Wednesday, June 10, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home শীর্ষ সংবাদ

কুয়েতে ভিজিট ভিসার নতুন শর্ত

by
October 17, 2016
in শীর্ষ সংবাদ
0
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

দেশে প্রবাসীদের সংখ্যা কমানোর জন্য আরেকটি পদক্ষেপ নিয়েছে কুয়েত সরকার। পরিবারের সদস্যদের কুয়েতে নেয়ার ক্ষেত্রে সর্বনিম্ন মাসিক উপার্জনের সীমা বেঁধে দেয়ার কয়েকদিনের মধ্যেই এই নতুন শর্ত যোগ হলো। নতুন শর্তে বলা হয়েছে, কুয়েতে বসবাসকারী কোন বিদেশী নাগরিক যদি তার কোন স্ত্রী-সন্তান বা পিতা-মাতার জন্য ভিজিট ভিসা ইস্যু করাতে চায় তাহলে তার সর্বনিম্ন মাসিক উপার্জন হতে হবে ২০০ কুয়েতি দিনার। কুয়েতের ইন্টেরিয়র মন্ত্রণালয়ের আবাসন বিভাগের মহাপরিচালক মেজর জেনারেল তালাল মারাফি এ কথা জানিয়েছেন।

স্ত্রী-সন্তান বা পিতা-মাতার জন্য ভিজিট ভিসা ইস্যু করতে হলে আগে কুয়েত প্রবাসীদের মাসিক সর্বনিম্ন উপার্জন ১৫০ কুয়েতি দিনার হলেই হতো। এখন ২০০ কুয়েতি দিনার হতে হবে। একই সাথে কুয়েতি বসবাসকারী কোন বিদেশী নাগরিক যদি তার কোন ভাই-বোন বা অন্য আত্মীয়-স্বজনের জন্য ভিজিট ভিসা ইস্যু করাতে চায় তাহলে ঐ প্রবাসীর মাসিক সর্বনিম্ন উপার্জন হতে হবে ৩০০ কুয়েতি দিনার। আর যাদের জন্য ভিজিট ভিসা ইস্যু করা হবে তাদের বয়স ৫০ বছরের বেশি হতে পারবে না।

ভিজিট ভিসায় কুয়েতে যাওয়ার পর কে কতদিন থাকতে পারবে সেটাও গত বছর নির্ধারণ করে দেয় কুয়েতে ইন্টেরিয়র মন্ত্রণালয়। এক্ষেত্রে কোন প্রবাসীর স্ত্রী-সন্তান ভিজিট ভিসায় কুয়েতে গিয়ে ৩ মাস পর্যন্ত থাকতে পারবে। আর অন্য আত্মীয়-স্বজন ১ মাসের বেশি থাকতে পারবে না। এসব পদক্ষেপের বিষয়ে মন্তব্য করতে গিয়ে মেজর জেনারেল তালাল মারাফি বলেছেন-

‘আমাদের এখানে ২৬ লাখ ৭০ হাজার বিদেশী নাগরিক বসবাস করে। আমরা যদি এসব পদক্ষেপ না নেই তাহলে এই সংখ্যা পরবর্তী কয়েক বছরে দ্বিগুণ হয়ে যাবে- যা বড় ধরণের সমস্যা তৈরি করবে।’
কুয়েতের আইন অনুযায়ী, শুধুমাত্র পুরুষ প্রবাসীই তার পরিবারের সদস্যদের স্পন্সর করতে পারে। সর্বশেষ পরিসংখ্যান বলছে, বেসরকারি খাতে কর্মরত একজন পুরুষ প্রবাসীর মাসিক গড় উপার্জন ২৪৭ কুয়েতি দিনার। আর স্বামীর মৃত্যু হলে তখন কোন কর্মজীবি প্রবাসী নারী তার সন্তানদের স্পন্সর করতে পারবে যদি তার সর্বনিম্ন মাসিক উপার্জনের শর্ত ৪৫০ কুয়েতি দিনার পূরণ হয়। তবে মানবিক কারণে কোন কোন ক্ষেত্রে এ আইন শিথিল হতে পারে।

Post Views: 39
Previous Post

সৈয়দ শামসুল হক স্মরণে কুয়েতে আলোচনা সভা

Next Post

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত এর বিএমসি সদর দপ্তর পরিদর্শন

Next Post

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত এর বিএমসি সদর দপ্তর পরিদর্শন

Discussion about this post

❑ আর্কাইভ

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

নারীকে বিয়ের প্রলোভনে ৮০ লক্ষ দিনারের গয়না চুরি, আটক ভারতীয় সেলসম্যান

কুয়েতে বিদ্যুৎ ক্যাবল চুরির অভিযোগে ৫ জন গ্রেপ্তার

কুয়েতে কর্মস্থলে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

কুয়েতে কর্মস্থলে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist