Friday, September 18, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home শীর্ষ সংবাদ

বাংলাদেশের ওষুধ আসবে এবার কুয়েতে

banglarbarta.com by banglarbarta.com
December 25, 2016
in শীর্ষ সংবাদ
0
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on Twitter

কুয়েতে ওষুধ রপ্তানি শুরু করেছে বাংলাদেশের অন্যতম ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।

এ উপলক্ষে বৃহস্পতিবার টঙ্গীর চেরাগআলী এলাকায় বেক্সিমকো ফার্মা লিমিটেডে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশে কুয়েতের রাষ্ট্রদূত আদেল মোহাম্মদ এ এইচ হায়াত, বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান এমপি, প্রধান পরিচালন কর্মকর্তা রাব্বুর রেজাসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সালমান রহমান বলেন, “বেক্সিমকো ফার্মার জন্য আজ শুভ দিন। এই দিনে কুয়েতে ওষুধ রপ্তানির যাত্রা শুরু হয়েছে। যার মাধ্যমে গালফ বা জিসিসি অঞ্চলের কোনো দেশে ওষুধ রপ্তানির প্রথম ঘটনা বাংলাদেশের জন্য।”

শুরুতে অ্যাজমা রোগের প্রতিষেধক অ্যজমাসল ও বেক্সিট্রল এবং উচ্চ রক্তচাপ প্রতিরোধের ওষুধ এমডোকাল কুয়েতে রপ্তানি করা হবে। এই তালিকায় এবছরই আরও কয়েকটি ওষুধ যুক্ত হবে বলে জানান বেক্সিমকোর ফার্মার কর্মকর্তারা।

অনুষ্ঠানে জানানো হয়, পারস্য মহাসাগরীয় দেশগুলোতে ওষুধের মোট বাজার প্রায় ৯০০ কোটি ডলারের। এর মধ্যে কুয়েতে বাজার প্রায় ১০০ কোটি ডলারের।

অনুষ্ঠানের আগে কুয়েতের রাষ্ট্রদূত কারখানার বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং ওষুধ উৎপাদনের মানের প্রশংসা করেন।

নাজমুল হাসান সাংবাদিকদের বলেন, “বেক্সিমকো ফার্মা এখন উন্নত দেশের বাজারে নিজের উপস্থিতি নিশ্চিত করতে সক্ষম হয়েছে। কুয়েতে ওষুধ রপ্তানি বেক্সিমকো ফার্মার জন্য ব্যবসার নতুন সুযোগ তৈরি করেছে।”

Post Views: 69
Previous Post

মুক্তিযুদ্ধে বীর শহিদদের স্বরণে দোয়া মাহফিল ও স্মৃতিচারণ

Next Post

কুয়েত বাংলাদেশ ফ্যামিলি ফোরাম ও বঙ্গরুপা শিশু মেলার যৌথ উদ্যোগে মহান বিজয় দিবস এবং মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে সম্মননা পুরস্কার

Next Post

কুয়েত বাংলাদেশ ফ্যামিলি ফোরাম ও বঙ্গরুপা শিশু মেলার যৌথ উদ্যোগে মহান বিজয় দিবস এবং মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে সম্মননা পুরস্কার

Discussion about this post

❑ আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Aug    
তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist