকার সুমন: কুয়েতে প্রবাসী বাংলাদেশীদের হাতে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃক এমআরপি প্রদান শুরু করেছিল প্রায় পাঁচ বছর পূর্বে। শুরু থেকে ৩০ শে জুন ২০১২ পর্যন্ত শুধু মাত্র কুয়েত থেকে এমআরপি গ্রহন করে ২৪১৩০জন, এবং ১ পহেলা জুলাই ২০১২ থেকে ৩০ জুন ২০১৩ পর্যন্ত ৪৪১৪১ জন মেসিন রেডিবল পাসপোর্ট গ্রহন করেছেন। এই সংখ্যা আরো বেশী হবে কারণ অনেকে দেশে ছুটিতে থাকা অবস্থায় এমআরপিতে রুপান্তরিত করেছেন যার সঠিক তথ্য দূতাবাসে না থাকলেও কয়েক হাজারের কম নয়।

পাসপোর্টের মেয়াদ নিয়ে কোন চিন্তার কারণ ছিলোনা কুয়েত প্রবাসীদের। কুয়েত এর রেসিডেন্সি আইনের ১২ এবং ১৫ ধারায় উল্যেখ যাহারা পাসপোর্ট নবায়ন করে কিন্তু ইমিগ্রেশন বিভাগে নিবন্ধন করে না তাদের আইন লঙ্ঘনকারী হিসেবে জরিমানা স্বরূপ প্রতিদিনের জন্য ২ দিনার করে দিতে হয়।

মুলত কুয়েতে কোন প্রবাসীর ইকামা থাকা অবস্থায় পাসপোর্ট মেয়াদোত্তীর্ণ হলে সেটা নবায়ন করলে ঐ নবায়নকৃত বৈধ পাসপোর্টে এক মাসের মধ্যে ইকামা স্থানান্তর করার পাশাপাশি ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এ নতুন তথ্য নিবন্ধন বাধ্যতা মুলক অন্যথায় আইন লঙ্ঘনকারী হিসেবে জরিমানা দিতে হবে। স্থানীয় সরকারের এই আইনের প্রতি অবগত না থাকায় গতবছর দেশটিতে এক লক্ষ সাত হাজার মানুষকে এই জরিমানা দিতে হয়েছে বলে স্থানীয় পত্রিকায় প্রকাশ হয়। অন্যান্য প্রবাসীদের মত এই জরিমানা দিয়েছেন অনেক  প্রবাসী বাংলাদেশী। পহেলা জানুয়ারী ২০১৬ থেকে কুয়েতে ভিসা নবায়ন করতে পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন এক বৎসর থাকতে হবে অনুশীলনের মধ্যে নতুন করে শর্ত সংযুক্ত করা হয়েছে সংবাদে প্রকাশিত হয়।  সেই শর্তে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের তথ্যমতে কুয়েত প্রবাসী বাংলাদেশী ৬৮২৭১ জনের পাসপোর্ট নবায়ন দ্রুত সময়ে করার প্রয়োজন। কুয়েতে বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান কাউন্সিলর এস এম মাহবুবুল আলম এক সাক্ষাতকারে সাংবাদিক কে জানান কুয়েতে দুই লাখের উপরে প্রবাসী বাংলাদেশী আছেন। এদের মধ্যে ১ জুলাই ২০১১ থেকে ৩০ জুন ২০১২ পর্যন্ত ২৪১৩০জন, ১ জুলাই ২০১২ থেকে ৩০ জুন ২০১৩ পর্যন্ত ৪৪১৪১ জন, ১ জুলাই ২০১৩ থেকে ৩০ জুন ২০১৪ পর্যন্ত ৩৪১৪২জন, ১ জুলাই ২০১৪ থেকে ৩০ জুন ২০১৫ পর্যন্ত ২৯১৮২ জন, ১ জুলাই থেকে ৩০ ডিসেম্বর ২০১৫ রিপোর্ট সংগ্রহের দিন পর্যন্ত ২৪৯১৯ জন সর্বমোট ১৫৬৫১৪ জন কুয়েত থেকে এমআরপিতে রুপান্তরিত করেন তাদের পুরাতন পাসপোর্ট। বাকিদের বড় একটি সংখ্যা প্রায় চল্লিশ হাজার প্রবাসী বিভিন্ন সময়ে দেশে ছুটিতে থাকা অবস্থায় তারা বাংলাদেশ থেকে এমআরপি গ্রহন করেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন দূতাবাসে ৮ জনের মত স্টাফ ডাটা আপডেট, ছবি তুলা, স্কেনিং সহ পাসপোর্ট এর বিভিন্ন বিভাগে কাজ করছেন। প্রতিদিন ঢাকায় পাঠিয়ে দিচ্ছেন তাদের কাছে আসা এমআরপি জন আবেদন গুলো, সেটি নতুন বা পুরাতন হউক। সাংবাদিক দূতাবাসে জৈনিক একটি পাসপোর্ট এ ৩০ ডিসেম্বর ২০১৫ তারিখে নবায়নের জন্য আবেদনকৃত একটি পাসপোর্টের প্রদানের তারিখ দেয়া হয় ২৮ ফেব্রুয়ারি ২০১৬ তে।  এই ব্যবধান জানতে চাইলে মাহবুবুল আলম বলেন দৈনিক হিসাবে এই সময় ৬০ দিন কিন্তু সরকারি বিভিন্ন ছুটির কারনে হয় চল্লিশ দিন। কারণ দুই মাসে দুদেশের সাপ্তাহিক ও জাতীয় ছুটিটে বাংলাদেশের বিভিন্ন অফিস সহ দূতাবাস বন্ধ থাকবে ২২দিনের মত। বর্তমানে ৪ থেকে ৬ সপ্তাহের মত লেগে যায় একটি পাসপোর্ট বিলি করতে। ঢাকা থেকে তৈরী হয়ে কুয়েতে আসতে যে সময় টুকু লাগে সেটাই তারা নেন, অনেক সময় আগে চলে আসলে তারা ফোন করে গ্রাহক কে জানিয়ে দেন বলে জানান। তিনি আরেক প্রশ্নের উত্তরে বলেন বর্তমান সরকার নতুন পাসপোর্ট ৫ বছরের পরিবর্তে ১০ বছর করার কাজ শীগ্রই শুরু করবে আশা করছেন । সেই জন্য কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের বর্তমান রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দিন এনডিসি, পিএসসি (অব:) বাংলাদেশ সরকারের কাছে কুয়েত প্রবাসীদের সমস্যার কথা বিভিন্ন ভাবে তুলে ধরেন। অনেক প্রবাসী নতুন এই আইন সম্পর্কে জানেন না। তবে বিভিন্ন কোম্পানির কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায় তারা তাদের শ্রমিকদের পাসপোর্টের বিষটি গুরুত্ব সহকারে দেখছেন। তারাও মনে করেন সবাইকে জানাতে হবে এই সম্পর্কে না হয় আইন লঙ্ঘনকারী হিসেবে গুনতে হবে জরিমানা। এই বিষয়ে শুধু দূতাবাস না সকল সচেতন প্রবাসি সবাইকে জানাতে হবে   তারা যেন সম্পুর্ণ দায়িত্ব কোম্পানির উপর না দিয়ে পাসপোর্টের বিষয়ে নিজেও অবগত থাকেন। জনাব মাহবুবুল আলম পাসপোর্ট  সচেতনতাবৃদ্ধির লক্ষে দূতাবাস বিভিন্ন প্রচারণা শুরু করেছেন বলে জানান।

কুয়েত সহ অনেক দেশে একটি নতুন ভিসার আবেদন করতে পাসপোর্ট এর মেয়াদ দুই বছর থাকতে হয় না হলে ভিসার জন্য আবেদন করতে পারবেন না। ডিজিটাল যুগে একটি এমআরপি  করতে এই বিরম্বনা, আর যদি কপাল খারাপ হয় কোন সমস্যা হয় তাহলে পাসপোর্ট পেতে যে কি ভোগান্তি সহ্য করতে হয় তা ভোক্তভুগিরা ভালো বলতে পারেণ। বাংলাদেশ সরকারের কাছে কুয়েত প্রবাসিদের দাবী পাসপোর্টের মেয়াদ ১০ বছর করা সহ সংশ্লিষ্ট দায়িত্বে থাকা সকলকে প্রবাসীদের পাসপোর্ট গুলো দ্রুততম সময়ে বিলি করার ব্যবস্থা করা।

Post Views: 44
Previous Post

একদিনের সচিব!

Next Post

যুবদল কুয়েত শাখার ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক কাজী ওমর আলীর মায়ের মৃর্ত্যুতে কুয়েতে দোয়া মাহফিল,

Next Post

যুবদল কুয়েত শাখার ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক কাজী ওমর আলীর মায়ের মৃর্ত্যুতে কুয়েতে দোয়া মাহফিল,

Discussion about this post

❑ আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    
তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist